ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেফতার করল তুরস্ক


সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেফতার করল তুরস্ক

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : তুরস্কের গোয়েন্দা সংস্থা ২০১৩ সালে সিরিয়া সীমান্তের নিকটে সংঘটিত প্রাণঘাতী হামলার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

এই সন্দেহভাজনকে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

দক্ষিণাঞ্চলীয় রেইহানলি অঞ্চলে ওই বছর দুটি বোমা হামলায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবের সাথে যুক্ত তুরস্কের জন্য এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

বার্তা সংস্থা এএফপি ইস্তাম্বুল থেকে এ খবর জানায়।

আনাদোলু সংবাদ সংস্থা জানায়, ইন্টারপোলের রেড নোটিশ জারি থাকা সিরীয় নাগরিক ওমর আল-খাতিব হামলাকারীদের সাথে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।

আনাদোলু জানায়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) ইউরোপে সমুদ্রপথে যাওয়ার প্রস্তুতির সময় আল-খাতিবকে আটক করে।

আরও পড়ুন: ভারতে স্টারলিংকের সেবা অনুমোদনে জটিলতা, গ্রাহকেরা অপেক্ষায়

আঙ্কারা রেইহানলি হামলার জন্য সিরীয় সরকারের সমর্থনপুষ্ট তুরস্কের উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে। তবে দামেস্ক এই অভিযোগ অস্বীকার করে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সিরীয় বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক ছিল তুরস্ক। সংঘাত থেকে পালিয়ে আসা লাখ লাখ সিরীয় নাগরিককে দেশটি আশ্রয় দিয়েছে।

প্রায় দুই বছর আগে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা।

আরও পড়ুন: চীনে ক্রেডিট কার্ডের ঋণখেলাপি বাড়ছে, বিপাকে মধ্যবয়সী চাকরিজীবীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের মতে, হরমুজ খোলার ইরানি প্রস্তাব ‘যথেষ্ট নয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ট্রাম্পের মতে, হরমুজ খোলার ইরানি প্রস্তাব ‘যথেষ্ট নয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেছেন, তেহরানের দেওয়া এই প্রস্তাব "একেবারেই যথেষ্ট নয়।" ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই এবং প্রয়োজন হলে দেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে।

টাইম ম্যাগাজিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন-ইসরায়েল ও ইরান সংকট নিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেছেন। যদিও সাক্ষাৎকারটি কিছুদিন আগে নেওয়া হয়েছিল, সম্প্রতি তা প্রকাশিত হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরানের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ এবং তাদের অর্থনীতি ধসে পড়ার পথে রয়েছে। তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী, কিন্তু ওয়াশিংটন কোনো দুর্বলতা প্রদর্শন করবে না, বরং একটি "প্রকৃত ও কঠোর চুক্তি" চায়। তিনি জানান, আমেরিকা ইরানের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে রয়েছে। ইরানের প্রস্তাব তিনি আংশিক দেখেছেন, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

মধ্যবর্তী নির্বাচনের (Midterm Elections) পর ইরানে আবার সামরিক হামলা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে, এক বছর আগে যে শর্ত তিনি প্রত্যাখ্যান করেছিলেন, তা তিনি এখনো মেনে নেবেন না। মার্কিন বাহিনীর সামরিক শক্তিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ সংকটের খবরগুলো সম্পূর্ণরূপে ভুয়া। পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে এবং তা মিত্রদেশগুলোর মধ্যে বিতরণ করা হবে।

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হলে বিশ্ববাজারে তেলের দাম আবার আগের মতো কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে প্রবাসী আয় ৩৪ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


সেপ্টেম্বরে প্রবাসী আয় ৩৪ হাজার কোটি টাকা

সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় ৩ শতাংশ বেড়েছে।

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি মার্কিন ডলার এবং আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। এভাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বৃদ্ধি পেলে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ফলে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা প্রদান করছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এদিকে গেল ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) মধ্যে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ শাকিল আহমেদকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বনলতা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাকিল আহমেদ গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে। অভিযানের পর তাঁকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসআরবি জানায়, শাকিল আহমেদ রাজপাড়া থানায় করা একটি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা নম্বর-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮-১০টি বসতঘর

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ভৈরবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮-১০টি বসতঘর

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ থেকে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের চণ্ডিবের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় চণ্ডিবের এলাকার একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশুগঞ্জ থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা ও আহাজারি দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%