০৮:৪৩ এম
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষার জন্য ভর্তি বিজ্ঞপ্তি আগামী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন শনিবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ
তিনি উল্লেখ করেন, প্রথমে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। এছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। এই কারণে ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদনের সময়সূচি সম্পর্কে অধ্যাপক নাজমুল হোসেন জানান, আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন কার্যক্রম ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: আইনমন্ত্রী: বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন