ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সব পক্ষকে নিয়ে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে : তথ্যমন্ত্রী


সব পক্ষকে নিয়ে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষ ও সংগঠনকে এক জায়গায় সমবেত করা সম্ভব হয়েছে।

এটি একটি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই—আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ থেকে যাত্রা শুরু করেছি।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে ডাকাতি প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ

ব্রিফিংয়ে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আজ দেশের প্রায় সকল অংশীজন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এক মঞ্চে একত্রিত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমের সামগ্রিক অগ্রযাত্রায় এটি একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক অর্জন। এই ঐক্যবদ্ধ অবস্থান দেশে স্বাধীন সাংবাদিকতার পথকে আরও মসৃণ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

এরআগে সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সম্পাদক পরিষদ, জাতীয় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), ন্যাশনাল মিডিয়া ওয়াচ কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ),  ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক দস্তগীর নির্বাচিত”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


“ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক দস্তগীর নির্বাচিত”

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১১তম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম দস্তগীর নির্বাচিত হয়েছেন।

গুরুতর নির্বাচন পরিচালনার প্রক্রিয়া বৃহস্পতিবার (১৮ জুন) ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে, নির্বাচন ফলাফল ঘোষণা করেন ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোছা. জেসমিন পারভীন।

নবনির্বাচিত ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মুহাম্মদ মাসুদ হোসেন এবং মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সদস্য মোহাম্মাদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

প্রধান নির্বাচন কমিশনার জেসমিন পারভীন বলেন, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি কমিশনের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান।

নির্বাচিত সভাপতি মহিবুল আহসান তার বক্তব্যে ইউজিসির সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রূতি ব্যক্ত করেন।

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিভেদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যোগ্যতা ও কর্মদক্ষতার মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় পুলিশ সুপার এ কে এম জাহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ২৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দুই নারীকে সেলাই মেশিন এবং তিন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন যে, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নীলফামারীতে স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অব নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে অংশগ্রহণ করেন কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মন্ডল। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ, এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন।

এই সময় বক্তারা আলোচনা করেন যে, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, এবং কৃষি উদ্যোক্তা সৃষ্টি দেশের কৃষিকে আধুনিক ও টেকসই করতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

তারা জানান, পার্টনার ফিল্ড স্কুলের (পিএফএস) প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, যা কৃষির আধুনিকায়নে এক বিশেষ ভূমিকা রাখছে।

শেষে আরেকটি অনুষ্ঠানে উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়, যাদের জাতীয় ফল মেলা উপলক্ষে ফল বাগান সৃজনে বিশেষ ভূমিকা রয়েছে। পরে ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমনের বীজ, মরিচ বীজ, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে। এর আগে ফল মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ বারো মাস’-এই প্রতিপাদ্য সামনে রেখে, দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুরু হয়েছে।

দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং উন্নত জাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রদর্শিত ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, আনারসসহ নানা জাতের ফল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখযোগ্য হল, মেলাটি আগামী তিন দিনব্যাপী চলবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন প্রধান অতিথি হিসেবে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ফলের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে খোঁজখবর নেন। বিনামুল্যে গাছের চারা বিতরণও করা হয়েছে।

আয়োজকরা জানান, ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের বাণিজ্যিকভাবে ফল উৎপাদনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মেলায় উপজেলা কৃষি অফিস ও দীপশিখার বৃহৎ স্টলে প্রদর্শন করা হয় শতাধিক জাতের দেশীয় ও উন্নত জাতের ফল।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি উপপরিদর্শক মোছাঃ খাতিজাতুল কুবরা ও সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, সফল কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%