ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, ২৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ


সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, ২৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে একযোগে দুটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষার কেন্দ্র দুটি হলো-আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

পরীক্ষা চলাকালে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র দুটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাউয়ের দাম তিন টাকা, কৃষকরা বিপাকে পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


লাউয়ের দাম তিন টাকা, কৃষকরা বিপাকে পড়েছেন

কৃষকের ক্ষেতের লাউয়ের দাম পানির দরে; প্রতি পিসের মূল্য মাত্র তিন টাকা। তবুও, চাহিদার অভাব রয়েছে। এই দামে লাউ বিক্রি করে উৎপাদন খরচ তোলার কথা দূরে থাক, অনেক ক্ষেত্রে পরিবহন খরচও উঠছে না।

এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন কুড়িগ্রামের লাউ চাষিরা। ফলে তারা বিপাকে রয়েছেন।

কৃষকরা জানাচ্ছেন, অতীতে লাউয়ের এমন মূল্য বিপর্যয় তারা দেখেননি। জমি ভাড়া ও কৃষি উপকরণ চড়া দামে কিনে আবাদ করে অনেক কৃষক এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

কৃষি বিভাগের মতে, অনুকূল আবহাওয়ার কারণে লাউ চাষের পরিমাণ বেড়ে যাওয়ায় বাজারে সবজিটির দাম কমে গেছে।

সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের লাউ চাষি ফিরোজ আলম জানান, এবছর ২০ শতক জমিতে লাউয়ের আবাদ করতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। জমি চাষ, চারা সংগ্রহ, সার, কীটনাশক এবং লাউয়ের মাচা তৈরিতে এই খরচ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি লাউ বিক্রি করেছেন মাত্র ২০০ টাকার।

লাউ চাষ করে বিপদে পড়া এই কৃষক তার কষ্টের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, কুড়িগ্রাম জিয়া বাজারে কয়েক দিন আগে ৩৬টি লাউ আড়তে মাত্র ১১০ টাকায় বিক্রি করেছেন। তিনি জানান, এই টাকায় কোনো মতে পরিবহন খরচ মেটালেও তার যাতায়াতে বাড়তি টাকা খরচ হয়েছে। তার ধারণা, এ বছর বৃষ্টি কম হওয়ায় লাউয়ের আবাদ বেড়ে গেছে, তাই বাজারের দাম পড়ে গেছে।

একই গ্রামের কৃষক খন্দকার এনামুল হক জানান, ৮০ শতক জমিতে লক্ষাধিক টাকা খরচ করে লাউয়ের আবাদ করে তিনি পেয়েছেন চার হাজার টাকা। তিনি বলেন, কুড়িগ্রামের পাইকারি বাজারে তিন-চার টাকায় লাউ বিক্রি করতে হচ্ছে। এতে পরিবহন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। তাই জমির পাশের সড়কের পাশে লাউ তুলে রাখা হয়েছে, যেখানে পাঁচ টাকা দরে বিক্রি করছেন প্রতি পিস। পথচারীরা কিনছেন, কিন্তু ক্রেতার অভাবে বিক্রি করতে না পারায় লাউ জমিতে পচে যাচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে এনামুল বলেন, ‘আমার পুঁজি সব শেষ। ধারদেনা আছে। তিন সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। আমার কী হবে জানি না।’

রাজারহাট উপজেলার দেবালয় গ্রামের ক্ষুদ্র কৃষক বাবুল মিয়া জানান, গত বছর জমিতে প্রতি পিস লাউ বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। এবার ভালো দাম পাওয়ার আশায় ৩০ শতক জমিতে লাউয়ের চাষ করেন, কিন্তু ক্রেতাই নেই। তিনি জানান, গত কয়েক বছরে লাউয়ের বাজারে এমন মন্দা দেখা যায়নি।

একই অবস্থা এই গ্রামের সুরুজ মিয়াসহ অনেক কৃষকের। লাউ আবাদ করে সবাই অন্ধকার দেখছেন। প্রতিটি জমি ৪০ হাজার টাকা ভাড়া নিয়ে বাড়তি দামে অন্যান্য পণ্য কিনে চাষ করে এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক বর্গাচাষি। অনেকে আগাম আলু চাষের চিন্তা করলেও লাউ চাষ করে পুঁজি ফুরিয়ে গেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর লাউয়ের দাম বেশি পাওয়ায় এ বছর কৃষকরা বেশি করে লাউয়ের চাষ করেছেন, যার ফলে দাম কমে গেছে। কৃষকদের ভালো দাম পাওয়ার জন্য আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

 

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি লতিফ পান্না, পাঁচতারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন এবং পীরগাছা-থানগানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মার্টিন মৃসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। একটি স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে সমবায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিয়া সুলতানা ও সমবায় সমিতির সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিগন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৮ লাখ টন ধান-চাল ক্রয় করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


সরকার ৮ লাখ টন ধান-চাল ক্রয় করবে

চলতি আমন মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল ক্রয় করবে। কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লাখ মেট্রিক টন ধান ৩৫ টাকা কেজি দরে কেনা হবে। পাশাপাশি, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে গৃহীত হয়। বৈঠকের পর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।

আমন ধান সংগ্রহ আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এবং চাল সংগ্রহ ১ ডিসেম্বর থেকে শুরু হবে। আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

গত বছর সরকার প্রতি কেজি ৫০ টাকায় সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ চাল এবং ৩৪ টাকায় ধান কিনেছিল। সেই সময় ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে ৩০০ ছানি রোগীর জন্য বিনামূল্যে চক্ষু শিবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে ৩০০ ছানি রোগীর জন্য বিনামূল্যে চক্ষু শিবির

দিনাজপুর জেলার চিরিরবন্দরে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)-এর উদ্যোগে ৩০০ জন ছানি রোগীর অপারেশনের উদ্দেশ্যে একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. বোরহান উদ্দিন। মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি।

চক্ষু শিবিরে দাতা সংস্থা ছওয়াব ও মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমবেত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী ছানি রোগী চিহ্নিত করার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%