ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকার অভিযান চালিয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যের বিশাল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”— এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এদিকে, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা এবং পরিকল্পনারের ভিত্তিতে শুক্রবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপি-র টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে।

অভিযানের ফলে জব্দ করা হয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং একটি ইজিবাইক। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য হলো ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান রোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির কোচ হওয়ার পরই পদত্যাগের ইঙ্গিত দিলেন ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


জার্মানির কোচ হওয়ার পরই পদত্যাগের ইঙ্গিত দিলেন ক্লপ

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর। ৫৯ বছর বয়সী ক্লপের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লিভারপুলকে ২০২৪ সালে বিদায় জানানোর পর ক্লপ ডাগআউটে ফেরার আগে যেন তার পরিচিত মেজাজ ফিরে এসেছে। লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি কোচ, দলের পুনর্গঠনের ছক কিংবা ট্যাকটিক্সের চেয়ে, প্রথম সংবাদ সম্মেলনে ঝড় তুলেছেন একটি বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে।

শুক্রবার (২৪ জুলাই) প্রথম সংবাদ সম্মেলনে ক্লপ সাফ জানিয়ে দিয়েছেন যে, যদি মিডিয়া তার পরিবারের ব্যক্তিগত জীবনে বেশি নাক গলায় কিংবা সীমানা পার করে, তাহলে তিনি কোনো ধরনের দ্বিতীয় ভাবনা ছাড়াই তাৎক্ষণিক পদত্যাগ করবেন।

ক্লপ স্পষ্টভাবে বলেন, "আপনারা যদি সীমা লঙ্ঘন করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তবে আমি কাজ ছেড়ে চলে যাব। স্রেফ মুখ ফিরিয়ে নেব। আমি জানি আরও কিছু দেশ আছে যেখানে জাতীয় দলের কোচদের এর চেয়েও বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।"

তিনি বলেন, "আমি এই কাজটাকে ভালোবাসি, তবে প্রয়োজন মনে করলে যেকোনো মুহূর্তে সরে দাঁড়াতেও বিন্দুমাত্র দ্বিধা করব না।"

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে অভাবনীয় হারের পরrecently পদত্যাগ করেন জুলিয়ান নাগেলসম্যান। তার স্থলাভিষিক্ত হিসেবে ক্লপকে চার বছরের চুক্তিতে নিয়োগ দেয় জার্মানি।

চুক্তির মেয়াদ নিয়ে ক্লপ বলেন, "জাতীয় দলের পর্ব শেষ হওয়ার পর ইয়ুর্গেন ক্লপের আর নতুন করে কোনো কোচিং ক্যারিয়ার থাকবে না। কোচ হিসেবে এটিই আমার ফুটবল ক্যারিয়ারের চূড়ান্ত চূড়া ও সর্বোচ্চ ধাপ। নিজের ভেতরের সবটুকু উজাড় করে দেব আমি।"

২০২৪ সালের গ্রীষ্মে ‘মানসিক শক্তির ঘাটতি’-র অজুহাতে লিভারপুলের ৯ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টেনেছিলেন ক্লপ। এরপর এটি তার জন্য আন্তর্জাতিক ফুটবলে প্রথম কোনো ডাগআউট মিশন হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারি বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়ে দেশটির আমিরের জন্য একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উদযাপনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই দিনে টিএসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, উদীয়মান হুমকি মোকাবেলার জন্য বাংলাদেশ আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সহযোগিতা বৃদ্ধি চুক্তির (টিএসি) সব পক্ষের সঙ্গে কাজ করবে। যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, যৌথ ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবেলা ব্যবস্থা সহ বাস্তবসম্মত এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে মহামারি, জলবায়ু অভিঘাত, সাইবার ঘটনা, ও সরবরাহ শৃঙ্খল বিঘ্নের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী তার আলোচনায় উদীয়মান হুমকি ও চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা উৎসাহিত সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমের ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলার জন্য কর্মপন্থা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার গঠনের সাথে সাথে তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে- এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সরকার গঠনের সাথে সাথে তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এই ছয় মাসে তার প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ তিনি শুরু করে দিয়েছে। শুক্রবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড় ভেরিবাধ এলাকায় কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন তালুকদার আরো বলেছেন, আল্লাহ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন ইনশাল্লাহ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কৃষি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ভূমিকা রাখছেন তাতে আমরা মনে করি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ অবস্থানে চলে যাবে এবং বাংলাদেশের কৃষি পণ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার কৃষি অফিসার সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা

ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী টেস লাজারোর সঙ্গে একটি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ এবং ব্যবসা প্রসারসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকটি শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তি (টিএসি) সম্মেলনের সময় অনুষ্ঠিত হয়।

এ সময় খলিলুর রহমান আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বর্তমান আসিয়ান সভাপতি ফিলিপিন্সের সমর্থন চান। উভয় মন্ত্রী তাদের নিজ নিজ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%