ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং


দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং
রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে ওই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক মো. গোলাম মোস্তফা (৫২)। তিনি পবা উপজেলার পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা জানান, চলতি বছরের ১৮ ও ১৯ জানুয়ারি অজ্ঞাতপরিচয় এক নারীসহ কয়েকজন পুরুষ  তাঁকে ফোন করে তাঁদের বাড়িতে আয়োজিত দোয়ার মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সরল বিশ্বাসে ১৯ জানুয়ারি রাতে তিনি এয়ারপোর্ট থানার নির্দিষ্ট স্থানে যান। সেখানে পৌঁছালে এক নারী ও পুরুষ তাঁকে কৌশলে একটি দোতলা বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, ওই বাড়িতে আগে থেকে অবস্থান করা ৪-৫ জন ব্যক্তি জোরপূর্বক তাঁর পরনের পোশাক খুলে মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। ঘটনার সময় শিক্ষক কৌশল অবলম্বন করে তাঁর ছেলেকে ফোন দিলে পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। থানা পুলিশকে অবহিত করা হচ্ছে জানতে পেরে অভিযুক্তরা তাঁকে ছেড়ে দেয়।
ঘটনার পর পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তিনি রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পর পুলিশ দীর্ঘ সময় আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় বলে ভুক্তভোগীর দাবি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক আরও জানান, দীর্ঘ সময় পার হওয়ার পর গত ২ সেপ্টেম্বর ওই চক্রটি নতুন করে সক্রিয় হয়ে ওঠে। ‘ডিবি পুলিশ’ পরিচয়ে শিক্ষককে ফোন করে ওই ভিডিওর কথা বলে পুনরায় অর্থ দাবি করা হয়। চপল, শাহীন সাগর ও রাজিব নামের ব্যক্তিরা তাঁকে বারবার দেখা করতে বলেন এবং ব্ল্যাকমেইল শুরু করেন। দাবিকৃত টাকা না পেয়ে শেষ পর্যন্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
গোলাম মোস্তফার দাবি, প্রকাশিত ভিডিওটি পর্যালোচনা করলেই বোঝা যায় ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে চক্রটির সঙ্গে আঁতাত করে ভিডিও ছড়িয়ে দিয়ে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতি ও ব্ল্যাকমেইলে জড়িত চক্রটির সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ চীনের

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বেইজিং, যা ইরানের সঙ্গে তেল বাণিজ্যে জড়িত পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য। চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি ‘ব্লকিং অর্ডার’ জারি করে এ বিষয়ে ঘোষণা করেছে, যা নির্দেশ করে যে, এসব মার্কিন নিষেধাজ্ঞার কোনো বৈধতা চীনে থাকবে না।

সিনহুয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চীনা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, যা বেইজিংয়ের মতে, যুক্তরাষ্ট্রের আইনের ‘বহির্দেশীয় প্রয়োগ’ হিসেবে গণ্য হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো: হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।

যুক্তরাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কারণ তারা ইরানের সঙ্গে তেল লেনদেনে জড়িত ছিল। এর ফলে তাদের সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন সংশ্লিষ্ট লেনদেনে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

চীনের স্বাধীন ‘টিপট’ শোধনাগারগুলো ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। এই পদক্ষেপের মাধ্যমে ইরানের তেল বাণিজ্য নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের বিরোধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

চীনের দাবি, নির্দিষ্ট মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ‘ব্লকিং অর্ডার’ ব্যবহারের ঘটনা এটিই প্রথম। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হলো।

সূত্র:

মেহের নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে পৃথক সড়ক দু-র্ঘ-ট-না-য় প্রাণ গেল ৪ জনের, আ-হ-ত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


