ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় আব্দুল ওয়াদুদ’র যোগদানে খুশি ডিলার ও কৃষকসহ সর্বসাধারণ


নকলায় আব্দুল ওয়াদুদ’র যোগদানে খুশি ডিলার ও কৃষকসহ সর্বসাধারণ

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) পদে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ যোগদান করায় খুশি হয়েছেন কৃষক-কৃষানী, সার-বীজ ডিলার ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষি সংশ্লিষ্ট সবাই। তাঁকে একজন দক্ষ কৃষি কর্মকর্তা পাওয়া যেকোন উপজেলার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নের জন্য একটি আশীর্বাদ বলে মনে করেন তাঁরা।

২৫ আগস্ট (মঙ্গলবার) শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এদিন সকালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নিয়েছেন উপজেলা কৃষি অফিসে ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ। কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বদলী হওয়ায় কৃষিবিদ আব্দুল ওয়াদুদ তাঁর স্থলাভিষিক্ত হলেন।

এটি নকলায় তৃতীয় বারের মতো কৃষি অফিসে তাঁর যোগদান। এর আগে তিনি নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও পরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নকলায় যোগদানের আগে সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে সবার মনে স্থান করে নিয়েছেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তথ্য অনুযায়ী, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ৩২তম বিসিএস’র মাধ্যমে ২০১৩ সালে কৃষি ক্যাডারে যোগদান করেন এবং কৃষি মন্ত্রণালয়ের আওতায় নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে প্রথম কর্মজীবন শুরু করেন। পরে তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় যোগদান করেন, যেখানে তিনি ২০২১ সালের ৮ জুন পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর, উপজেলা কৃষি কর্মকর্তা পদে পুনরায় পদোন্নতি পেয়ে ২০২১ সালের ৯ জুন শেরপুর জেলার নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দ্বিতীয় বারের মতো যোগদান করেন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত নকলাতে কর্মরত ছিলেন। পরে ২০২৩ সালের ২৫ এপ্রিল হতে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন; অতঃপর ২০২৫ সালের ২ জুলাই হতে ২০২৬ সালের ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। সবশেষে, তিনি চলতি মাসের ২৫ তারিখে তথা (২৫ আগস্ট, মঙ্গলবার) শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন।

নকলায় তাঁর যোগদানকে কেন্দ্র করে উপজেলার কৃষক-কৃষানী, কৃষক সংগঠন ও কৃষি সংশ্লিষ্ট সকলের মনে কৃষির সার্বিক উন্নয়নের আশার সঞ্চার হয়েছে। নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে অগণিত কৃষক-কৃষানী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব পেশার জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কৃষক-কৃষানীসহ জনগণের ভালোবাসার এমন বহি:প্রকাশের বিষয়ে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, "সরকারের ক্ষুদ্র একজন কৃষি কর্মকর্তা হিসেবে এটাই আমার সর্ববৃহৎ প্রাপ্তি।" পূর্ববর্তী কর্মস্থলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাঁর পূর্ববর্তী প্রতিটি কর্মস্থলের কৃষক-কৃষানীসহ সর্বসাধারণ তাঁকে মনেপ্রাণে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন।

নকলায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আংশিক সভাপতি শাহিনুর আলম জানান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ শতভাগ কৃষি ও কৃষক বান্ধব কর্মকর্তা। তাঁর কর্মস্পৃহা, নিষ্ঠা, সততা ও প্রশাসনিক দক্ষতা অন্য সবার তুলনায় কিছুটা হলেও উন্নত ও ভিন্নমাত্রার। সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুর রহমান জানান, কৃষিবিদ আব্দুল ওয়াদুদের সুচিন্তিত পরামর্শের ফলশ্রুতিতে নকলার কৃষি বিভাগের সার্বিক উন্নয়ন এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নসহ কৃষিতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এর ফলে পিছিয়ে থাকা গ্রামীন কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

ভূরদী খন্দপকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্জ মো. ছায়েদুল হক জানান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ হাতে গুনা দুই-একজন কৃষি কর্মকর্তা ছাড়া আজ পর্যন্ত কেউ তাঁদের সংগঠনের কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়ার নজির নেই। এমনকি এই সংগঠনের কৃষকদের দেওয়া হতোনা সরকারের কোন প্রণোদনাও। তিনি বলেন, "এখন কৃষি কর্মকর্তা ওয়াদুদ স্যার আসায় আশা করা যায় প্রকৃত কৃষকের সমন্বয়ে গঠিত এই সংগঠনের কৃষকরা কিছুটা হলেও উপকারভোগী হবেন।"

অনেকে জানান, তাঁর প্রতিটি বদলি সংশ্লিষ্ট উপজেলার কৃষক-কৃষানী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণের মনে কুঠারাঘতের সামিল বলে মনে হতো; যা বিদায় অনুষ্ঠানে সবাই সুস্পষ্ট বুঝতে পারতেন। প্রতিটি কর্মস্থলের বিদায় অনুষ্ঠানে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়তেন। কৃষক-কৃষানীর এমন অকৃত্তিম ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়ার এধারা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ (বুলু), নওগাঁ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে।

বৃহস্পতিবার বিকেলে, উপজেলার বালুভরা ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।

পরে, জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ জাল উপজেলা চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি উপস্থিত থেকে জাল ধ্বংসের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। তাই এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক এবং বদলগাছী থানার এস,আই, মোত্তাহারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা

ভোলা, ২৭ আগস্ট, ২০২৬ : ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে জেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন। 

সভায় বক্তারা বলেন, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। 

সভায় প্রস্তাবিত মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার দীর্ঘদিনের সরাসরি সড়ক যোগাযোগের দাবি পূরণ হবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণমাধ্যম প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক নিষেধাজ্ঞা নিরসনে কাজ করবে রাশিয়া-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বৈশ্বিক নিষেধাজ্ঞা নিরসনে কাজ করবে রাশিয়া-ইরান

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মধ্যেই ইরান এবং অন্যান্য দেশের সঙ্গে মিলে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, মস্কো একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপের ব্যবহার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। কারণ তারা এ ধরনের পদক্ষেপকে অবৈধ এবং জাতিসংঘের সনদের পরিপন্থী বলে মনে করে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক ব্রিফিংয়ে জাখারোভা বলেন, নিষেধাজ্ঞা-সংক্রান্ত আরেকটি বেআইনি উদ্যোগ মোকাবিলায় রাশিয়া তার ইরানি সমকক্ষ এবং অন্যান্য আগ্রহী দেশের সঙ্গে সমন্বয় করবে।

মুখপাত্র আরও বলেন, সমমনা অংশীদারদের সঙ্গে নিয়ে মস্কো আন্তর্জাতিক সম্পর্ক থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি যুক্তি দেন, পশ্চিমা দেশগুলোর কাছে অপ্রিয় রাষ্ট্রগুলোকে শাস্তি দেওয়া এবং রাজনৈতিক হিসাব-নিকাশ মেটানোর হাতিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে এ ধরনের পদক্ষেপ ব্যবহার করা হচ্ছে।

ইরানকে কাবু করতে ওয়াশিংটন দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছেন। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে উপসাগরীয় অঞ্চলে সংঘাত নিরসন নয় বলে জানিয়েছে চীন। দেশটি একই সঙ্গে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে ব্যাংক

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রকল্প বা কাজ পাওয়া বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় প্রকল্প ও ক্রয় কর্তৃপক্ষের অনুকূলে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের শাখাকে (এডি) নির্দেশনা দিয়েছে।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্প পাওয়া বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে চুক্তি বা কার্যাদেশ পাওয়া বিদেশি কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বিভাগ, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষ কিংবা অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানের অনুকূলে বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের প্রয়োজন হতে পারে।

এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত বা নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের পক্ষে অনুমোদিত ব্যাংকগুলো সংশ্লিষ্ট প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষের অনুকূলে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করতে পারবে। তবে এর জন্য বিদেশি কোম্পানিটিকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট চুক্তি বা কার্যাদেশ পেতে হবে।

তবে এ সুবিধা নিতে কয়েকটি শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তিতে ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের বিধান থাকতে হবে।

এ ছাড়া, যে আবাসিক প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করা হবে, তার সঙ্গে কাজ পাওয়া বিদেশি প্রতিষ্ঠানের প্রকৃত ও বৈধ চুক্তিভিত্তিক বা বাণিজ্যিক সম্পর্ক থাকতে হবে। এ সম্পর্কের পক্ষে প্রয়োজনীয় দলিলও সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর ফলে ব্যাংকের যে ঝুঁকি তৈরি হবে, তা পর্যাপ্ত জামানত বা পাল্টা নিরাপত্তার মাধ্যমে সুরক্ষিত করতে হবে। ঝুঁকির ধরন ও পরিমাণ, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক এবং সংশ্লিষ্ট চুক্তির শর্ত বিবেচনায় নিয়ে জামানত বা পাল্টা নিরাপত্তার পরিমাণ নির্ধারণ করতে হবে।

চুক্তিতে গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর কারণে আবাসিক প্রতিষ্ঠানের সম্ভাব্য খরচ, দায় ও অন্যান্য ব্যয়ের জন্য যথাযথ অর্থ ফেরত ও ক্ষতিপূরণের ব্যবস্থাও থাকতে হবে।

কোনো গ্যারান্টি কার্যকর হওয়ার পর অর্থ পরিশোধের প্রয়োজন হলে বিদেশি কোম্পানিকে চুক্তিতে নির্ধারিত পদ্ধতিতে সেই অর্থ পরিশোধ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা নীতি ও সতর্কতামূলক সীমা মেনে ব্যাংকগুলোকে এ ধরনের গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করতে হবে। এর মধ্যে নির্ধারিত একক ঋণগ্রহীতা ঋণসীমাও অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজন অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও নিতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, গ্যারান্টি কার্যকর হওয়ার পর উদ্ভূত দাবি সাধারণত টাকার সমপরিমাণ অর্থে নিষ্পত্তি করতে হবে। তবে দরপত্র বা চুক্তির নথিতে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধের সুনির্দিষ্ট শর্ত থাকলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় দাবি নিষ্পত্তি করা যাবে।

নতুন এই সার্কুলারে স্থানীয় প্রকল্প কর্তৃপক্ষের অনুকূলে আবাসিক প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি ইস্যু-সংক্রান্ত ২০২৫ সালের ২ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৪-এর ১৩ নম্বর অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%