ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার গঠনের সাথে সাথে তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে- এমপি খোকন তালুকদার


সরকার গঠনের সাথে সাথে তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এই ছয় মাসে তার প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ তিনি শুরু করে দিয়েছে। শুক্রবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড় ভেরিবাধ এলাকায় কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন তালুকদার আরো বলেছেন, আল্লাহ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন ইনশাল্লাহ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কৃষি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ভূমিকা রাখছেন তাতে আমরা মনে করি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ অবস্থানে চলে যাবে এবং বাংলাদেশের কৃষি পণ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার কৃষি অফিসার সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা

ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী টেস লাজারোর সঙ্গে একটি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ এবং ব্যবসা প্রসারসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকটি শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তি (টিএসি) সম্মেলনের সময় অনুষ্ঠিত হয়।

এ সময় খলিলুর রহমান আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বর্তমান আসিয়ান সভাপতি ফিলিপিন্সের সমর্থন চান। উভয় মন্ত্রী তাদের নিজ নিজ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাহবিচ্ছেদে ৯৪৪ বিলিয়ন অর্থ খোয়ালেন এসকে গ্রুপের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


বিবাহবিচ্ছেদে ৯৪৪ বিলিয়ন অর্থ খোয়ালেন এসকে গ্রুপের প্রধান

দক্ষিণ কোরিয়ার একটি আদালত এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওনকে বিবাহবিচ্ছেদ মামলায় তার সাবেক স্ত্রী রোহ সো-ইয়ংকে ৯৪৪ বিলিয়ন ওন (প্রায় ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার) পরিশোধ করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বিবাহবিচ্ছেদ মামলার ক্ষেত্রে সবচেয়ে বড় আর্থিক নিষ্পত্তি।

শুক্রবার দেশে এই রায় ঘোষণা করা হয়।

২০২৪ সালে আপিল আদালত যে ১.৩৮ ট্রিলিয়ন ওন দেওয়ার নির্দেশনা দিয়েছিল, নতুন রায়ে সেই অঙ্কটি কমানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অর্থ পরিশোধ করতে হলে চে Therefore, তাই-ওনকে এসকে গ্রুপের কিছু শেয়ার বিক্রি করতে অথবা শেয়ার বন্ধক রেখে অর্থ সংগ্রহ করতে হতে পারে। তবে এতে কোম্পানির নিয়ন্ত্রণের উপর বড় কোনো প্রভাব পড়বে না।

করপোরেট গবেষণা প্রতিষ্ঠান লিডার্স ইনডেক্স-এর প্রধান পার্ক জু-গুন বলেছেন, এই রায় এসকে গ্রুপের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না। এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এসকে গ্রুপের গুরুত্ব ব্যাপকভাবে বেড়েছে।

এই গ্রুপের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স এনভিডিয়ার এআই প্রসেসরে ব্যবহৃত উচ্চ-গতির মেমোরি চিপের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করে। ফলে উন্নত সেমিকন্ডাক্টরের বাড়তি চাহিদার লাভের বড় সুবিধাভোগীর মধ্যে এটি অন্যতম হয়ে উঠেছে।

রায় ঘোষণার পর চে তাই-ওনের আইনজীবী লি জে-কুন বলেছেন, তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অপরদিকে, রোহ সো-ইয়ংয়ের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রায়ের পর শুক্রবার সিউল শেয়ারবাজারে এসকে ইনক.-এর শেয়ারের দাম ৩.৮ শতাংশ এবং এসকে হাইনিক্স-এর শেয়ারের দাম ৮.৩ শতাংশ কমে যায়। গত বছর সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ের একটি অংশ বাতিল করে পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিল। আদালত বলেছিল, রোহ সো-ইয়ংয়ের বাবা এবং দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ তাই-উ-এর কথিত আর্থিক সহায়তাকে এসকে গ্রুপের জন্য আইনগতভাবে সুরক্ষিত অবদান হিসেবে গণ্য করা যাবে না।

