ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন


এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।

এমজিএইচ গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। জানাজার আয়োজন করা হয়েছে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে।

১৯৩৪ সালে জন্মগ্রহণকারী এম গাজিউল হক স্বাধীনতার পূর্বে দেশের ব্যবসা ও নৌপরিবহন খাতে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্থানীয় ব্যবসা ও আন্তর্জাতিক কোম্পানির মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। একই বছরে ব্রিটিশ কোম্পানি বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পর ১৯৭৬ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক হন। তখন প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত ছিল।

১৯৮০ সালে গাজিউল হক ওই প্রতিষ্ঠান ছেড়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি চট্টগ্রামভিত্তিক নৌপরিবহন কোম্পানি অ্যাকোয়ামেরিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেন।

এক দশক পর, তার অংশীদারের সঙ্গে মিলে কোপেনহেগেনভিত্তিক নৌপরিবহন প্রতিষ্ঠান মারস্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মারস্ক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নৌপরিবহনের পাশাপাশি ফ্রেইট ফরওয়ার্ডিং, আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব ও যৌথ উদ্যোগসহ বিভিন্ন খাতে তার ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল।

এম গাজিউল হক ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দেন এবং দীর্ঘ সময় ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০৬ সাল এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এমজিএইচ গ্রুপের সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক ছিল। ১৯৯২ সালে তার ছেলে আনিস আহমেদ এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। বাবার নামের আদ্যক্ষর থেকে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশভিত্তিক একটি ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি পরে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়।

বর্তমানে ২৬টি দেশে এমজিএইচ গ্রুপের কার্যক্রম রয়েছে এবং এতে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ কাজ করেন। গ্রুপটির ব্যবসা লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থায়ন ও বিমাসহ বিভিন্ন খাতে বিস্তৃত। দীর্ঘ ব্যবসায়িক জীবনে এম গাজিউল হক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি-জামায়াতের প্রতি টিআইবির আহ্বান, দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


বিএনপি-জামায়াতের প্রতি টিআইবির আহ্বান, দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটি দাবি করেছে, হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

টিআইবি বিএনপি ও জামায়াতের নেতৃত্বের প্রতি দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর রাতে রাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, যার ফলে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের ব্যর্থতার কারণ উদ্‌ঘাটন এবং দায় নির্ধারণের দাবি করেছে টিআইবি। সংস্থাটি উল্লেখ করেছে, রাজনৈতিক চাপ বা অসহায়ত্বের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয় যেন অপরাধের সুরক্ষাকবচ না হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো যেন দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারে- তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের নিতে হবে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, ‘হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ অনুসন্ধানসহ পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার খর্ব করে এবং ক্ষমতাবানদের জবাবদিহির সুযোগ সংকুচিত করে-এর প্রতিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহায়ত্ব ও পুলিশের পলায়নপর ব্যর্থতা প্রমাণ করে যে, ক্ষমতার লড়াইকেন্দ্রিক সমস্যার সমাধান শুধুমাত্র প্রত্যক্ষভাবে দোষীদের জবাবদিহির ওপর নির্ভর করে না, এমন মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাবান দলগুলোর আমূল সংস্কার ও আত্মশুদ্ধি ছাড়া জুলাই অভ্যুত্থানের অভীষ্ট দূরে থাক, মুক্ত গণমাধ্যম, বাক্‌ ও ভিন্নমতের স্বাধীনতাসহ জীবন ও জীবিকার নিরাপত্তা ও সকল নাগরিকের সমঅধিকারের মতো মৌলিক অধিকারের অভীষ্ট অর্জন ক্রমাগত অধিকতর হুমকির সম্মুখীন হবে।’

টিআইবির নির্বাহী পরিচালক রাজনৈতিক নেতৃত্বের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, ‘কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় কি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে? তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে লোকদেখানো দায়িত্ব শেষ না করে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। নিজেদের সংগঠনে এসব পরিবর্তন নিশ্চিত না করে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বকে উপলব্ধি করতে হবে, তারা তাদের নিজেদের দলের নেতাকর্মীদের আচরণের কারণে ক্রমাগত অধিকতর জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন।’

হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতাকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ক্ষয়ের বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ঘটনাকে বিচ্ছিন্ন একটি বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। উপাচার্য ও শিক্ষকদের পদত্যাগের দাবি, ক্যাম্পাসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা, দখলবাজি ও পেশিশক্তির প্রদর্শনসহ বিভিন্ন সময়ে সৃষ্ট অস্থিরতাও এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে সামনে এনেছে। শিক্ষার্থীদের ন্যায়বিচার চাওয়া এবং শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার অবশ্যই সুরক্ষিত থাকতে হবে। উপাচার্য বা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও নিয়মতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিন্তু পদত্যাগের দাবি আদায়ে দলীয় প্রভাব, ভয়ভীতি বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের একাংশ এমনভাবে অতিক্ষমতায়িত হবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিতে পারবে না এবং পুলিশও আইন প্রয়োগে ব্যর্থ হবেÑএ পরিস্থিতি চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আইন ও বিধি অনুযায়ী, দলীয় শক্তির দাপটে নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল কাগজে ভোটার হতে যান যুবক, টেকনাফে ১৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


জাল কাগজে ভোটার হতে যান যুবক, টেকনাফে ১৫ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্রের মাধ্যমে ভোটার হওয়ার জন্য আবেদন করার অপরাধে নুরুল আজিজ (২২) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবক হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের পুত্র।

উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, নুরুল আজিজ ভোটার হওয়ার জন্য আবেদনে নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করেন এবং বাবার নাম হিসেবে মো. রশিদ উল্লেখ করেন। তিনি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন। নির্বাচন কর্মকর্তাদের কাছে কাগজপত্রে অসংগতি ধরা পড়লে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাইয়ের পর তার প্রকৃত বাবার নাম মো. হাফেজ নিশ্চিত হওয়া যায়। ফলে জাল কাগজপত্রের মাধ্যমে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা ধরা পড়ে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ‘তিনি অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, তিনি রোহিঙ্গা নাগরিক কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নিষেধাজ্ঞায় সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


আদালতের নিষেধাজ্ঞায় সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগ বন্ধ

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় আদালত সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। এটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৪ অক্টোবর) দুদকের মানিলন্ডারিং বিভাগ-১-এর অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক আদালতে নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, নাজমুল আলম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সেই অর্থ জমা করেছেন। পরে ওই অর্থ বৈধ করার চেষ্টা করার অভিযোগও রয়েছে।

আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধান চলছে।

জানা গেছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কালীগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম (৬০), জলকার মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭) এবং মোল্লাডাঙ্গা গ্রামের মো. আশরাফুল হোসেন (৫৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু জাফর হোসেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এবং আশরাফুল হোসেন ৯ নম্বর বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%