ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মুখের দীর্ঘস্থায়ী শুষ্কতা কেন হয়, জানুন কারণ, ঝুঁকি ও প্রতিকার


মুখের দীর্ঘস্থায়ী শুষ্কতা কেন হয়, জানুন কারণ, ঝুঁকি ও প্রতিকার

মুখ গহ্বর অতিরিক্ত শুকিয়ে থাকা, জ্বালাপোড়া করা, জিহ্বা চটচটে বা ভারী হয়ে যাওয়া কিংবা রাতে গলা শুকিয়ে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া—এইসব লক্ষণ মূলত একটি পরিচিত স্বাস্থ্য সমস্যার দিকে ইঙ্গিত করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় জেরোস্টোমিয়া বা দীর্ঘস্থায়ী মুখের শুষ্কতা।

বিশ্বজুড়ে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অন্তত একজন এই সমস্যায় ভোগেন। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া স্কুল অব ডেন্টাল মেডিসিনের ওরাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপালী কুলকার্নি জানিয়েছেন, মুখের শুষ্কতা অবহেলা করলে তা পরবর্তীতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

মুখের শুষ্কতা কী এবং কেন হয়? মুখের শুষ্কতা হলো মূলত মুখ গহ্বরে লালা বা স্যালাইভার উৎপাদন কমে যাওয়ার একটি লক্ষণ। হঠাৎ করে মুখ শুকিয়ে যাওয়ার পেছনে সাধারণ কিছু কারণ থাকতে পারে, যেমন—অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ এবং শরীরে পানির শূন্যতা (ডিহাইড্রেশন)। তবে সমস্যাটি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বুঝতে হবে এর পেছনে কোনো অন্তর্নিহিত কারণ রয়েছে।

আরও পড়ুন: ৩০ সেকেন্ডের অভ্যাসে মানসিক চাপ কমানো সম্ভব

প্রধান কারণসমূহের মধ্যে রয়েছে: ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া; মুখের শুষ্কতার অন্যতম প্রধান কারণ হলো বিভিন্ন নিয়মিত ওষুধের ব্যবহার। এছাড়া ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির ফলেও এটি হতে পারে। শারীরিক অসুস্থতা; ডায়াবেটিস, এইচআইভি/এইডস এবং ‘শোগ্রেনস সিনড্রোম’-এর মতো অটোইমিউন রোগের কারণে লালাগ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। অভ্যাস ও বয়স; ঘুমানোর সময় বা স্বাভাবিক সময়ে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস এবং বার্ধক্যজনিত কারণে এই সমস্যা দেখা দেয়। স্নায়ুর ক্ষতি; মাথা বা ঘাড়ের কোনো স্নায়ু আঘাতপ্রাপ্ত হলে লালা উৎপাদন কমে যেতে পারে।

আমাদের মুখের লালা কেবল খাবার গিলতেই সাহায্য করে না, এটি দাঁত ও মাড়ির সুরক্ষায় ঢাল হিসেবে কাজ করে। লালা মুখের ভেতরের ক্ষতিকর অ্যাসিড নিষ্ক্রিয় করে এবং ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে। পর্যাপ্ত লালা তৈরি না হলে যেসব ঝুঁকি বাড়ে সেগুলি হলো: দাঁতের ক্ষয় (ক্যাভিটি) এবং মাড়ির রোগ; মুখে একধরণের ছত্রাক সংক্রমণ বা ‘ওরাল থ্রাশ’; কথা বলা, খাবার চিবানো ও গিলার ক্ষেত্রে তীব্র অস্বস্তি; যারা কৃত্রিম দাঁত ব্যবহার করেন, তাদের জন্য এটি পরা কষ্টদায়ক হয়ে ওঠে।

ড. রূপালী কুলকার্নি বলেন, ‘মুখের শুষ্কতা কেবল মুখের স্বাস্থ্যই নষ্ট করে না, বরং এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’

অনেকেরই দিনের চেয়ে রাতে ঘুমানোর সময় মুখ বেশি শুকিয়ে যায় এবং তৃষ্ণায় ঘুম ভেঙে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর সময় মুখ খোলা রাখার কারণেই এমনটা হয়। সাধারণত নাক বন্ধ থাকা বা সাইনাসের সমস্যা, নাক ডাকা, স্লিপ অ্যাপনিয়ার কারণে সিপ্যাপ মেশিন ব্যবহার করা কিংবা দাঁতের সুরক্ষায় ‘রিটেইনার’ ব্যবহারের ফলে রাতে মুখ খোলা থাকে, যা শুষ্কতা আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: খালি পেটে গরম পানির সঙ্গে মধু খেলে কী উপকারিতা হয়?

