ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয় উন্নয়নে চোখের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


জাতীয় উন্নয়নে চোখের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, চোখের স্বাস্থ্যকে কেবল চিকিৎসা সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাসংস্থান, কর্মসংস্থান, অর্থনৈতিক উৎপাদনশীলতা ও সার্বিক জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার গুলশান হোটেল রেনেসাঁ আন্তর্জাতিক দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন আয়োজিত ‘ন্যাশনাল ডায়ালগ অন আই হেলথ বিয়ন্ড হেলথ’- শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, চোখের স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি। প্রতিটি নাগরিক, যে অঞ্চলেই তারা বসবাস করুক না কেন- গুণগত মানের চক্ষু স্বাস্থ্যসেবার অধিকার তাদের রয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

তিনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অর্জিত অগ্রগতির কথা স্মরণ করেন এবং চিকিৎসক, উন্নয়ন সহযোগী, এনজিও ও বিভিন্ন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ড. মুহিত উল্লেখ করেন, দেশের বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, ডায়াবেটিসের প্রকোপ এবং গ্রাম ও দূরবর্তী অঞ্চলের মানুষের সেবা প্রাপ্তিতে এখনও কিছু চ্যালেঞ্জ অবশিষ্ট রয়েছে। বিশেষ করে মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের সময়মতো চক্ষু চিকিৎসা পাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় চক্ষু স্বাস্থ্যের সার্বিক অবস্থা মূল্যায়নে একটি বড় ধরনের র‌্যাপিড অ্যাসেসমেন্ট সার্ভে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

ড. এম এ মুহিত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে ছানিজনিত কারণে অন্ধত্ব দূর করা হবে। তিনি বলেন, সামনের দিনগুলোতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও দৃষ্টি প্রতিবন্ধিতার বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। সরকার ইতোমধ্যেই এগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

অনুষ্ঠানে বরিশাল বিভাগে ছানি দূরীকরণে বিশেষ উদ্যোগ ‘বরিশাল ভিশন ২০৩০: ছানি নির্মূল কর্মসূচি’-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলপথে দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


রেলপথে দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অবহিত অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেছেন, বিকেল বেলা দেওয়ানগঞ্জ থেকে যাত্রা করা ঢাকাগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ইসলামপুর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়েন। ফলস্বরূপ ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে, অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স এবং মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।

এসময়ে বক্তৃতায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় মধুপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মধু। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত সভাপতি মিনহাজ উদ্দিন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি।

সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং পরিচালনা কমিটির সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিচিতি সভা শেষে উপস্থিত অতিথিরা নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অতিথিরা বিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষের দিকে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন শিক্ষার্থীদের মাঝে একটি বল উপহার দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৌরসভাগুলোকে ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


পৌরসভাগুলোকে ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

 বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে দেশের সব পৌরসভাকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা গত ২৮ জুলাই এক চিঠিতে এ নির্দেশনা দেয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনার ১৮০তম দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

এ লক্ষ্যে ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতির তথ্য সংবলিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠাতে সব পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবেদনটি Nikosh Font-এ ওয়ার্ড ফাইল আকারে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি প্রতিবেদনটির হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখায় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের সব বিভাগীয় স্থানীয় সরকার পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এ নির্দেশনা স্থানীয় সরকার বিভাগের সরকারি ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগের সিস্টেম অ্যানালিস্টকেও অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ দলের নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


বাংলাদেশ দলের নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সাকিব আল হাসান বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার বহু অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। এ অবস্থায়, এবার আবারও নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে হওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে থাকবেন সাকিব।

বুধবার (২৯ জুলাই) রাত নাগাদ এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দলের ঘোষণা দিয়েছেন। এই টুর্নামেন্টে সাকিবের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলক কাপালি।

টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ছয়টি দল। এই সব দল হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।

৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

৩১ জুলাই ডাবল-হেডারে প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স, তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%