ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আখেরি চাহার সোম্বায় ছুটি থাকছে না যাদের


আখেরি চাহার সোম্বায় ছুটি থাকছে না যাদের

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ দিবস উপলক্ষে বাংলাদেশে কোনো সরকারি সাধারণ বা বাধ্যতামূলক ছুটি নেই। ফলে এদিন সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।

আখেরি চাহার সোম্বা ইসলামি সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হলেও এটি সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নয়। তাই সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এদিন কোনো বাধ্যতামূলক ছুটি থাকছে না।

একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম পরিচালনা করবে। অন্যান্য করপোরেট ও বেসরকারি প্রতিষ্ঠানেও দিনটি সাধারণ কর্মদিবস হিসেবে পালিত হবে।

আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা অন্তর্ভুক্ত থাকতে পারে। ফলে এসব প্রতিষ্ঠানে ওই দিন ছুটি থাকতে পারে।

এ ছাড়া কোনো কর্মজীবী ব্যক্তি চাইলে নিজ ধর্মীয় বিশ্বাস বা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ঐচ্ছিক ছুটির জন্য আবেদন করতে পারেন। তবে সেটি প্রতিষ্ঠানের অনুমোদনসাপেক্ষ।

অর্থাৎ, আখেরি চাহার সোম্বায় সবার জন্য সরকারি ছুটি নয়; শিক্ষাপ্রতিষ্ঠান ও অনুমোদিত ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেই ছুটির সুযোগ রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব: এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেল উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুত ছিলেন অবস্থানরত সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র। আটককৃতরা হলেন—মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিলের সংলগ্ন ওই বাসায় ডাকাতির পরিকল্পনা সম্পর্কে তথ্য পায় ডিবির গুলশান বিভাগ। এই ডাকাত দলটির সদস্যরা ওই বাসা থেকে সোনাসহ মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির আগে তারা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ডিবি সদস্যরা তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করে। এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন, ছয় সদস্যের ওই ডাকাত দলের অন্য দুই সদস্যকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাঞ্চলের সমৃদ্ধির জন্য তিস্তা মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


উত্তরাঞ্চলের সমৃদ্ধির জন্য তিস্তা মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চল থেকে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও খরার প্রভাব কমে যাবে। এর ফলে পুরো অঞ্চলটি একটি সমৃদ্ধ জনপদে পরিণত হবে। এ কথা মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণেই বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বিআইএএম মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। এই কর্মশালাটি ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত হয়েছে।

মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের ভূমিকা তুলে ধরার সময়, ষড়ঋতুর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের মানুষ নিয়মিত নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হওয়ার সম্মুখীন হয়। এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব মানুষের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সব সময় কাজ করে যাচ্ছে।

এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যাপ্রবণ তিন জেলা গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুরের ১৯টি উপজেলায় বর্তমানে ‘প্রভাতী’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৌসুমি বন্যার আগাম পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। পাশাপাশি দ্রুত আগাম সতর্কবার্তা পৌঁছে দিয়ে স্থানীয় জনগণকে বন্যার ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবিএম সফিকুল হায়দার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অমিতাভের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম আসর শুভসূচনার মাধ্যমে পর্দায় ফিরেছে।

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রধান অভিনয়শিল্পী সানি দেওল এবং প্রীতি জিনতা, ছবিটির প্রযোজক আমির খান।

চিরাচরিত মনোমুগ্ধকর উপস্থিতি ও বুদ্ধিমত্তা দিয়ে অনুষ্ঠানের মেজাজ জমিয়ে তোলেন সঞ্চালক অমিতাভ বচ্চন।

এই পর্ব চলাকালে, অভিনেত্রী প্রীতি জিনতার প্রতি জন্মদিনের শুভেচ্ছা বার্তার কোনো প্রত্যুত্তর না পাওয়ায় অমিতাভ বচ্চন একটি মজার অভিযোগ উত্থাপন করেন। অমিতাভ বচ্চন জানান, “প্রতি বছর ৩১ জানুয়ারি আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু আপনি আমাকে একবারও কোনো জবাব দেননি।”

এতে প্রীতি জিনতা হাসিমুখে বলেন, “না অমিতজি, বিষয়টি একদম তেমন নয়। আমি আপনাকে উত্তর দিই, তবে আপনার বার্তা পাওয়ার প্রায় এক সপ্তাহ পর।”

তবে অমিতাভ বচ্চনও ছাড়ার পাত্র ছিলেন না। তিনি কেবিসির বড় পর্দায় নিজের পুরোনো একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট প্রদর্শন করে নিজের দাবির সত্যতা প্রমাণ করেন।

সেই এক্স পোস্টে তিনি লিখেছিলেন, “প্রীতি জিনতা...!! আপনি যেখানেই থাকুন না কেন, যেহেতু আমার এসএমএসের জবাব দিতে অস্বীকার করেছেন... হা হা হা... আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... ভালোবাসা ও শুভকামনা।”

বড় পর্দায় সেই পোস্ট ভেসে উঠতেই প্রীতি জিনতা সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েন, যা তার মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

এছাড়া, অমিতাভ বচ্চন ও প্রীতি জিনতা একসঙ্গে করণ জোহরের বিখ্যাত চলচ্চিত্র ‘কাভি আলবিদা না কেহনা’-তে অভিনয় করেছিলেন।

কথোপকথনের একপর্যায়ে, প্রীতি জিনতা তার নিজের পরিবারে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা নিয়ে একটি পারিবারিক স্মৃতি শেয়ার করেন। প্রীতি বিগ বি-কে প্রশ্ন করেন, “বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আমার বাড়িতে সবচেয়ে বেশি জনপ্রিয় কে, তা কি আপনি অনুমান করতে পারেন?” বিগ বি সরাসরি উত্তর দেন, “কেউ নয়।”

প্রীতি তখন বলেন, “আপনি, তবে আপনার সিনেমার জন্য নয়, দুঃখিত! আমার সন্তানরা আপনার সেই বিশেষ গানটি শোনে।”

এ কথা বলেই প্রীতি আমির খানের দিকে তাকিয়ে অমিতাভের বিখ্যাত গান ‘মেরে পাস আও, মেরে দোস্তো’-র সুর শুরু করেন এবং জানান তার সন্তানরা এটিকে ‘শেরওয়ালা গান’ বলে ডাকে।

এর জবাবে ৮৩ বছর বয়সী প্রীতি জিনতার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে অমিতাভ বচ্চন বলেন, “ছোট বাচ্চাদের যেসব বাবা-মায়ের সঙ্গে আমার দেখা হয়, তারা সবাই বলেন, ‘স্যার, আমার পাঁচ বছরের বাচ্চা স্ক্রিনে আপনার ছবি দেখলেই বলে উঠে, ওই যে কেবিসি আঙ্কেল!’ আমি ৫৫ বছর ধরে অভিনয়শিল্পে কাজ করছি, কিন্তু কোনো চরিত্রের নামে তারা আমাকে মনে রাখে না, শুধু কেবিসির জন্যই মনে রাখে।”

বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ সঞ্চালনার মাধ্যমে অমিতাভ বচ্চন যেন এই শোর সমার্থক হয়ে উঠেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকা দর্শকরা গভীর আগ্রহের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এই বয়সে এসেও অমিতাভ যেভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, তা নতুন করে নজর কেড়েছে। সম্প্রতি তিনি নিজের ব্লগে জানান, কেবিসির এই নতুন মৌসুমের জন্য টানা ২৪ ঘণ্টা কাজ ও শুটিং করেছেন।

ব্লগে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অমিতাভ বচ্চন লেখেন, “অবশেষে সময়ের কাজ সময়ে শেষ করতে পেরেছি। গতকাল সকাল ৭টা থেকে শুরু হওয়া কাজ আজ সকাল ৭টায় শেষ হলো। কিন্তু এই নিবেদনের গুরুত্ব এবং সময়মতো কাজ শেষ করা অত্যন্ত জরুরি ছিল, তাই করেছি।”

তিনি আরও যোগ করেন, “এবার আমি বিশ্রাম নেব, পেটে কিছু খাবার দেব এবং কিছু সময়ের জন্য ঘুমিয়ে নেব। কারণ আগামীকাল, অর্থাৎ ৬ আগস্ট আবারও খুব সকালে পৌঁছানোর শিডিউল রয়েছে। কেবিসির প্রথম সম্প্রচারের তারিখ ঘোষণা করা হয়েছে, আর সেখানে সামান্য দেরি হওয়ার অর্থ আমার বিকল্প কাউকে খুঁজে নেওয়া! তাই যা করা দরকার, তা করতেই হবে।”

বিতর্ক ও বিনোদনের নানান মুহূর্ত নিয়ে নতুন এই মৌসুমটি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ-এ সম্প্রচারিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই চীনা রকেটে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই চীনা রকেটে ভয়াবহ বিস্ফোরণ

মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি নভোযান।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক সময়ানুযায়ী রকেটটি উৎক্ষেপণের মাত্র ৮৫ সেকেন্ডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেইনানের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ‘লংমার্চ সেভেন-এ’ নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে ‘ঝোংজিং ফোর-বি’ নামের একটি যোগাযোগ উপগ্রহ (কমিউনিকেশনস স্যাটেলাইট) ছিল, যা পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করাই ছিল এ মিশনের মূল উদ্দেশ্য।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে ‘উড্ডয়নগত ত্রুটি’ বা যান্ত্রিক গোলযোগের কারণে নভোযানটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেশটির সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিস্ফোরণের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, নৈশ আকাশে হঠাৎ বিশাল একটি অগ্নিগোলক তৈরি হয় এবং উপস্থিত দর্শনার্থীরা তা প্রত্যক্ষ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিও তথ্য অনুযায়ী, আকাশে ওঠার ঠিক ৮৫ সেকেন্ডের মাথায় রকেটটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রায়ই এ কর্মসূচিকে চীনের ‘মহাকাশ স্বপ্ন’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন। চলতি বছরের জুলাই মাসেই দেশটি প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেটের সফল অবতরণ ঘটায়, যা ছিল আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতায় উৎক্ষেপণ খরচ কমানোর এক বড় অর্জন।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানববাহী নভোযান পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে চীন। এই একই লক্ষ্যমাত্রা সামনে রেখে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও তাদের ‘আর্টেমিস’ কর্মসূচি নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%