০২:৩৪ পি.এম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৮০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (৮ জুন) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টায় টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। সেই মুহূর্তে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয় এবং মাদক কারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা, প্রাইভেটকার এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন