ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কিউবায় ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল এয়ার কানাডা


কিউবায় ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল এয়ার কানাডা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে কিউবার ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার’ কথা উল্লেখ করে এয়ার কানাডা শুক্রবার ঘোষণা করেছে যে তারা অনির্দিষ্টকালের জন্য কিউবায় তাদের ফ্লাইট পরিষেবা স্থগিত করছে।

কানাডার জাতীয় বিমান সংস্থা জানিয়েছে যে ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে গ্রাহকদের আরও নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, তারা ফেব্রুয়ারিতে কিউবাগামী ফ্লাইট নভেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল।

এখন, খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়, মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটি একটি বিবৃতিতে জানায়, ‘কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় আমরা দেশটিতে আমাদের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছি।’ পর্যটন খাতে কানাডার পর্যটকরা কিউবার একটি বড় অংশ হলেও সাম্প্রতিক সময়ে কিউবার আয় কমে গেছে।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন দ্বীপটিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং সেখানে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে। গত সপ্তাহে কানাডাভিত্তিক ব্লু ডায়মন্ড রিসোর্টস কিউবায় তাদের ৬২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জ্বালানি অবরোধের কারণে জানুয়ারি থেকে কিউবা ডিজেল সংকটে ভুগছে। ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে দৈনিক ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে এবং পানির সংকটও তৈরি হয়েছে। পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ায় দ্বীপটিতে খাদ্য ও ওষুধেরও ঘাটতি দেখা দিয়েছে। এর ফলস্বরূপ, কিউবা মেক্সিকো ও চীন থেকে আসা সহায়তা চালানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার ফলে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে।

জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এর পর শুক্রবার আরও পাঁচ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন যে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে।

তিনি বলেন, জাতীয় খনি সংস্থা দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ এবং পর্যাপ্ত তদন্ত চালাবে।

এই দুর্ঘটনায় শোক পালন করছে সুতাতাউসা।

মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতে দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যার মূল কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা।

গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই হয়েছিল। ওই ঘটনাগুলোতে মিলিয়ে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি হামলায় কয়েকজন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ইসরাইলি হামলায় কয়েকজন সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি যানবাহনে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কয়েকজন সেনা। এই ঘটনার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে দুই দেশ যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তার কয়েক দিন পর এই ঘটনা ঘটে।

খবরটি জানায় বার্তা সংস্থা এএফপি।

লেবাননের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায়, ‘খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানবাহনকে লক্ষ্য করে চালানো বর্বর ইসরাইলি হামলায় এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সামরিক সদস্য শহীদ হয়েছেন।’

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধ রাখবে এবং সীমান্তের কাছাকাছি এলাকা থেকে তাদের সরে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় নতুন ‘পাইলট জোন’-এ মোতায়েন হতে যাচ্ছে। এখানে তারা একচেটিয়া তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর

আজ রাজধানীর রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে আমরা যেমন আশীর্বাদপুষ্ট, তেমনি সাইবার ঝুঁকি (ডিজিটাল হ্যাজার্ড) আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ তৈরি করছে।

তিনি উল্লেখ করেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘ভুয়া খবর’ (ফেক নিউজ) এখন বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ।’

মন্ত্রী এই সাইবার ঝুঁকি মোকাবিলা করার জন্য এবং অনলাইন নিরাপত্তা (ই-সেফটি) নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর কাউন্সিল হলে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে ভুয়া খবর মোকাবিলা: নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সমস্যার ভয়াবহতা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন সমাধানের সময় (টাইম ফর সলিউশন)। দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা দ্রুত একটি ‘জাতীয় কর্মপরিকল্পনা’র খসড়া তৈরি করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেন। সরকার মেধা ও প্রযুক্তিভিত্তিক সঠিক নীতিমালা প্রণয়নে আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবের অপেক্ষায় রয়েছে।’