ফেনীতে পৃথক সড়ক দু-র্ঘ-ট-না-য় প্রাণ গেল ৪ জনের, আ-হ-ত ৫

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন।ফেনীর ছাগলনাইয়া ও মহিপাল এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনা ঘটে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। সকাল ৭টার দিকে মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। সেই কাভার্ডভ্যানটি সরানোর সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, ফলে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কাভার্ডভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে বিকল অবস্থায় ছিল।কাভার্ডভ্যানটি সরাতে একটি লং ভেহিক্যাল এসে রশি দিয়ে বাঁধছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের বাসটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক, চালকের সহকারী ও বাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াসনগর এলাকার বাসিন্দা ও কাভার্ডভ্যান চালক আবদুর রহিম (৫৫), ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ও বাসচালক আবুল হোসেন (৫২) এবং কাভার্ডভ্যান চালকের সহকারী।এই দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন (২৩), খোকন (৪৯), অভিজিত দাস (২৭), কমল (২৫) এবং অজ্ঞান (৩৫)।ফেনী সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোকনউদ্দৌল্ল্যাহ জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে।তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপর একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ফেনীর ফজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান কালের কণ্ঠকে বলেন, সকাল ৭টার দিকে মুহুরীগঞ্জ দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি লং ভেহিক্যালের মাধ্যমে সরানোর সময় ইউনিক পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন সরিয়ে থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে তাবারক আলী ওরফে ফটিক (৫৪) নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে মহিপাল ফ্লাইওভারের প্রায় ২০০ গজ উত্তরে কে এম এইচ জুয়েল মার্কেটের সামনে ‘পাতা এন্টারপ্রাইজ’ নামের একটি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। বাস থেকে নেমে তাবারক আলী বাসটির সামনের অংশে অবস্থান করছিলেন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা তাবারক আলী গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত পাতা এন্টারপ্রাইজের বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ কেলেঙ্কারিতে ব্রিটেনের রিফর্ম পার্টির দুই কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


অর্থ কেলেঙ্কারিতে ব্রিটেনের রিফর্ম পার্টির দুই কর্মকর্তার পদত্যাগ

সম্প্রতি তহবিল সংক্রান্ত ধারাবাহিক কেলেঙ্কারির সর্বশেষ ঘটনার প্রেক্ষাপটে ব্রিটেনের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ‘রিফর্ম ইউকে’-র দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) একটি অনুসন্ধানী টেলিভিশন প্রামাণ্যচিত্র প্রচারের পর দলের কর্মকর্তা জেমস অর এবং ড্যান জুকস পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন।

‘চ্যানেল ৪ নিউজ’-এ সম্প্রচারিত একটি প্রতিবেদনের পর দলটি জানিয়েছে, তারা দলের নীতি-নির্ধারণী বিভাগের প্রধান জেমস অর এবং ফারাজের জ্যেষ্ঠ সহযোগী ড্যান জুকসের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ‘রিফর্ম ইউকে’-র কর্মকর্তারা একটি বিদেশি কোম্পানির মাধ্যমে জনমত জরিপের (পোলিং) খরচ মেটানোর ব্যবস্থা করে রাজনৈতিক অনুদান সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন।

প্রামাণ্যচিত্রে দেখা যায়, জুকস একজন ছদ্মবেশী সাংবাদিককে পরামর্শ দিচ্ছেন কীভাবে নির্বাচনী আইন এড়িয়ে বিদেশ থেকে দলের তহবিলে অনুদান দেওয়া যায়। টেবিলে বসে থাকা দলের নেতা নাইজেল ফারাজ দাবি করেন, সবকিছু স্বচ্ছ ও আইনসম্মত। সাংবাদিক তখন তাকে জানান, তিনি বেশ কিছুদিন ধরে অর-এর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দলের বার্ষিক সম্মেলনের ঠিক আগে ফারাজের দীর্ঘদিনের সহযোগী জুকস এবং রিফর্মের নীতি-নির্ধারণী প্রধান অর-এর পদত্যাগের ঘটনা ঘটেছে।

