ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রুপ পর্বের সেরা একাদশে স্থান পেলেন মেসিসহ তারকারা


গ্রুপ পর্বের সেরা একাদশে স্থান পেলেন মেসিসহ তারকারা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে নকআউট পর্ব শুরু হয়েছে ৩২ দলের। এ পর্যন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে গ্রুপ পর্বের সেরা একাদশ নির্বাচিত করেছে ‘অপটা অ্যানালিস্টের’ সুপারকম্পিউটার। এই তালিকায় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ আরও অনেক তারকা ফুটবলারের নাম রয়েছে।

চলুন দেখে নেওয়া যাক অপ্টার দৃষ্টিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা একাদশে কারা অবস্থান করছেন।

গোলকিপার: ভোজিনিয়া (কেপ ভার্ডে)

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনিয়া। পরবর্তী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করার পরেও তিনি ছিলেন দলের ভরসা। সৌদি আরবের বিপক্ষে শেষ ম্যাচেও ৪০ বছর বয়সী এই গোলকিপার দারুণভাবে করেছেন পারফর্ম।

রাইটব্যাক: মারভিন সেনায়া (ঘানা)

এই বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ১৮টি ট্যাকল করেছেন ঘানার মারভিন সেনায়া। ৩৮টি ডুয়েলের মধ্যে ২৪টিতে জিতে তিনি نشان দিয়েছেন ডিফেন্ডারের কার্যকারিতা, যেখানে সেনায়ার সাফল্যের হার ৭২ শতাংশ।

সেন্টারব্যাক: দিনেই বোর্হেস (কেপ ভার্ডে)

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

গ্রুপ পর্বে ৩১ বার বল ‘ক্লিয়ার’ করে দ্বিতীয় অবস্থানে আছেন কেপ ভার্ডের দিনেই বোর্হেস। অন্তত ২০টি ডুয়েলে ৬৮ শতাংশ সফলতার সঙ্গে তিনি ভূমিকা রেখেছেন। সেন্টারব্যাকদের মধ্যে শুধুমাত্র দুজন তার থেকে বেশি ট্যাকল (৮টি) করতে পেরেছেন।

সেন্টারব্যাক: পাউ কুবারসি (স্পেন)

স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি ১৬টি ‘পজেশন রিগেইন’-এ দক্ষিণের তিন সেন্টারব্যাকের চেয়ে এগিয়ে। এছাড়া তার ২৯৪টি পাসের মধ্যে মাত্র ৫টি মিস হয়েছে, যা তাকে লাইনব্রেকিংয়ে শীর্ষে রেখেছে।

লেফটব্যাক: কেইতো নাকামুরা (জাপান)

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম গোলটি এসেছে কেইতো নাকামুরার পা থেকে। তিউনিসিয়ার বিপক্ষে প্রথম গোলের রহস্যও তিনি। ৭টি ড্রিবলিংয়ের মধ্যে ৫টিতে সফল সবাইকে মুগ্ধ করেছেন।

সেন্ট্রাল মিডফিল্ড: ওয়েস্টন ম্যাককেনি (যুক্তরাষ্ট্র)

যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন। তার ড্রিবলিং প্রতিটি ডিফেন্ডারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওপেন প্লেতে ৭টি গোলের সুযোগ তৈরি করে তিনি মিডফিল্ডারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন।

সেন্ট্রাল মিডফিল্ড: পেদ্রো ভিতে (ইকুয়েডর)

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

মিডফিল্ডার পেদ্রো ভিতে ইকুয়েডরের অবিনাশি শক্তি হিসেবে পরিচিত। গ্রুপ পর্বে ওপেন প্লেতে তার পারফরম্যান্স ছিল আকর্ষণীয়।

রাইট উইং: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

বিশ্বকাপের সেরা পারফরমার হিসেবে মেসি প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বিশ্বের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোল করেছেন, যার মধ্যে চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে তার গোল ৬টি।

লেফট উইং: ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

ব্রাজিলের লেফট উইং ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই গোল করেছেন। তিনি সবকিছুতেই রুদ্ররূপে মাঠে আছেন।

স্ট্রাইকার: আর্লিং হলান্ড (নরওয়ে)

গ্রুপ পর্বের দুই ম্যাচে ৪ গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। গোলের সংখ্যায় তিনি মেসির পরে আছেন। এই বিশ্বকাপে পেনাল্টি ছাড়া তার ২.৬৮ ‘এক্সপেক্টেড গোল’ সেটিও দ্বিতীয় সর্বোচ্চ।