মুখের শুষ্কতা শতভাগ নিরাময় করা সম্ভব কিনা, তা নির্ভর করে এর পেছনের মূল কারণটির ওপর। তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই কষ্ট দূর করা সম্ভব। এই যেমন- জীবনযাত্রায় পরিবর্তন; সারাদিন সঙ্গে পানির বোতল রাখা এবং অল্প অল্প করে বারবার পানি পান করা। রাতে ঘুমানোর ঘরে হিউমিডিফায়ার বা বাতাস আর্দ্র রাখার যন্ত্র ব্যবহার করা। ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) পণ্য; বাজারচলতি বিশেষায়িত ড্রাই-মাউথ চকলেট, টুথপেস্ট বা মাউথওয়াশ ব্যবহার করা (যেমন: আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন অনুমোদিত বায়োটিন ড্রাই মাউথ ওরাল রিন্স)। ডাক্তারি পরামর্শ; সমস্যা তীব্র হলে চিকিৎসকের পরামর্শে লালা উৎপাদনকারী বিশেষ ওষুধ সেবন করা যেতে পারে।

সবশেষে যদি কারো নিয়মিত মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা থাকে, তবে তা লুকিয়ে না রেখে দ্রুত একজন দন্তচিকিৎসকের (ডেন্টিস্ট) পরামর্শ নেওয়া সবথেকে জরুরি। কেননা সঠিক সময়ে রোগ নির্ণয় ও ব্যবস্থা গ্রহণই এই অস্বস্তি থেকে মুক্তির একমাত্র উপায় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুম থেকে উঠেই কাঁধে ব্যথা? এই ৩ ব্যায়ামে মিলতে পারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৫৯ এম


ঘুম থেকে উঠেই কাঁধে ব্যথা? এই ৩ ব্যায়ামে মিলতে পারে স্বস্তি

ঘুম থেকে ওঠার পর কাঁধে অনুভব করা তীব্র ব্যথা ও হাত নাড়াতে না পারার যে যন্ত্রণা, সেটি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার নামে পরিচিত। এই সমস্যা সাধারণত তখন ঘটে যখন কাঁধের জয়েন্টের চারপাশের টিস্যুগুলো বা ক্যাপসুল ফুলে শক্ত হয়ে যায়। কাঁধের এই জড়তা ও অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত কিছু স্ট্রেচিং বা ব্যায়াম করা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত ডায়াবেটিস, থাইরয়েড ও হৃদযন্ত্রের অসুখ থাকলে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি বেড়ে যায়। একটি কথা মনে রাখা প্রয়োজন, শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে কিংবা কোনো চোট-আঘাতের কারণে এই রোগ বিশেষভাবে দেখা দিতে পারে। ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকলে যন্ত্রণার হাত থেকে মুক্তির উপায় সম্পর্কে জানা অতীব প্রয়োজন।

রাতে ভালো ঘুমানোর পর সকালে চোখ খুললেন কিন্তু হাত নাড়াতে পারছেন না। কাঁধ এমন শক্ত হয়ে গেছে যে নড়চড়া করার উপায় নেই। রোগটির নাম ‘ফ্রোজেন শোল্ডার’, যা চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ‘অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস’ বলা হয়। এই রোগে আক্রান্ত হলে ঘাড়, কাঁধের পেশি ও অস্থিসন্ধির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, যে অস্থিসন্ধি দ্বারা বাহু ও কাঁধ সংযুক্ত থাকে, সেখানে অবস্থিত হাড়, লিগামেন্ট এবং টেন্ডনগুলো কিছুটা ক্যাপসুলের মতো টিস্যু দ্বারা আবৃত থাকে। যদি সেই ক্যাপসুল ফুলে বা শক্ত হয়ে যায়, তবে ফ্রোজেন শোল্ডার দেখা দিতে পারে।

চিকিৎসক যুগল কারখুর জানিয়েছেন, ফ্রোজেন শোল্ডার হলে ব্যায়াম করার সময় খুব সতর্ক হওয়া প্রয়োজন। ভুল পদ্ধতি বা ভুল ব্যায়াম বেছে নিলে যন্ত্রণা বেড়ে যেতে পারে। সুতরাং কিছু স্ট্রেচিংয়ের মাধ্যমে ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সঠিক কায়দা জানা খুবই জরুরি।

