০৬:১৮ পি.এম
নারায়ণগঞ্জ, ১১ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নারায়ণগঞ্জের ২৪০টি পূজামণ্ডপে মোট ২৪ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে জেলা পরিষদ।
প্রতিটি মণ্ডপের জন্য ১০ হাজার টাকার এই অনুদানের চেক সংশ্লিষ্ট মণ্ডপ প্রতিনিধিদের হাতে প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ
জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন