ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানালেন প্রেসিডেন্ট


ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানালেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্পভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে তিনি শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।

তিনি বলেন, উৎপাদনশীলতা একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য অপরিহার্য। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই।

বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তির প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এই পরিস্থিতিতে দেশের শিল্প ও সেবা খাতকে আরও দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। এ বছরের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সরকার, শিল্পোদ্যোক্তা, শ্রমিক, গবেষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

তিনি আশা প্রকাশ করেন, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন দেশের শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ এবং কারিগরি সহায়তা অব্যাহত রাখবে।

আধুনিক প্রযুক্তি, টেকসই উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক এবং টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


মওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

মওলানা মরহুম আবদুর রহীম (রহ.) এর ৩৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কুরআনখানি সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী আমির মাওলানা মোরশেদ খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। প্রবন্ধ পাঠের দায়িত্ব পালন করেন নায়েবে আমীর ড. মওলানা একেএম মাহবুবুর রহমান।

ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, প্রিন্সিপাল শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজিরউদ্দিন, প্রিন্সিপাল এস এম আব্দুল হামিদ, কাতারভিত্তিক আন্তর্জাতিক ওলামা সংস্থা আল ইত্তেহাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ শাওকী আফিফি, আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাঈল হোসেন, মানবাধিকার কর্মী মির্জা আজম।

বক্তাগণ মাওলানা মরহুম মুহাম্মদ আব্দুর রহিমের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করতে গিয়ে ইসলামিক জ্ঞান গবেষণা, ইসলামী আন্দোলনের গতিধারা নির্ণয় ও ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার লালিত স্বপ্নের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তাগণ উল্লেখ করেন যে, বাংলা সাহিত্যে ইসলামী জীবন ব্যবস্থা, জীবন দর্শন ও ইসলামী আন্দোলন সম্পর্কে সমৃদ্ধ লেখনীর মাধ্যমে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি ছিলেন আপসহীন, তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মহলের সাথে জোটবদ্ধ হওয়া থেকে কখনো পিছপা হননি। অভিজ্ঞতা প্রমাণ করছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপোষহীনতার পথই একমাত্র সঠিক পথ। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের মরহুম সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক আজাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকি প্রধানমন্ত্রী গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


ইরাকি প্রধানমন্ত্রী গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দিলেন

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বৃহস্পতিবার নতুন সময়সীমা হিসেবে আগামী বছরের ৩০ জুন নির্ধারণ করেছেন সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণের জন্য।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জায়েদি এর আগে ৩০ সেপ্টেম্বরের সময়সীমা থেকে সরে এসে এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি সমাধানের জন্য ১ অক্টোবরকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও সম্মত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেফতার করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেফতার করল তুরস্ক

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : তুরস্কের গোয়েন্দা সংস্থা ২০১৩ সালে সিরিয়া সীমান্তের নিকটে সংঘটিত প্রাণঘাতী হামলার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

এই সন্দেহভাজনকে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

দক্ষিণাঞ্চলীয় রেইহানলি অঞ্চলে ওই বছর দুটি বোমা হামলায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল।

সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবের সাথে যুক্ত তুরস্কের জন্য এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

বার্তা সংস্থা এএফপি ইস্তাম্বুল থেকে এ খবর জানায়।

আনাদোলু সংবাদ সংস্থা জানায়, ইন্টারপোলের রেড নোটিশ জারি থাকা সিরীয় নাগরিক ওমর আল-খাতিব হামলাকারীদের সাথে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।

আনাদোলু জানায়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) ইউরোপে সমুদ্রপথে যাওয়ার প্রস্তুতির সময় আল-খাতিবকে আটক করে।

আঙ্কারা রেইহানলি হামলার জন্য সিরীয় সরকারের সমর্থনপুষ্ট তুরস্কের উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে। তবে দামেস্ক এই অভিযোগ অস্বীকার করে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সিরীয় বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক ছিল তুরস্ক। সংঘাত থেকে পালিয়ে আসা লাখ লাখ সিরীয় নাগরিককে দেশটি আশ্রয় দিয়েছে।

প্রায় দুই বছর আগে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের মতে, হরমুজ খোলার ইরানি প্রস্তাব ‘যথেষ্ট নয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ট্রাম্পের মতে, হরমুজ খোলার ইরানি প্রস্তাব ‘যথেষ্ট নয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেছেন, তেহরানের দেওয়া এই প্রস্তাব "একেবারেই যথেষ্ট নয়।" ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই এবং প্রয়োজন হলে দেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে।

টাইম ম্যাগাজিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন-ইসরায়েল ও ইরান সংকট নিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেছেন। যদিও সাক্ষাৎকারটি কিছুদিন আগে নেওয়া হয়েছিল, সম্প্রতি তা প্রকাশিত হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরানের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ এবং তাদের অর্থনীতি ধসে পড়ার পথে রয়েছে। তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী, কিন্তু ওয়াশিংটন কোনো দুর্বলতা প্রদর্শন করবে না, বরং একটি "প্রকৃত ও কঠোর চুক্তি" চায়। তিনি জানান, আমেরিকা ইরানের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে রয়েছে। ইরানের প্রস্তাব তিনি আংশিক দেখেছেন, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

মধ্যবর্তী নির্বাচনের (Midterm Elections) পর ইরানে আবার সামরিক হামলা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে, এক বছর আগে যে শর্ত তিনি প্রত্যাখ্যান করেছিলেন, তা তিনি এখনো মেনে নেবেন না। মার্কিন বাহিনীর সামরিক শক্তিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ সংকটের খবরগুলো সম্পূর্ণরূপে ভুয়া। পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে এবং তা মিত্রদেশগুলোর মধ্যে বিতরণ করা হবে।

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হলে বিশ্ববাজারে তেলের দাম আবার আগের মতো কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%