চলুন দেখা যাক, কীভাবে ব্যায়াম করে নিজেদেরকে রক্ষা করা সম্ভব—

পেন্ডুলাম স্ট্রেচ: আপনার শরীরের উপর অংশ সামান্য সামনে দিকে ঝুঁকিয়ে দাঁড়ান। এরপর একটি হাত টেবিল বা চেয়ারের ওপর রাখুন। অপর হাতটি আলগাভাবে ঝুলিয়ে ধীরে ধীরে ছোট বৃত্তাকারে ঘোরান— প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এভাবে পাঁচবার এক হাত ঘোরানোর পর, পরবর্তী পাঁচবার অন্য হাতটি ঘোরান।

ফিঙ্গার ওয়াক ওন দি ওয়াল: এই ক্ষেত্রে দেওয়ালের সামনে রোগীকে দাঁড়াতে হবে। এখানে একটি হাত ঝুলিয়ে রেখে অন্য হাতের পাতা দিয়ে দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে আঙুলের সাহায্যে দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করুন। এরপর হাত বদল করে অন্য হাতের আঙুলের সাহায্যে একই পদে দেওয়াল বেয়ে উঠতে হবে।

টাওয়েল স্টেচ: ডান হাতে তোয়ালে নিয়ে শরীরের পেছনের দিকে মাথার ওপরে হাতটি তুলে রাখুন। বাঁ হাত দিয়ে তোয়ালের শেষ প্রান্তটি ধরুন। এরপর ডান হাতটি যতটা সম্ভব ওপর দিকে স্ট্রেচ করুন এবং বাঁ হাতটি একই সঙ্গে নিচের দিকে স্ট্রেচ করুন। দুই হাতে টান অনুভব করতে পারবেন। ৩০ সেকেন্ড করার পর হাত বদল করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৩ এম


৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, এই ঘটনা ঘটে তিন বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পরে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৮টার সময় পর্যন্ত পরিস্থিতির শেষ খবর পাওয়া গেছে যে, ওই রুটে এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, ২৪ জুন রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায় সোয়া ১০টার দিকে। পরে, সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে ১১টার কাছাকাছি চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার চেষ্টা করলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানিয়েছেন, ‘ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে কাজ করছে। উদ্ধার করতে কিছুটা সময় লাগবে। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পরেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর বয়সেই বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:১২ এম


১৭ বছর বয়সেই বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার

মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। ছবি : সংগৃহীত

মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন। তিনি চলতি ২০২৬ বিশ্বকাপে শুরুর একাদশে জায়গা করে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি স্থাপন করেছেন।

মোরা ১৭ বছর ২৫৩ দিন বয়সে বিশ্বকাপের ম্যাচে মেক্সিকোর হয়ে শুরুর একাদশে নামেন। ১৯৫৪ সালের পর থেকে বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকোর কোনো খেলোয়াড় এত কম বয়সে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি।

মেক্সিকো ছাড়াও, চলমান ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবেও শুরুর একাদশে মাঠে নামার রেকর্ড গড়েছেন এই তরুণ।

একবিংশ শতাব্দীতে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী শুরুর একাদশের খেলোয়াড় হিসেবে নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি ছিলেন আগে। তিনি ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বছর ১০১ দিন বয়সে মাঠে নেমেছিলেন।

এই বড় আসরে গিলবার্তো মোরাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া মেক্সিকো দলের কোচিং স্টাফের আস্থার প্রতিফলন হিসাবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। তাদের মতে, এই সুযোগ তরুণ মিডফিল্ডারের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে।

নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ইতোমধ্যেই আলোচনায় উঠে আসা মোরা বিশ্বকাপের মঞ্চে আরও বড় কিছু করার জন্য অপেক্ষায়। বয়স মাত্র ১৭ হলেও ভবিষ্যতে মেক্সিকান ফুটবলের অন্যতম ভরসা হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাপের ম্যাচে মেক্সিকোর জালে বল জড়াতে পারেনি চেক প্রজাতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:২১ এম


চাপের ম্যাচে মেক্সিকোর জালে বল জড়াতে পারেনি চেক প্রজাতন্ত্র

বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে চেক প্রজাতন্ত্র এবং মেক্সিকো। ম্যাচের প্রথমার্ধে দুদলই কয়েকটি আক্রমণাত্মক সুযোগ তৈরি করলেও, কোনো দলই জালের দেখা পায়নি। তাই হলো ০-০ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে প্রধান দুটি দল।

আগেই নকআউট পর্ব নিশ্চিত করা মেক্সিকো কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামলেও, বলের দখল ও আক্রমণে তারা যথেষ্ট সক্রিয় ছিল।

অন্যদিকে, শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রাখতে চেক প্রজাতন্ত্রের জয়ের বিকল্প নেই। এ কারণে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। তবে দুই দলের ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষভাবে চেক প্রজাতন্ত্রের জন্য এই ম্যাচের ফল নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%