ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে: সেন্টকম


যুক্তরাষ্ট্র ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে: সেন্টকম

ঢাকা, ২৮ জুন, ২০২৬ : মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক ইরানি হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ‘বাণিজ্যিক জাহাজে ইরানের চলমান হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে।’

সেন্টকম জানায়, শনিবার ইরান পানামায় নিবন্ধিত তেলবাহী জাহাজ ‘কিকু’-তে হামলা চালায়। এ জাহাজটিতে ২০ লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

পরে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৩৫ সেকেন্ডের একটি ঝাপসা ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনীর যুদ্ধবিমান হরমুজ প্রণালী ও এর আশপাশে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট

মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ এই অভিযানে নজরদারি অবকাঠামোগুলো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুত কেন্দ্র এবং মাইন পেতে রাখার সক্ষমতাকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে।

এদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শুক্রবারও যুক্তরাষ্ট্র একই ধরনের হামলা চালিয়েছিল। তাদের দাবি, সেটি ছিল ‘এভার লাভলি’ নামের আরেকটি জাহাজে ইরানের হামলার জবাবে নেওয়া পাল্টা পদক্ষেপ।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮২ লাখ টাকার চিকিৎসা ব্যয় প্রসঙ্গে যা বললেন সাবেক ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


৮২ লাখ টাকার চিকিৎসা ব্যয় প্রসঙ্গে যা বললেন সাবেক ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন তাঁর দায়িত্ব পালনকালে চিকিৎসা বাবদ ৮২ লাখ টাকা সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন।

রবিবার (২৮ জুন) সকাল ১১টার সময় তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "গতকাল কয়েকটি অনলাইন মিডিয়া পোর্টালে আমার উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন চিকিৎসা ব্যয় নিয়ে সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উপর্যুক্ত সংবাদের মিডিয়া ফ্রেমিং নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। ফলে আমার যথাযথ ব্যাখ্যা প্রদান জরুরি বলে মনে করি।"

চিকিৎসা ব্যয়ের বিষয়ে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের মন্ত্রীদের চিকিৎসা ব্যয়ের বিষয়টি ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৩’ অনুযায়ী পরিচালিত হয়। এই আইন অনুযায়ী মন্ত্রিসভার সদস্যরা দেশে কিংবা বিদেশে যে কোনো স্থানে চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকারি কোষাগার থেকে পেয়ে থাকেন।

বিদেশে চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করতে হয়। যদি কোনো মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে চান, তবে প্রথমে দেশের একটি উপযুক্ত মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের চিকিৎসকেরা যদি প্রত্যয়ন করেন যে সংশ্লিষ্ট রোগের প্রয়োজনীয় বা উপযুক্ত চিকিৎসা দেশের মধ্যে সম্ভব নয়, তবে কেবল তখনই বিদেশে চিকিৎসার প্রক্রিয়া শুরু করা যায়। চিকিৎসার জন্য সরকারের প্রধানের অনুমোদনও প্রয়োজন।

চিকিৎসকরা জটিল হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা জন্য আমাকে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকগণের বোর্ড আমাকে জানিয়েছে যে, ‘ক্যাথেটার এবলেশন’ নামক একটি জটিল অপারেশন করা আবশ্যক। কিন্তু এই অপারেশন করার মতো অত্যাধুনিক যন্ত্রপাতি দেশে নেই। এই কারণে আবুধাবির একটি মার্কিন হাসপাতাল বা থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।

সংক্রামক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আমি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। সেখানে আমাকে আবারও এনজিওগ্রাম করাতে হয়েছে। চিকিৎসকরা জানান, "অপারেশন না করালে রক্ত জমাট বেঁধে ব্রেইন স্ট্রোকসহ হার্টফেল করার আশঙ্কা রয়েছে।"

এদিকে, পবিত্র হজের সময়ও নিকটবর্তী ছিল। চিকিৎসকের পরামর্শ নিয়ে হজের দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমি দেশে ফিরে আসি। তখন পর্যন্ত আমার চিকিৎসা বাবদ ব্যয় হয় প্রায় ১৭ লক্ষ টাকা। এর সব কিছুর রসিদ ও ভাউচার আমি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।

পবিত্র হজের দায়িত্ব পালনের পর আবারও অসুস্থতা অনুভব করলে আমি দেশের ডাক্তারদের শরণাপন্ন হই। ডাক্তাররা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। জানুয়ারি মাসে আমার অপারেশন সম্পন্ন হয় এবং বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় ৬৫ লক্ষ টাকার বিল হয়। সরকারের পক্ষ থেকে কেবল হাসপাতালের বিল, অপারেশন বিল ও মেডিসিনের ব্যয় বহন করা হয়। যদিও বিল আরও বেশি আসে, তবে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের অনুরোধে কিছু ডিস্‌কাউন্ট পাওয়া যায়।

অবশ্যই, চিকিৎসাধীন অবস্থায় আমার হোটেলের বিল, খাওয়ার বিল এবং যাতায়াত খরচ সবই আমি ব্যক্তিগতভাবে বহন করেছি। সকল ব্যয়ের প্রকৃত বিল, ভাউচার, রসিপ্ট আমার কাছে সংরক্ষিত আছে এবং যে কেউ চাইলে হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে এসব ব্যয়ের ব্যাখ্যা অনুসন্ধান করতে পারবেন।

আমি উপদেষ্টা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে এবং নির্লোভ ও নির্মোহভাবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি। সরকারি কোনো অর্থ আত্মসাৎ কিংবা তসরুপ করার ব্যাপারে আমি কখনোই নিজেদের বিরত রেখেছি। আইন অনুযায়ী, যতটুকু প্রাপ্য, তাও গ্রহণ করার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। তবে কিছু মিডিয়া বৈধ, নিয়মতান্ত্রিক ও আইনগত বিষয়গুলোকে এমনভাবে ফ্রেমিং করছে যাতে জনমানসে শঙ্কা ও সন্দেহ তৈরি হচ্ছে। আমি এসব সংবাদ ও মিডিয়া ফ্রেমিংয়ের তীব্র নিন্দা জানাই এবং আল্লাহ তা’আলা সবাইকে সঠিক বুঝ দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ার ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:২০ পি.এম


পটিয়ার ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করার উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা গড়ে তোলার জন্য চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসায় সোমবার (২৯ জুন) একযোগে পালিত হওয়ার কথা রয়েছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিটি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প এই কর্মসূচিটির আয়োজন করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করার পাশাপাশি ব্যানার-ফেস্টুন, র‌্যালি এবং জলবায়ুবিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করতে হবে।

নির্দেশনার ভিত্তিতে, সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একসাথে বৃক্ষরোপণ, র‌্যালি এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি প্রতিষ্ঠানেই স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনদের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপেন কান্তি দে মন্তব্য করেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা প্রকৃতি সংরক্ষণের বাস্তব শিক্ষা গ্রহণ করতে পারে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই কর্মসূচিটি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টদের আশা প্রকাশ রয়েছে যে, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে পড়বে। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে দেশব্যাপী সবুজায়নের নতুন দিগন্ত খুলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক নজরে আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:২২ পি.এম


এক নজরে আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

 

বিশ্ব অর্থনীতির সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনগুলির সচলতা নিশ্চিত করতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

দেশীয় বাজারে মার্কিন ডলার সহ অন্যান্য আন্তর্জাতিক প্রধান মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুসারে আজকের (২৮ জুন ২০২৬) মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৫ পয়সা

ইউরো : ১৩৯ টাকা ৭২ পয়সা

পাউন্ড : ১৬২ টাকা ০৪ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৪৭ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৪ টাকা ৬৬ পয়সা

চাইনিজ ইয়েন : ১৮ টাকা ০৩ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৪ টাকা ৭৮ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ৩০ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ০৯ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৮৮ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭৫ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ২১ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫০ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলা বাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। বিগত এক মাসে ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন, শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির মহোদয়।

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন, শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির মহোদয়।

ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন, শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির মহোদয়।

২৮ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে রোজ রবিবার,

জেলা স্বাস্থ্য বিভাগ, নারায়ণগঞ্জ এর আয়োজনে 'জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন ' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন, ডাঃ আ,ফ, ম, মশিউর রহমান সিভিল সার্জন নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর; সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আগত টিকা গ্রহীতগণ।
আয়োজনে, নারায়ণগঞ্জ
সদর উপজেলা, নারায়ণগঞ্জ ২৮ জুন, ২০২৬ খ্রি. রবিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%