ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজির হোসেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম এবং উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) ড. মোঃ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কুড়িগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাকিবুল হাসান নিশাত।

কর্মশালায় খাদ্য নিরাপত্তা, ভেজাল ও দূষিত খাদ্যের ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং নিরাপদ খাদ্য গ্রহণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

কর্মশালার মূল লক্ষ্য ছিল খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যাভ্যাস সম্পর্কে শিক্ষকসমাজকে সচেতন ও দক্ষ করে তোলা। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলেও উল্লেখ করা হয়।

বক্তারা আরও বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তাই খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, বাজারজাতকরণ ও গ্রহণ—প্রতিটি পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকরা নিরাপদ খাদ্য বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনস্বার্থে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে সিডও দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের নেত্রী মাহফুজা খানম মিলি, শামীমা, শিউলি কর্মকার, প্রভাতী মৃধা, রেক্সোনা খানম, মৌমিতা সাহা, নিতু মন্ডল ও চায়না মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, সমাজে নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসন এবং সিডও সনদের পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নারী সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ বছর আগের বন্যার ক্ষত এখনো পাঁচ গ্রামের দুঃখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


৬ বছর আগের বন্যার ক্ষত এখনো পাঁচ গ্রামের দুঃখ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশ বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) এবং তাঁর স্ত্রী পারভীন খাতুন (১৯)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করার সময় ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তাঁর স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।

পরে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাপানের আশ্বাস

এশিয়ান গেমসে ক্রিকেটাররাই পাবেন সবচেয়ে ভালো সুযোগ সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


এশিয়ান গেমসে ক্রিকেটাররাই পাবেন সবচেয়ে ভালো সুযোগ সুবিধা

ইংল্যান্ড সফরে বাবর-রিজওয়ানদের দুর্দশা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ভারত ও দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক ব্যর্থতাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, পাকিস্তানের ক্রিকেটের পতন ঘটেনি; বরং সাদা বলের ক্রিকেটে দলের উন্নতি হচ্ছে।

হেডিংলি ও লর্ডস টেস্টে পরাজয়ের পর পাকিস্তান দল তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। এর পর পিসিবি সাত খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে।

পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নাকভি সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ আফ্রিকা (সম্প্রতি) নামিবিয়ার কাছে হেরেছে, ভারত আয়ারল্যান্ডের কাছে (টি-টোয়েন্টি সিরিজ) হেরেছে। তাহলে কি তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে?’

নাকভি টেস্টে পাকিস্তান দলের উন্নতির প্রয়োজন স্বীকার করলেও সাদা বলের ক্রিকেটের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তান অষ্টম থেকে পঞ্চম এবং টি-টোয়েন্টিতে নবম থেকে ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে। সর্বশেষ ছয় ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে জয়লাভ করেছে।

দল থেকে সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নাকভি বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে বের করে দেওয়া নয়। কেউ যখন পারফর্ম করতে পারছে না, তখন পরিবর্তন আনা হয়েছে।’

পিসিবি চেয়ারম্যান দল নির্বাচনে ভুলের কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা করতে (দল নির্বাচন) গিয়ে কখনো কখনো আমাদের ভুল হয়। এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে এবং এ নিয়ে কাজ করতে হবে।’

সমালোচকদের উদ্দেশ্যে নাকভির অনুরোধ, ‘আমার প্রতি কারো ক্ষোভ থাকলে সমালোচনা করুন। কিন্তু ক্রিকেটকে লক্ষ্যবস্তু বানাবেন না। খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়—এমন সমালোচনা বন্ধ করুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পেলেন এ্যানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


নতুন দায়িত্ব পেলেন এ্যানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনার জন্য বিএনপি একটি সমন্বয় কমিটি গঠন করেছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়।

এই কমিটিতে আহ্বায়ক হিসেবে বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সদস্যসচিব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নিযুক্ত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কার্যক্রম পর্যালোচনা করার উদ্দেশ্যে এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%