ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আইজিপি: চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে


আইজিপি: চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি উল্লেখ করেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের পর নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার বিপুল জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে, যা জনপ্রত্যাশা, মানবাধিকার, নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল। নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনতার পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

তিনি বলেন, পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জ। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার আখ্যায়িত করে আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দায়িত্ব পালনকালে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আইন ও বিধি-বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পুলিশ প্রধান বলেন, জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাদের সেবা দিতে হবে।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।

আরও পড়ুন: সিংগাইরে স্বর্ণের দোকানে চুরি, দুই নারীসহ তিনজন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হলো 'প্রেমের সমাধি ২.০'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হলো

নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় গান ‘প্রেমের সমাধি’ নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে ফিরে এসেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’র এই কালজয়ী গানটি দীর্ঘ ৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হয়েছে। নতুন সংস্করণের নামকরণ করা হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’ হিসেবে।

এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি একসময় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সম্প্রতি সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরোনো গানটি নতুন করে আলোচনায় এসেছে।

গানটির মূল কোরাস অক্ষুণ্ন রেখে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে সেই জনপ্রিয়তাকে সামনে রেখে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘প্রেমের সমাধি ২.০’ ভিডিও আকারে প্রকাশ করা হয়।

নতুন গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে ইমরান মাহমুদুলেরও উপস্থিতি রয়েছে।

মূল ‘প্রেমের সমাধি’ গানটির কথা লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু এবং সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজের অভিনয়ের দৃশ্যের সঙ্গে গানটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো এই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতেই ‘প্রেমের সমাধি ২.০’ তৈরি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী, আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর নিহতদের দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

নিহত দুই প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবারকে আরো ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।’

এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে একটি প্রাইভেট কারে জেদ্দা বিমানবন্দরে যাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশি। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে গাড়িচালকসহ চার বাংলাদেশি নিহত হন।

দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক মাস পর বৃহস্পতিবার তাদের মধ্যে সিলেটের দুই প্রবাসীর মরদেহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্বজনেরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘নিহত দুজনই আমার ইউনিয়নের বাসিন্দা। পরিবারের সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার

‎রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন মৃধাপাড়ার ছোরাপ মন্ডলের মেয়ে বিথী আক্তার (২৭) আর নে"ই।

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে অ"সুস্থ থাকার পর শেষ পর্যন্ত না ফে"রার দেশে চলে গেলেন তিনি।

‎বিথী আক্তার পেশায় একজন ডিপ্লোমা মিডওয়াইফ ছিলেন। তিনি স্বামীর সঙ্গে গোয়ালন্দের জামতলা হাট এলাকায় বসবাস করতেন।

‎পরিবারের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দের মাধ্যমে বিথীর অ"স্ত্রোপচার করা হয়। পরিবারের দাবি, ওই অস্ত্রোপচারের পর তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল।

‎অ"স্ত্রোপচারের পর থেকেই বিথী আক্তার নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সি"সিইউতে ছিলেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃ"ত্যু হয়।

‎‎পরিবারের সদস্যরা জানান, প্রায় চার মাস ধরে অসুস্থতার কারণে বিথী নিজের নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেননি। এমনকি সন্তানকে কোলে নেওয়া কিংবা দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও ছিলেন না তিনি। মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে তার ছোট্ট সন্তান।

‎বিথীর পরিবার দাবি করেছে, চিকিৎসায় অবহেলার কারণে তার এমন পরিণতি হয়ে থাকলে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকদের জবাবদিহিতা, শাস্তি ও জরি"মানার দাবি জানিয়েছেন তারা।

‎‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত নথিপত্র ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তাদের কাছে সংরক্ষিত রয়েছে। বিথী নিজেও তার চিকিৎসার বিষয়ে ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দের নাম উল্লেখ করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

‎বিথীর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, চিকিৎসার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, পরিবারের প্রতি ন্যায্য ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎বিথী আক্তারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেছেন।


‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা পাটেকরের শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


নানা পাটেকরের শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ফলে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ৭৫ বছর বয়সে তার প্রয়াণের পর, মহারাষ্ট্র সরকার অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা গ্রহণ করেছে।

মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী আশীষ শেলার বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, নানা পাটেকরের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। মারাঠি নাট্যজগৎ এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে তার দীর্ঘ সময়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হচ্ছে।

নানা পাটেকরের শিল্পী হয়ে ওঠার যাত্রা ছিল সংগ্রামময়। মহারাষ্ট্রের ইয়েওলার সাধারণ পরিবেশ থেকে উঠে এসে, তিনি নিজের অভিনয় প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মারাঠি থিয়েটারে একটি শক্ত অবস্থান তৈরি করেন। পরবর্তীতে, হিন্দি চলচ্চিত্রেও তিনি অভিনয়ের এক স্বতন্ত্র ছাপ রেখে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

জানা গেছে, বৃহস্পতিবার গোয়া থেকে নানা পাটেকরের মরদেহ পুনেতে নিয়ে যাওয়া হবে। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হবে। এরপর পুনের ডোঞ্জেতে অবস্থিত তার ফার্মহাউসে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে, গোয়ার বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হন নানা পাটেকর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ এবং ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন নানা পাটেকর। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। তার মৃত্যুতে শুধুমাত্র বলিউড নয়, বরং ভারতীয় অভিনয়জগতের একটি উজ্জ্বল অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%