ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মেয়ের যৌতুক মামলার বদলা! গোমস্তাপুরে জামিনে ফিরে শ্বশুরকে কুপিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা


মেয়ের যৌতুক মামলার বদলা! গোমস্তাপুরে জামিনে ফিরে শ্বশুরকে কুপিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতা ও যৌতুক মামলার জের ধরে মোঃ তোফিজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে পথরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ নাসরিন বেগম (৩৮) বাদী হয়ে গোমস্তাপুর থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১০ জানুয়ারি উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকার মোঃ তোফিজুল ইসলামের মেয়ে মোসাঃ তাসলিমা আফরোজ তিসার সাথে একই এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ সেলিমের (২২) বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করায় তিসা বাদী হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা (মামলা নং- ৪১২ সি/২০২৬) দায়ের করেন। উক্ত মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং বিবাদীরা জামিনে মুক্ত আছেন।

আরও পড়ুন: আবু তাহের তালুকদারের নেতৃত্বে পূর্বধলায় ৬৬ পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

মামলার জের ধরে গত ২০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকার সময় তোফিজুল ইসলাম পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরস্থ আমবাগান থেকে চার্জার ভ্যানযোগে নিজ বাড়ি ষাঁড়বুরুজে ফিরছিলেন। পথিমধ্যে ষাঁড়বুরুজ গ্রামস্থ সোহবুলের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে পূর্বে থেকে ওত পেতে থাকা বিবাদীরা তার গতিপথ রোধ করে।

অভিযোগ করা হয়, ২নং বিবাদী আতাউর রহমানের হুকুমে বিবাদীরা তোফিজুলকে গালিগালাজ শুরু করে এবং কিল, ঘুসি, লাথি, বাঁশের লাঠি, লোহার রড ও শাবল দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ১নং বিবাদী সেলিম তার কাছে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে তোফিজুলের মাথার মাঝখানে সজোরে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া আতাউর রহমান লোহার রড দিয়ে মাথার পেছনে, ৪নং বিবাদী ফিটলু লোহার শাবল দিয়ে বাম চোখের ভ্রু ও কপালে সজোরে আঘাত করেন। ৫নং বিবাদী সোহেল কোপ মারলে তা ঠেকাতে গিয়ে তোফিজুলের বাম হাতের অনামিকা আঙুল গুরুতর কেটে যায়। ৩নং বিবাদী টুটুল তাকে মাটিতে ফেলে বুকের ওপর চেপে বসে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

তোফিজুলের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী ও মামলার বাদী নাসরিন বেগম জানান, "আমার মেয়ের নামে যৌতুকের মামলা করার জেরে তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই নৃশংস হামলা চালিয়েছে। হাসপাতালে স্বামীর চিকিৎসা ও সেবাশুশ্রূষায় ব্যস্ত থাকার কারণে এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।"

আরও পড়ুন: চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৫

গোমস্তাপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি এজাহার হিসেবে গৃহীত হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু তাহের তালুকদারের নেতৃত্বে পূর্বধলায় ৬৬ পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ এম


আবু তাহের তালুকদারের নেতৃত্বে পূর্বধলায় ৬৬ পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৬৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে আর্থিক সহায়তা প্রদান করেন।

আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও আয়োজকদের সঙ্গে পূজার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় করা হয়।

পরিদর্শনকালে আবু তাহের তালুকদার বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এ অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করে আসছে। এই সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই যেন নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমাদের নেতাকর্মীরা সতর্ক থাকবেন।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাইদ আল মামুন শহিদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, আব্দুল গফুর তালুকদার ও আশ্রাফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ মুনসুর আজাদ, খোকন আকন্দ, সাইদুল ইসলাম কাবুল ও শফিকুল ইসলাম শফিক এবং ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তাঁদের মতে, উৎসবের সময় পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%