০৭:০৭ পি.এম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হিসেবে মো. মাজম আলী খান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে বিটিএলএ-এর ৩৯তম সাধারণ সভায় তাদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মোট ৩১ জন অফিস বেয়ারার নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভাইস প্রেসিডেন্ট এবং ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেল রয়েছেন।
আরও পড়ুন: সচিব পদে ১০ জন কর্মকর্তার বড় রদবদল
কমিটির ভাইস প্রেসিডেন্টদের মধ্যে আছেন- ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের এ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
এডিশনাল সেক্রেটারি জেনারেল পদে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।
ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।
এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি পদে মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি হিসেবে এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হিসেবে মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্বকারী সদস্যরা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধিত্ব রয়েছে। দেশের মোট ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন