ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির জানাজায় তিন ছেলে উপস্থিত, দেখা যায়নি মোজতবাকে


খামেনির জানাজায় তিন ছেলে উপস্থিত, দেখা যায়নি মোজতবাকে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি এবং মেইসাম হোসেইনি খামেনি অংশ নিয়েছেন। আজ রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্সে তারা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান।

গত ফেব্রুয়ারির শেষ দিকে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই প্রথমবারের মতো তার তিন ছেলেকে জনসমক্ষে দেখা গেল। তবে খামেনির মৃত্যুর পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণকারী মোজতবা খামেনি কিন্তু এ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন না।

নতুন সর্বোচ্চ নেতার অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে কেন তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে সেই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে, বলাও প্রজ্ঞাপনে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


কক্সবাজারে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা সম্পন্ন

কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নত করার জন্য, নৈতিক সাংবাদিকতার চর্চা বাড়ানোর উদ্দেশ্যে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভাটি শনিবার (৪ জুলাই) দুপুরে সমুদ্রসৈকত সংলগ্ন একটি তারকামানের হোটেলের হলরুমে আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুল।

সভায় বক্তারা নিজেদের বক্তব্যে বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা এ সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা সময়ের দাবি। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর এবং সব টেলিভিশন সাংবাদিকের অংশগ্রহণে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সদস্যদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য রাখেন আরটিভির প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এইটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন শাকিল, এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি এফ এম সুমন, দেশ টিভির প্রতিনিধি আবদুর রহমান, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, চ্যানেল টোয়েন্টিফোরের আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া এবং স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এছাড়া মাই টিভির প্রতিনিধি শাহ আলম শান্ত, যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, চ্যানেল এসের প্রতিনিধি আয়াছ রনি, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনুর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, এশিয়ান টিভির মিজানুর রহমান, আনন্দ টিভির এস্তে ফারুক, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রিন টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম এবং মোহনা টিভির আবছার কবীর আকাশসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ছবিটি ত্রিমাত্রিক অথবা অন্য যে কোনো আঙ্গিকে থাকুক, তা আর ব্যবহার করার সুযোগ নেই।

রোববার (৫ জুলাই) তারিখে, মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা একটি পরিপত্রে এই নির্দেশনাটি জানানো হয়েছে। পরিপত্রে বিষয়টি ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুত করার সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকেই প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। পাশাপাশি, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করা উচিত, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এই পরিপত্রটি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সমস্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, সব বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও কার্যকারিতার জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনত ভারত, এখন ৪০ দেশ থেকে কেনে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনত ভারত, এখন ৪০ দেশ থেকে কেনে: মোদি

মধ্যপ্রাচ্য সংকটের সময় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত উল্লেখযোগ্যভাবে তার আমদানির উৎস বৃদ্ধি করেছে, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

মোদি বলেছেন, “সংকট শুরুর আগে ভারত ২৫-২৬টি দেশ থেকে জ্বালানি আমদানি করলেও পরে সেই সংখ্যা ৪০টিরও বেশি দেশে পৌঁছেছে।”

 

এছাড়া, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের তেল কোম্পানিগুলো ৭৫ হাজার কোটিরও বেশি রুপি ক্ষতির মুখে পড়েছে বলেও জানান মোদি।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট বিশ্বের অন্যতম বড় জ্বালানি সংকটের সময় ভারতের নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ না দিয়েই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

 

শনিবার রাজস্থানের বালোত্রা জেলার পাচপাদরায় একটি তেল শোধনাগারের উদ্বোধন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মোদি আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার ফলে এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতের তেল কোম্পানিগুলোর ৭৫ হাজার কোটি রূপি ক্ষতি হয়েছে। কিন্তু সেই চাপ সরকার বহন করেছে।

 

তিনি বলেন, “আমরা প্রতি লিটারে ১০ রুপি আবগারি শুল্ক কমিয়েছি, ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়েনি।”

 

ভারতীয় প্রধানমন্ত্রীর দাবি, এ সময়ে নানা গুজব ছড়ানো হয়েছিল এবং মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে যারা ভারতের ব্যর্থতা দেখতে চেয়েছিল, তারা সফল হয়নি।

 

তার ভাষায়, “যারা ভারতের ব্যর্থতা দেখতে চেয়েছিল, তারা নানা ভবিষ্যদ্বাণীও দেওয়া শুরু করেছিল। আজ তারা চরম হতাশায় ডুবে আছে।”

 

মোদি আরো বলেন, বর্তমানে তেল শোধন সক্ষমতায় ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং এ সক্ষমতা উন্নত করার প্রক্রিয়া চলছে।

 

তিনি আরও দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও সারের সরবরাহে যে সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় তার সরকারের দীর্ঘমেয়াদি নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

মোদি আরও বলেন, ব্যক্তি বা রাষ্ট্রের আত্মমর্যাদা তখনই অটুট অবস্থায় থাকে, যখন তারা আত্মনির্ভরশীল হয়। তিনি বলেন, বিজেপি সরকার শুধু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দায়িত্ব শেষ করে না, আমরা দিন-রাত কাজ করি যাতে প্রকল্পগুলো সম্পন্ন হয়। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%