যদিও এই দম্পত্তির বিবাহবিচ্ছেদ এবং রোহ সো-ইয়ংকে ২ বিলিয়ন ওন ক্ষতিপূরণের বিষয়ে আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চে তাই-ওন এসকে হাইনিক্সের সরাসরি শেয়ারহোল্ডার নন। তবে তিনি এসকে ইনক.-এর সবচেয়ে বড় শেয়ারধারী। এসকে ইনক.-এর মালিকানায় এসকে স্কয়ারের ৩২ শতাংশ শেয়ার রয়েছে, আর এসকে স্কয়ারই এসке হাইনিক্সের প্রধান শেয়ারহোল্ডার।

ফোর্বসের তথ্য অনুযায়ী, চে তাই-ওনের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। আদালত রায়ে উল্লেখ করেছেন, চে তাই-ওনের এসকে ইনক.-এর শেয়ারসহ অন্যান্য সম্পদ বিবাহিত জীবনে অর্জিত হয়েছে। তাই এগুলো সম্পদ বিভাজনের আওতায় পড়বে। আদালতের মতে, এই সম্পদ অর্জন, রক্ষণাবেক্ষণ ও মূল্য বৃদ্ধিতে স্বামী এবং স্ত্রীর দুজনেরই অবদান রয়েছে।

এছাড়া আদালত বলেছে, রোহ সো-ইয়ং সন্তানদের লালন-পালন ও পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি এসকে গ্রুপ-সংক্রান্ত বিভিন্ন সামাজিক ও আনুষ্ঠানিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তার অবদানও সম্পদ বণ্টনের ক্ষেত্রে আমরা মনে করেছি। তবে সম্পদ বণ্টনের হিসাব নির্ধারণে তাঁর বাবা রোহ তাই-উয়ের কথিত আর্থিক সহায়তাকে বিবেচনায় নেওয়া হয়নি। এটি সুপ্রিম কোর্টের আগের নির্দেশনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সিউল হাইকোর্ট জানিয়েছে, চে তাই-ওনের শেয়ারের মূল্য ২০২৪ সালের ১৬ এপ্রিল অনুযায়ী নির্ধারণ করা হবে। ঐদিন আপিল আদালত মামলার তথ্য-প্রমাণ গ্রহণের কার্যক্রম শেষ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত তিন দিনব্যাপী শিশু হৃদরোগ সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত আয়োজিত এই কার্যক্রমে তিন থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছেছে।

স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, কোর্ট-নাটোর সড়ক থেকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার সংযোগ সড়ক প্রশস্ত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-কে নির্দেশনা দেন।

তিনি আরও জানান, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান প্রদানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চীনের অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইনচার্জ ও বিশেষজ্ঞ দলের টিম লিডার লু-জিয়াং, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালট্যান্ট ও ডিরেক্টর প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহসভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাটসহ চিকিৎসক, সমাজসেবক, রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানী পল্লবী থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার আসামি রাকিবুল হাসানকে কারাফটকে (জেলগেট) জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রাকিবুল হুদা আসামি রাকিবুল হাসানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর না করে দুই কার্যদিবসের মধ্যে আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুনানি চলাকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার মূল রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং এমপি নজরুল ও বাদী ওবায়দুল্লাহর ভাগ্নির ভাইরাল হওয়া অপ্রীতিকর ভিডিও উদ্ধার করার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে গত বুধবার একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, মামলার বাদী ওবায়দুল্লাহ পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

আত্মীয়তার সুবাদে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে এমপি নজরুলের সঙ্গে বাদীর ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুল্লাহ তার পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারভিত্তিক একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে সংসদ সদস্যকে ব্ল্যাকমেইল করা শুরু করে।

এমপি নজরুল সন্দেহ করেন যে ওবায়দুল্লাহই এসব গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জের ধরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুল্লাহর ওপর হামলা চালায়।

হামলার ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, ওই দিন সকাল ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুল্লাহকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা একজোট হয়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। ওবায়দুল্লাহর মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুল্লাহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে বাদী আরো উল্লেখ করেন, হামলার পর থেকে আসামিরা তাকে দেখামাত্রই হত্যার হুমকি দিয়ে আসছে। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন।

এদিকে আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%