০৪:৩৮ পি.এম
বিয়ের অনুষ্ঠানে যদি ১০০ জনের বেশি অতিথি উপস্থিত হন তাহলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি দাবি করেছেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে একটি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মো. শাহাদাত হোসেন বলেছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে শাদীতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনীতে বিপুল অপচয় হয়ে থাকে। গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব অনুষ্ঠানে অর্থের ব্যাপক ব্যয় হয়। বিয়ের অনুষ্ঠানগুলোতে নাচ গানের পাশাপাশি হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। খাবারের অর্ধেকের বেশি অপচয় হয়ে যায়। এই অপচয় বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়ার প্রয়োজন।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তিনি উল্লেখ করেছেন, অতীতে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রদান করতে হতো। তাই আমরা প্রস্তাব করছি, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।
শাহাদাত হোসেন আরো বলেন, বিয়ে শাদীতে এই ধরনের বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনী ও অপচয় বন্ধ করতে পারলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন