০১:১০ পি.এম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে’ বলে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত 'শিশু সুরক্ষায়' শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক আরও জানিয়েছেন, ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে। এ কারণে, প্রতি ‘শনিবার সবাই মিলে করি বাসাবাড়ি পরিষ্কার’ এই ঘোষণা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৭ বছরের কিশোর নিহত
মশক নিধনের থেকে এডিস মশার প্রজনন ব্যবস্থা বন্ধ করা জরুরি। এ বিষয়ে, প্রশাসক জানান, সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর শহর গড়তে এবং ডেঙ্গুর ভয়াবহতা কমাতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন