০২:৩৯ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে।
তিনি সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিজাবের একটি আলোচনায় এ কথা বলেন। বিষয়টি ছিল বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ করেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম বিশ্বব্যাপী প্রসারিত। শুধু শান্তিরক্ষা নয়, তারা সফট পাওয়ার হিসেবেও কার্যকর ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া সদস্যদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানানোর সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমি তাদের পরিবারের প্রতিও আজ স্মরণ করতে চাই। প্রত্যেকটি পরিবার তাদের বাবা, স্বামী, ভাইকে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তারা জানেন না যে তারা ফেরত আসবেন কি না। তবে দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই পরিবারগুলো এই কাজটি করে চলেছে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানাচ্ছি। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে।
শামা ওবায়েদ আরো জানিয়েছেন, বর্তমান সরকার নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ সংঘর্ষের পরিবর্তে সংলাপের মাধ্যমে কাজ করার দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন