ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সেমিফাইনালে ১৯৬ রানের লক্ষ্যে বাংলাদেশ অলআউট ৮১ রানে


সেমিফাইনালে ১৯৬ রানের লক্ষ্যে বাংলাদেশ অলআউট ৮১ রানে

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমেছিল নিগার সুলতানার দল। কিন্তু বাংলাদেশ মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায়। ফলে, ১১৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ভারত ফাইনালের জন্য তাদের টিকিট নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে একই রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চবটি ও ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় মহাসড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং জাহিদ মোল্লা (৫০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

অন্যদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মো. ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমনচালক নিহত হন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্শী গ্রামের আ. হাকিম মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছেন এবং মস্কোর একটি প্রধান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ ইউক্রেনকে এই হামলার জন্য দায়ী করেছে।

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, দুটি ভিন্ন স্থানে এক ৪৪ বছর বয়সী নারী ও এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি ড্রোন ২১ তলা ভবনে আঘাত হানার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৪৫০টি সরাসরি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। হামলার ফলে মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে শক্তিশালী করার এই নির্বাচনে ব্যাঘাত ঘটাতেই হামলাটি চালানো হয়েছিল, তবে শত্রু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরুর পর এটি রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন। পুতিন ও ক্রেমলিনের সামরিক অভিযানকে সমর্থনকারী দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে। এই ভোটকে যুদ্ধের প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার যুদ্ধ তহবিলের অন্যতম প্রধান উৎস—জ্বালানি অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধি করেছে। এসব হামলায় রাশিয়ার তেল শোধনাগার ক্ষমতার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি সৃষ্টি করেছে। ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় দীর্ঘ ৫ যুগেরও বেশি বসবাস করা জমি দখল, বসত বাড়িতে হামলা-মামলা ও মাছের ঘের লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী )প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


কলাপাড়ায় দীর্ঘ ৫ যুগেরও বেশি বসবাস করা জমি দখল, বসত বাড়িতে হামলা-মামলা ও মাছের ঘের লুটের অভিযোগ
 
পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫ বছরের ভোগ দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আবদুল বারেক হাওলাদার (৮২) নামের এক ব্যাক্তি। শনিবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল বারেক হাওলাদার বলেন, তিনি মহিপুর থানার বেতকাটা চর গ্রামের একজন ভূমিহীন কৃষক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সরকারের নিকট থেকে সেটেলমেন্ট কেস নং ৩২৭কে/১৯৫৪-৫৫ সালে যাহার মিস কেস নং ১৬১কে/১৯৬৬-৬৭ নং বন্দোবস্ত রুজু করিয়া দরখাস্তকারীর নিকট হইতে সেলামী গ্রহনে কলাপাড়া উপজেলার ৩৮নং জে.এল সোনাপাড়া মৌজা ও কিসমতে ১নং খাস খতিয়ানে ২৮৩৪নং দাগে ৭.০১ একর ভূমির বার্ষিক ২২.৫০/- টাকা খাজনা ধার্য্যে কবুলিয়ত ৩২৭কে/১৯৫৪-৫৫ সালে খাস জমি কায়েমী বন্দোবস্ত মূলে কবুলিয়ত প্রাপ্ত হয়ে দখল বুঝে পেয়ে তিনি কিছু জমিতে বাড়ি ঘর, পুকুর, বাগান নির্মান করিয়া পরিবার পরিজনসহ স্থায়ীভাবে বসবাস করেন এবং নাল জমি চাষাবাদ ও ঘের করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। তবে তার প্রতিপক্ষ মাঝেরপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৪০), ফোরকান (৪০), ফারুক, নেছার উদ্দিন (৩৫), বেতকাটা গ্রামের আ: রহিম হাওলাদার, মো. সোনা মিয়া, মোঃ রুবেল হাওলাদার (২৬), বেল্লাল (৩০), নয়ন (২৭) ও মোনসাতলী গ্রামের শহিদুল ইসলাম (৩০) অন্যায়ভাবে ওই জমি বৌলতলী মৌজার জমি দাবী করে ২০১২ সালে তার উপর হামলা করলে তিনি পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।
 
রবিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৭ ও ২০১৪ সালে কলাপাড়া বিজ্ঞ সহকারী জজ দুটি দেওয়ানী মামলা করেন করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত ২০১৮ সালে ২৮ ফেব্রুয়ারী তার পক্ষে রায় দেয়। তবে বিবাদীপক্ষ ওই রায়ের বিরুদ্ধে পটুয়াখালী জেলা জজ আদালতে দেওয়ানী আপীল ৪৬/১৮, ৪৭/১৮ নং মোকদ্দমা দায়ের করেন। আপীল মোকদ্দমায় নিম্ন আদালতের আদেশ বাতিল করিলে তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের সিভিল রিভিশন নং ৩০৪৭/১৯ ও ৩০৪৮/১৯ দায়ের করেন। মহামান্য হাইকোর্ট ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিম্ন আদালতের আদেশ স্থিতাবস্থা বজায় রাখার আদেশটির রুলটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিত করা হোক মর্মে নির্দেশ প্রদান করেন। ওই মামলার আদেশের প্রতি ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষরা তার কাছে আগে থেকে ২০ লাখ টাকা ও ১.৫৩ একর জমি চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ জুন তার ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট করে। পরে তিনি কলাপাড়া বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫৬৪/২৬ ও ৬২৫/২০২৬ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি ওসি মহিপুর থানায় তদন্তের নির্দেশ দিলে ওসি মামলাটি এস.আই মো. জাকির হোসেন ও অন্য এক পুলিশের নিকট তদন্তের নির্দেশ দেন।
 
তদন্তকারী কর্মকর্তা প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে মোটা অংকের উৎকোচের বিনিময় তার আসল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং এখন পর্যন্ত আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করেনি বিধায় তারা ১১ সেপ্টেম্বর লাঠি, সোটা, খোন্তা, কোদাল ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে ঢুকে তার বসত ঘর ভাংচুর করে মাছের ঘেরের বাধ কেটে প্রায় ৩ লাখ টাকার মাছ ধরে নিয়া যায়। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়া মানবেতর জীবন যাপন করিতেছি। 
 
এবিষয়ে প্রতিপক্ষ শহিদুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তার দেড় একর জমি কার্ড রয়েছে। কিন্তু সে ০৭ একর জমি দাবি করে। প্রথম কার্ড আমাদের। তাকে জরিপ করতে দেয়া হয়েছিলো। কিন্তু ভুয়া পর্চা তৈরী করে জমি দাবি করতেছে।
 
মহিপুর থানার এসআই জাকির হোসেন বলেন, তিনি ৫৩ সালের কার্ড দেখিয়ে ০৭.০১ একর সম্পত্তি দাবি করেন। যার কারনে তদন্ত রিপোর্ট দিতে দেরি হচ্ছে। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে আজ সভায় যাচ্ছে না এবি পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে আজ সভায় যাচ্ছে না এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আজ রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হবে।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দলের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ফলস্বরূপ জনগণের মধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং পরবর্তীতে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণের সরাসরি সম্মতি নেওয়া হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করার কথা ছিল, যা গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নের জন্য নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার সম্পন্ন করবে। কিন্তু তার পরিবর্তে সংসদীয় ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়।

এবি পার্টির এই নেতা আরও বলেন, জনগণের গণরায় ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাষ্ট্রের মৌলিক সংস্কারের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা একটি সীমিত ক্ষমতাসম্পন্ন সংসদীয় কমিটির মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। ফলে এ ধরনের কমিটির সামনে মতামত প্রদান করা জুলাই জাতীয় সনদ ও গণভোটের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকর করার জন্য অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।

এই নীতিগত অবস্থান থেকে এবি পার্টি আজ রোববার অনুষ্ঠিতব্য সংবিধান সংশোধন কমিটির সভায় কোনো প্রতিনিধি পাঠাবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি।

এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ, জনগণের প্রত্যাশা এবং গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া পরিচালনা করা সংশ্লিষ্ট সকলের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%