স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

বিশ্বকাপের ইতিহাসে টানা অন্তত তিন ম্যাচে দুই বা এর বেশি গোল করে চতুর্থ খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে তার অসাধারণ ভূমিকা রেখেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর)প্রতিনিধি :মোঃআসাদুজ্জামান

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


শিবচরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রচণ্ড গরমে যখন জনজীবন নাভিশ্বাস, তখন অতিরিক্ত লোডশেডিং সমস্যাটি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়ে রয়েছে।

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুতের চাহিদা অনুযায়ী প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় সাধারণ জনগণের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ চরম দুর্ভোগে পড়ছে। কোথাও এক থেকে দুই ঘণ্টা, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জানা যায়, শিবচর পৌর অঞ্চলে এক থেকে দেড় ঘণ্টা পর লোডশেডিং করা হলেও গ্রামের অঞ্চলের পরিস্থিতি খুবই ভয়াবহ।

বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। কোথাও এক থেকে দেড় ঘণ্টা পর পর বিদ্যুৎ ফিরে আসে, আবার কখনো টানা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। আবাসিক এলাকার বাসিন্দারা এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজে ব্যাঘাত ঘটে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্ম ঘণ্টа নষ্ট হচ্ছে। শিবচর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, এখানে ১ লাখ ৬ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে।

এদের বিদ্যুৎ চাহিদা ৩৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৬ থেকে ১৭ মেগাওয়াট, যেটি অর্ধেকেরও কম। তাই এলাকাভিত্তিক সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকলে পরবর্তী ঘণ্টায় সেই এলাকার বিদ্যুৎ দিয়ে অন্য এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে।

পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "এভাবে আর কতদিন চলবে?" প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রফিকুল ইসলাম আরও জানান, "আমরা নিয়মিত বিদ্যুতের বিল দিই, কিন্তু প্রয়োজনের সময় বিদ্যুৎ পাই না। দিনের পর দিন ঘন ঘন লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে।" তিনি কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন।

লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকরাও। স্থানীয় ভ্যানচালক রফিক বলেন, "রাতে ঠিকমতো ব্যাটারি চার্জ দিতে পারি না। তাই সকালে বের হলেও দুপুরের আগেই ভ্যান বন্ধ করে বাড়ি ফিরতে হয়।" তিনি আরও জানান, "আগে আয় হতো ৬০০ থেকে ১ হাজার টাকা, এখন ৩০০ টাকাও হয় না। সংসারে বউ-বাচ্চার সাথে খুব কষ্টে আছি।"

এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, লোডশেডিংয়ে শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও নানা বয়সের রোগীরা খুব কষ্টে আছেন। হাসপাতালে ভর্তি রোগী খবির মিয়া বলেন, "হাসপাতালে আসছি সুস্থ হতে, কিন্তু কারেন্ট না থাকায় গরমে মনে হয় দমই বন্ধ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ঘেমে থাকি, চোখে ঘুম আসে না। এই কষ্টে রোগ ভালো হওয়ার বদলে আরো বাড়ছে।"

এ বিষয়ে শিবচর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার অভিলাষ চন্দ্র পাল জানিয়েছেন, "শিবচরে ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তার মধ্যে আমরা পাচ্ছি ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ। আমরা চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছি। তাই নির্দিষ্ট সময় পর পর লোডশেডিং দিয়ে সরবরাহ বজায় রাখার চেষ্টা করছি। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন এবং বিক্রির অপরাধের কারণে থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোমবার (২৯ জুন) বিকেলে ৫ জন মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মধুপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো, হাসমত আলীর ছেলে জাহিদ হাসান(৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০), এবং মৃত মোহন সওদাগরের ছেলে নিজাম সওদাগর (২০)।

তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) খ লঙ্ঘন এর ৩৬(১)(৮) ধারায় প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ যানজট নিরসনে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


নওগাঁ যানজট নিরসনে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের উদ্যোগে ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহোদয় সভায় বলেন, জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি যাত্রীদের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান। কোনো যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা এবং সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে: বিসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে: বিসিসি প্রশাসক

বরিশালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানালেন, ভাড়া বাড়ছে না। সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত একটি আলোচনাসভায় তিনি এ তথ্য তুলে ধরেন।

বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার আরও জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো প্রকার ভাড়া বৃদ্ধি করার অনুমতি নেই। কেউ যদি বাড়তি ভাড়া দাবি করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানিয়েছেন, সোমবার থেকে শহরের সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বিভাগের কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, তাদের কারখানা বন্ধ করে দেওয়ার কথা রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

এর আগে হঠাৎ করে বরিশাল নগরীতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অটোরিকশা আটক করে প্রতিবাদ জানান।

আলোচনাসভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%