এছাড়া তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক বা সামাজিক নেতৃবৃন্দ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু বিদ্যমান অর্থনৈতিক ও প্রযুক্তিগত ইকোসিস্টেমের জটিলতাগুলো নির্ভর করতে হয় বিশেষজ্ঞদের ওপরই। এই মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বর্তমান জাতীয়তাবাদী সরকার যে কোনো সময়ের চেয়ে বিশেষজ্ঞদের নীতি নির্ধারণী প্রক্রিয়ার সাথে বেশি সম্পৃক্ত করছেন।

বিশ্বব্যাপী মেটা (ফেসবুক), গুগল অথবা এক্স (টুইটার)-এর মতো টেক জায়ান্টদের জবাবদিহিতা ও রেগুলেশনের আওতায় আনার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘মূলধারার গণমাধ্যমগুলো অনেক শ্রম দিয়ে কনটেন্ট তৈরি করে, অথচ ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তা বিনা পয়সায় ব্যবহার করে আয় করছে। অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ এখন আইন করে কন্টেন্ট ক্রিয়েটরদের রয়্যালটি দিতে বাধ্য করছে।’

মন্ত্রী বাংলাদেশেও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মতান্ত্রিক ও জবাবদিহিতামূলক কাঠামোর মধ্যে আনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং সাবেক সংসদ সদস্য ও এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

গোলটেবিল আলোচনায় অন্যান্য বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডা এবং ভুয়া খবর চিহ্নিত করার আধুনিক প্রযুক্তিগত টুলস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে মূলধারার গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির জন্য এবং ডিজিটাল লিটারেসি বা তথ্য সচেতনতা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার সুপারিশ করা হয়।

গোলটেবিল আলোচনায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পরিচালনায় অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর

বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ শুরু করেছে, যার লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

এ লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ বৃদ্ধি, প্রশাসনিক সংস্কার, শিল্প পুনরুজ্জীবন এবং কৃষি খাতের দীর্ঘমেয়াদি রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।

শনিবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে 'সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭' শীর্ষক একটি গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনলাইন প্ল্যাটফর্ম চরচা ডটকম এই আলোচনার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের দর্শন হল 'সবার জন্য বাংলাদেশ'। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, এই লক্ষ্যকে সামনে রেখেই নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানো, দেশীয় এবং রপ্তানিমুখী শিল্পের জন্য সমান সুযোগ সৃষ্টি, ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন।

উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদনে ফিরিয়ে আনতে সরকার প্রায় ৬০ হাজার কোটি টাকার পুনর্গঠন প্যাকেজ নিয়ে কাজ করছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীল খাতের সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষি খাতের প্রসঙ্গটি তুলে ধরে তিনি বলেন, ভর্তুকির পাশাপাশি কৃষিকে দীর্ঘমেয়াদি উন্নয়নের পথে নিতে হবে। এর জন্য পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন, কৃষি উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ প্রয়োজন।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যয়ের কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিতুমীর।

এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে এসব খাতে ব্যয় বাড়ানোর পাশাপাশি সেবার মান ও প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ে সরকারি সেবার বিস্তারও জরুরি।

গোলটেবিল আলোচনায় এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর বলেন, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতের বিকাশের জন্য কর কাঠামোয় সংস্কারের প্রয়োজন।

তিনি বর্তমান ২৭ দশমিক ৫ শতাংশ করপোরেট কর কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেন। পাশাপাশি নীতিগত স্থিতিশীলতা, কর প্রশাসনের আধুনিকায়ন এবং বিমানবন্দরের গুদাম ব্যবস্থার উন্নয়নেরও আহ্বান জানান।

গবেষক ও অধিকারকর্মী মাহা মির্জা কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলেন, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে, কৃষিতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

তিনি কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিপণ্য সংরক্ষণ এবং ইউনিয়ন পর্যায়ে কৃষি অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নেওয়া বক্তাগণ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থানের চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আগামী বাজেটকে বাস্তবমুখী ও সংস্কারমুখী হতে হবে।

কর প্রশাসনের আধুনিকায়ন, উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক খাতের সুশাসন এবং দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্ব দেন।

আলোচনায় আরও অংশ নেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ, সাবেক অর্থসচিব মুসলিম চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, আইসিএমএবি সভাপতি কাউসার আলম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চরচার সম্পাদক সোহরাব হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%