সম্প্রতি ব্যক্তিগতভাবে এবং রিফর্ম দলের জন্য অর্থ গ্রহণ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়া ফারাজ এক রেডিও সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, দল কোনো আইন ভঙ্গ করেনি। তবে তিনি আরও বলেন, ফাঁদে ফেলে রেকর্ড করা কথোপকথন দেখতে ভালো লাগে না, এবং সে কারণেই তারা তদন্ত শুরু করেছেন।

লন্ডনের মেট পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা রাজনৈতিক দলের অনুদান এবং জনমত জরিপ সংক্রান্ত পলিটিক্যাল পার্টিজ, ইলেকশনস অ্যান্ড রেফারেন্ডামস অ্যাক্ট ২০০০ লঙ্ঘনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে অবগত আছেন। ক্ষমতাসীন লেবার পার্টি এবং বিরোধী লিবারেল ডেমোক্র্যাটরা জানিয়েছেন, এই তথ্য প্রকাশের পর তারা পুলিশের কাছে রিফর্মের বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদিও অভিবাসন বিরোধী দলটি শুরুতে বিষয়টিকে নিছক প্রতারণা বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছিল।

ফারাজ পাল্টা জবাবে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে পিয়ারেজ (উচ্চকক্ষ বা হাউস অফ লর্ডসের সদস্যপদ) বিক্রির অভিযোগ তোলেন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক অর্থায়নের জগতে দশকের পর দশক ধরে নানা ধরনের ভুল কাজ হয়ে আসছে। দল হিসেবে তারা কোনো ভুল করেনি। তাদের কয়েকজন ঠিকাদার এমন কিছু কথা বলেছেন যা বলা উচিত ছিল না।

রিফর্মকে ঘিরে অর্থায়ন সংক্রান্ত সাম্প্রতিক কেলেঙ্কারির মধ্যে ক্রিপ্টোকারেন্সি বিলিয়নেয়ার ক্রিস্টোফার হারবোর্নের কাছ থেকে ফারাজের পাওয়া ৫০ লাখ পাউন্ডের (৬৭ লাখ ডলার) অঘোষিত ব্যক্তিগত উপহারের বিষয়টিই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। হারবোর্নের দেওয়া অনুদান রিফর্মকে আড়াই কোটি পাউন্ডেরও (৩ কোটি ৩৬ লাখ ডলার) বেশি অর্থ দিয়েছে। এ বিষয়ে ফৌজদারি ও সংসদীয় উভয় ধরনের তদন্ত চলমান রয়েছে। হারবোর্নের ক্রিপ্টোকারেন্সি টেথারের ওপর কড়া নজর রাখা হচ্ছে, যা মাদক কার্টেল, জালিয়াতি এবং মানব পাচারের সাথে ব্যাপকভাবে জড়িত।

এই ঝড়ের মধ্যে ফারাজ একটি উপনির্বাচনের আহ্বান জানাতে তার সংসদীয় আসন থেকে পদত্যাগ করে আন্তর্জাতিক শিরোনামে আসেন, যেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে লড়াইকারী হিসেবে উপস্থাপন করেন। অন্যান্য প্রধান দলগুলো এই পদক্ষেপকে একটি লোকদেখানো কৌশল হিসেবে খারিজ করে দেওয়ায় এবং প্রার্থী দিতে অস্বীকার করায় এই জনতুষ্টিবাদী নেতা সহজেই জয়লাভ করেন। যদিও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্তঃনাক্ষত্রিক মহাকাশ যোদ্ধা কাউন্ট বিনফেসের পাওয়া প্রায় ১০ হাজার ভোট একটি উল্লেখযোগ্য বিরোধিতার ইঙ্গিত দেয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৫৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৫৪

২৪ ঘণ্টার মধ্যে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হামের উপসর্গে আরও একটি শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১,১৫৪ শিশু। এর মধ্যে ৪০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে।

এই সময়ের মধ্যে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ২৬২ শিশু। এর মধ্যে ১৯ হাজার ৫৬৭ শিশু নিশ্চিত হামে আক্রান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%