ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী


মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আজ রবিবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক চাহিদা দাঁড়ায় ৩৮.০৯ লাখ মেট্রিক টন। অথচ একই সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫১.১১ লাখ মেট্রিক টন। ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ মাত্র প্রায় ১ শতাংশ। এ সময়ে বিভিন্ন প্রজাতির ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার মূল্য প্রায় ৪৭৫ কোটি টাকা।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

মন্ত্রী বলেছেন, দেশে মাছের ঘাটতি নেই এবং সাধারণ ভোক্তার জন্য আমদানির প্রয়োজন হয় না। তবে তবে বিশেষ ভোক্তা গোষ্ঠীর চাহিদা ও রুচি পূরণের জন্য সীমিত পরিসরে কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ আমদানি করা হয়।

তিনি জানান, আমদানিকৃত মাছের মধ্যে রয়েছে টুনা, হেরিং ফিশ, রূপচাঁদা, ম্যাকেরেল, ছুরি, স্ন্যাপার, কিং ফিশ, স্কুইড, অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতি।

মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য খাতকে টেকসই ও উৎপাদনমুখী রাখতে সরকার অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


বরিশাল উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

জেলা প্রশাসক মন্তব্য করেন, জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে। তিনি এসময় চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান।

তিনি আরো জানান, সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা না থাকার কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখতে হবে।

বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস.এম.মনজুর-এ-এলাহী জানান, হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হাম প্রতিরোধে টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে, ফলে শিশুরা আগের তুলনায় হামে কম আক্রান্ত হচ্ছে।

বর্ষাকালে ডেঙ্গুর প্রোকোপ বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে কাজ করার প্রত্যয় মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ইরানের সঙ্গে কাজ করার প্রত্যয় মার্কিন ভাইস প্রেসিডেন্টের

চলমান উত্তেজনা সত্ত্বেও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন যে, ওয়াশিংটন এবং তেহরান 'শান্তি ও সমৃদ্ধি' প্রসারের লক্ষ্যে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তিনি উল্লেখ করেছেন যে, ইরান এখনও ‘আঞ্চলিক অস্থিতিশীলতার চালিকাশক্তি।

তবে, গত কয়েক ঘণ্টার আলোচনায় হওয়া ‘ব্যাপক’ অগ্রগতির কথাও তিনি স্বীকার করেছেন। জেডি ভ্যান্স ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সস্ত্রীক সুইজারল্যান্ডে পৌঁছান।

বৈঠকে জেডি ভ্যান্স বলেন যে, উভয় পক্ষই এখন সম্পৃক্ততা ও সহযোগিতার একটি সম্ভাব্য ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়ের সূচনা’ করার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে এই আলোচনার উদ্দেশ্য হলো কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তিনি বলেছেন, এর আগে কখনোই ইরানি ও মার্কিন নেতৃত্ব এত উচ্চ পর্যায়ে মিলিত হয়নি।

ভ্যান্স বলেছেন, ট্রাম্প নতুন অধ্যায় শুরু করতে চান। তিনি মার্কিন পক্ষকে একাধিক সমস্যার কূটনৈতিক সমাধান খোঁজার জন্য ক্ষমতা দিয়েছেন। তিনি ইরানের জনগণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। যদি তারা দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসে, তাহলে আমাদের সম্পর্ককে মৌলিকভাবে রূপান্তরিত করতে প্রস্তুত।

এদিকে, তেহরান ইউরেনিয়ামের সমৃদ্ধ মজুদ কমাতে বৈঠকে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। পাকিস্তান কাতারের পাশাপাশি সুইজারল্যান্ডে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমরা এমন ফলাফল অর্জন করব যা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের জন্যই সন্তোষজনক হবে।

সূত্র: আলজাজিরা, তুর্কি টুডে, এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন প্রত্যাহার করা হলো ডিসি সারওয়ার আলমকে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


কেন প্রত্যাহার করা হলো ডিসি সারওয়ার আলমকে?

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ সিলগালা করার ঘটনার পর এই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের জন্য এই নির্দেশনা জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিলেটে দায়িত্ব পালনকালে গত ১২ জুন সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। এ সময় তিনি মাজারের আয় ও ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণের আলোচনায় আসেন। এর অংশ হিসেবে, তিনি গত বৃহস্পতিবার বিকেলে মাজারে পূর্ববর্তী দানবাক্স সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপনের ব্যবস্থা করেন। এছাড়া, মানুষদের দানের অর্থ রাখার জন্য ঐতিহাসিক তিনটি দানের 'ডেগ' সিলগালা করে দেওয়া হয়।

এই ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ জেলা প্রশাসকের উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। আবার অনেকেই প্রশাসনের মাধ্যমে দানবাক্স স্থাপনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মাজারের ভক্ত এবং অনুসারীরা জানান, গত প্রায় সাত বছর ধরে যে প্রক্রিয়ায় মাজার পরিচালনা করা হচ্ছিল, সেই ঐতিহ্যকে ধ্বংস করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দানবাক্স সিলগালা করার প্রক্রিয়া সঠিক পদ্ধতি নয়, যা মাজার ও অলি-আউলিয়ার বিরুদ্ধে কার্যক্রম বলেও মত প্রকাশ করেন তারা।

গত বছরের ১৮ আগস্ট সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম। তার আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। সিলেটের সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জেলা প্রশাসক পর্যায়ে এই পরিবর্তন আনা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণে ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বৃদ্ধি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্কুল পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের জন্য তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর পর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম পরিচালনা করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। এর পর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে। আঞ্চলিক পরিচালকদের জন্য চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। কিন্তু সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়েছে। পরবর্তীতে কারিগরি ত্রুটি সমাধান হওয়ায়, যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ইনপুট করতে সক্ষম হয়নি, তাদের জন্য অতিরিক্ত সময় বৃদ্ধি করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%