ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঋতুপর্ণার গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ


ঋতুপর্ণার গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে ভারতের বিরুদ্ধে গোল করে দলের। এভাবে তিনি ম্যাচে ফিরালেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি দুর্দান্ত শর্টে তিনি জালে বল পাঠান। ফলে প্রথমার্ধের খেলা শেষে দুই দলের স্কোর ১-১ হয়ে যায়।

এর আগে, ম্যাচের ৪২ মিনিটে গোল করে বাংলাদেশ দলের বিপক্ষে এগিয়ে যায় স্বাগতিক ভারত।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আনিকার থেকে বল পেয়ে তহুরা অসাধারণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে, তিনি নিয়েছেন একটি কোনাকুনি শট। বলটি ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।

আরও পড়ুন: রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা উজ্জল তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


অভিনেতা উজ্জল তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন

অসুস্থ হয়ে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন অভিনেতা কাজী উজ্জ্বল। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তিও হয়েছেন কয়েক দফা। সর্বশেষ বছর খানেক ধরে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। কথা বলতে গেলেও তিনি দম রাখতে পারেন না। এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি একটি দাবি জানিয়েছেন।

ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি ব্যক্তিগত আর্থিক সহায়তা নয়, বরং ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।

বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভিডিওতে কাজী উজ্জ্বল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ’৭৯-তে আমি খাল কেটেছি।

তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে আমি বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।’

তিনি আরও বলেন, মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন যে, ব্যক্তিগত আর্থিক সহায়তার পরিবর্তে জনগণ ও পরিবেশের কল্যাণে গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করে কাজী উজ্জ্বল একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। এ কারণে তার উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।

অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। আশির দশকে চাকরি ছেড়ে তিনি অভিনয়জগতে পা রাখেন। ১৯৮৫ সালে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের হাত ধরে তার মঞ্চনাটকে যাত্রা শুরু হয়। পরে নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির জন্য নির্মিত ‘সুপ্রভাত ঢাকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন।

দীর্ঘ অভিনয়জীবনে কাজী উজ্জ্বল পাঁচ থেকে ছয় শ নাটকে অভিনয় করেছেন। এছাড়া আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তীতে প্রায় ১৫টি চলচ্চিত্রে অভিনয় করে দেশের নাটক ও চলচ্চিত্রাঙ্গনে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের সহযোগিতায় ইরানের মূল স্কোয়াডের ভিসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ জুন) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভিসা দেওয়া হলেও, বিষয়টি নিয়ে ওয়াশিংটন বেশ কঠোর অবস্থান বজায় রেখেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রতিনিধিদলের ওপর বিশেষ নজরদারি রাখতে হবে। তিনি উল্লেখ করেন, খেলোয়াড় বা সহায়ক কর্মীদের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামিক রেভলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে যুক্ত কোনো ব্যক্তিকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।

এদিকে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে ভিসা প্রদানের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইরান। বিভিন্ন প্রশাসনিক এবং কূটনৈতিক বাধার কারণে জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে আটকে ছিল বলে তেহরান অভিযোগ করেছে।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক নথিপত্র সংক্রান্ত বিলম্বের কারণে দলের চূড়ান্ত অনুমোদন দেরিতে আসে।

যদিও খেলোয়াড়দের ভিসা অনুমোদিত হয়েছে, তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক স্টাফ এখনও ভিসা জটিলতায় রয়েছেন বলে জানা গিয়েছে।

ভিসা নিয়ে চলমান জটিলতার কারণে ইরান ফুটবল ফেডারেশন তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি পরিকল্পনা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত মূল অনুশীলন ক্যাম্প বাতিল করে তারা বিকল্প ক্যাম্প পরিচালনা করেছে মেক্সিকোর টিজুয়ানা এবং তুরস্কের আন্তালিয়ায়।

সবশেষ তথ্য অনুযায়ী, দলটি রোববার ভোরে টিজুয়ানায় তাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবে এবং সেখান থেকে সরাসরি ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করবে।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ পর্বে তাদের বাকি ম্যাচগুলো সিয়াটলে অনুষ্ঠিত হবে, যেখানে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন মিশরের মুখোমুখি হবে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা

ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার মা এবং মায়ের পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শনিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ মার্চ শিশু ভেন্নিলার মৃত্যু ঘটে। এরপর তার বাবা প্রবীণ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে, শিশুটির মৃত্যুর জন্য তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার কথিত প্রেমিক মোহন দায়ী।

দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে বেঙ্গালুরু-নিবাসী প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন। তাদের ১৭ ও ৫ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। পুলিশের ভাষ্যমতে, প্রিয়াঙ্কা কয়েক বছর আগে তার কলেজের বন্ধু মোহনের সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করেন এবং একসঙ্গে বসবাস করার আগে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক নিয়ে অভিবাদনের পর, প্রিয়াঙ্কা বিবাহবিচ্ছেদের জন্য জোর করেন। মোহনের সঙ্গে থাকতে শুরু করার পর প্রিয়াঙ্কা তার ছোট মেয়ের সঙ্গে থাকছিলেন।

গত ২৪ মার্চ শিশুটির আকস্মিক মৃত্যুর ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বিভিন্ন ব্যাখ্যা দেন। একবার তিনি পরিবারের সদস্যদের বলেন যে, তিনি মেয়েটিকে বিরিয়ানি খাওয়ান, আবার অন্যবার বলেন যে, তিনি তাকে আইসক্রিম খাইয়ে একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছিলেন। পরে তিনি দাবি করেন যে, পরদিন সকালে বাড়ি ফেরার পর শিশুটিকে মৃত অবস্থায় পান।

অভিযোগের ভিত্তিতে, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশ মোহনকে গ্রেপ্তার করেছে। কিন্তু শিশুর মা প্রিয়াঙ্কা এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে রত।

পুলিশ জানিয়েছে, তারা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) প্রতিবেদনের অপেক্ষায় আছেন এবং মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ভোলায় জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ অনুষ্ঠিত

ভোলা জেলা রোভারের উদ্যোগে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা স্কাউট ভবনে দিনব্যাপী ওয়ার্কশপ কার্যক্রম পরিচালিত হয়েছে।

কোর্স লিডার হিসেবে বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার, ভোলা জেলা রোভারের সাবেক কমিশনার প্রফেসর পারভীন আখতার সভাপতিত্ব করেন। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের রোভার লিডারসহ জেলা রোভারের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত থেকে ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার, লালমোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান এবং সম্পাদক সহকারী অধ্যাপক উডব্যাজার মো. এরশাদ প্রমুখ।

ওয়ার্কশপে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ সময় জেলা রোভার স্কাউটসের সম্পাদক সহকারী অধ্যাপক মো. এরশাদ সদ্য উডব্যাজ অর্জন করায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%