ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেস্টে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন পান্ত


টেস্টে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন পান্ত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ : ভারতের ঋসভ পান্ত টেস্ট ক্রিকেটে দ্রুততম ১শ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন। শ্রীলংকার বিপক্ষে গল-এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নামার আগে, পান্তের ৫০ ম্যাচের ৮৭ ইনিংসে ৯৭টি ছক্কার রেকর্ড ছিল। টেস্টের প্রথম ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন তিনি।

পান্ত দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলার মাধ্যমে ৮টি চার ও ২টি ছক্কা मारেন। এই ইনিংসেই টেস্টে ১শ ছক্কা পূর্ণ করার মাধ্যমে দ্রুত ১শ ছক্কার বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এডাম গিলক্রিস্ট। গিলি ২০০৭ সালের নভেম্বরে তার ৯২তম টেস্টের ১৩০ ইনিংসে ১শ ছক্কা পূর্ণ করেছিলেন। ১৯ বছর পর ৪১ ম্যাচ ও ৪১ ইনিংস কম খেলে পান্ত টেস্টে দ্রুততম শততম ছক্কা বিশ্ব রেকর্ড দখল করলেন।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় বেন স্টোকস, যিনি ২০২২ সালের জুনে ৮২তম ম্যাচের ১৫১ ইনিংসে শততম ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, যিনি ২০১৫ সালে ৯৮ ম্যাচের ১৭০তম ইনিংসে শততম ছক্কা মারেন। পান্ত স্টোকসের চেয়ে ৬২ ইনিংস এবং ম্যাককালামের চেয়ে ৮১ ইনিংস কম খেলে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত পান্ত, গিলক্রিস্ট, স্টোকস ও ম্যাককালাম ১শ বা তার বেশি ছক্কা মেরেছেন। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে শীর্ষে আছেন স্টোকস, যার ১২২ ম্যাচের ২২০ ইনিংসে ১৩৮ ছক্কা রয়েছে। ১০১ ম্যাচের ১৭৬ ইনিংসে ১০৭ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যাককালাম। পান্ত ও গিলক্রিস্টের ১শটি ছক্কা রয়েছে। তবে পান্ত ৫১ টেস্ট ও ৮৯ ইনিংস এবং গিলি ৯৬ টেস্ট ও ১৩৭ ইনিংস খেলেছেন। ভারতের প্রথম ব্যাটার হিসেবে ২০১৮ সালে টেস্ট আঙিনায় পা দেওয়া পান্ত টেস্টে ১শ ছক্কা মালিক হলেন। ভারতের হয়ে সেকেন্ড সর্বোচ্চ ৯১টি ছক্কা আছে সাবেক ওপেনার বিরেন্দার শেবাগের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগাযোগ সহজ করতে ডিএনসিসি কর্মকর্তাদের টেলিটক সিম প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


যোগাযোগ সহজ করতে ডিএনসিসি কর্মকর্তাদের টেলিটক সিম প্রদান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেড এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য টেলিটকের করপোরেট সিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসি ভবনের ষষ্ঠ তলার হলরুমে এই সিমগুলো কর্মকর্তাদের হাতে তুলে দেন করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘করপোরেশনের পক্ষ থেকে দেওয়া এই করপোরেট সিম বুধবার (১৯ আগস্ট) থেকে সব কর্মকর্তাকে চালু করতে হবে। এরপর দাপ্তরিক ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে তারা এই সিম ব্যবহার করবেন।’

তিনি আরও বলেন, ‘এই সিমের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ যাতে আরো সহজ ও কার্যকর হয়, তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে নাগরিক সেবা প্রদানের পথও আরো সুগম হবে।’

তিনি মনে করেন, দ্রুত ও সমন্বিত যোগাযোগ নিশ্চিত করা গেলে নগরবাসীকে আরো কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। তিনি বলেছেন, ‘করপোরেট সিম ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজে কর্মকর্তাদের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় আরো বৃদ্ধি পাবে।’

সিম বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপের নির্দেশ সিএমপি কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপের নির্দেশ সিএমপি কমিশনারের

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ফিটনেসবিহীন এবং অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে এই নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ কমিশনার চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সদস্যদের সর্বোচ্চ পেশাদারি, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়া এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হুমকির মুখে ইউক্রেনকে ‘শতভাগ’ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


রুশ হুমকির মুখে ইউক্রেনকে ‘শতভাগ’ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনে সম্প্রতি চলমান হামলায় ব্রিটিশ তৈরি ড্রোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মস্কো ‘পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি প্রদান করেছে। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে ‘শতভাগ সমর্থন’ দিয়ে যাবে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্নহাম বলেছেন, ‘আমরা সুসময়ের বন্ধু নই, ইউক্রেনের এই সংকটের মুহূর্তে আমরা তাদের পাশে থাকব এবং এতে কোনো পরিবর্তন হবে না।’

এর আগে যুক্তরাজ্যের রুশ দূতাবাস ব্রিটেনের বিরুদ্ধে ‘ইউক্রেন সংকটকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকে দেওয়ার’ অভিযোগ এনে জানায় যে, ‘এই সংঘাতে তাদের সম্পৃক্ততা যত গভীর হবে... তত বেশি মূল্য তাদের চোকাতে হবে।’

ইউক্রেন রাশিয়ার রাজধানীসহ অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে। বিশেষ করে তেল শোধনাগার এবং তাদের প্রধান ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের লজিস্টিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করা হচ্ছে।

রাশিয়ার এই হুমকির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বার্নহাম নিজের অবস্থানে অনড় থেকে বলেন, যুক্তরাজ্য মূলত ‘ইউক্রেনকে আত্মরক্ষার জন্য সহায়তা দিচ্ছে এবং এই সংঘাতের শুরু থেকে পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের মাধ্যমে নেওয়া ব্রিটিশ অবস্থান এটিই ছিল—আমার ক্ষেত্রেও এই নীতি অপরিবর্তিত রয়েছে।’

ইউক্রেনকে ড্রোন প্রযুক্তির পাশাপাশি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য রাশিয়া এর আগেও যুক্তরাজ্যকে সতর্ক করেছিল। রুশ দূতাবাস জানিয়েছে, লন্ডনের এসব পদক্ষেপের কারণে অনিবার্যভাবে কিছু পরিণতি আসবে, যার জন্য তাদের জবাবদিহি করতে হবে। তবে মস্কো ঠিক কী ধরনের হুমকির কথা চিন্তা করছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করার জন্য হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরি সম্পর্কে প্রযোজ্য কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে দেশের সব তফসিলি ব্যাংকে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক বিষয়টি সম্পর্কে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা প্রেরণ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরি থেকে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হচ্ছে এবং মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে। ওই ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্তও অন্তর্ভুক্ত থাকে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, একই বিধান অন্যান্য অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং যাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ রয়েছে, তাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বিধি মেনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%