ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন


গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন

২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে কৃষকদের জন্য সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এবং কৃষকদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মমিনুল ইসলাম, প্রমূখ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূলত রোপা আমন, পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধি এবং লেবু ও বিভিন্ন গাছ/বৃক্ষের চারা বিতরণ করা হয়। চলতি মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হবে। রোপা আমন ধান (উফশী): মোট ৩০০ জন কৃষকের প্রত্যেককে ০১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন (উফশী) ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। পেঁয়াজ বীজ (কন্দ): মোট ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি পেঁয়াজ (কন্দ) বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং ১টি সংরক্ষণ পাত্র দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন শাকসবজি: মোট ১৮০০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজ এবং সাথে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ: মোট ৯৫০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় পলিথিন ও বালাইনাশক দেওয়া হচ্ছে। লেবু চাষ: মোট ২৫ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার দেওয়া হচ্ছে। গাছ/বৃক্ষের চারা: এই খাতে নির্ধারিত কৃষকদের মাঝে প্রতিজনকে ১টি করে চারা, ৩০ কেজি জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে (মোট লক্ষ্যমাত্রা ৪,৪৮০টি)। উদ্বোধনের প্রধান অতিথি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের এই সময়োপযোগী প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষকরা লাভবান হবেন এবং অঞ্চলে বিভিন্ন ফসলের সামগ্রিক উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


নওগাঁ জেলা পুলিশ ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে, গত জুন মাসের ২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১০১টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং আজ ১ জুলাই ২৬ তারিখ, সকালে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ সকালে নওগাঁয় পুলিশ সুপার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ১০১টি মোবাইলের যাচাই-বাছাই করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেন। অনুষ্ঠানে হারানো মোবাইলের অনেক মালিক তাদের ফোনটি ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কর্মকা-ের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে, পুলিশ সুপার বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।" তিনি জানান, বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারের তৎপরতা আরো বাড়িয়ে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী নদীতে ট্রলার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল দুই নাবিকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কর্ণফুলী নদীতে ট্রলার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল দুই নাবিকের

কর্ণফুলী নদীতে স্থির থাকা ফিশিং ট্রলার এফবি দেশ’র ইঞ্জিন কক্ষে ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে দগ্ধ হওয়া ২ জন নাবিক, মো. রুবেল (৩২) এবং শাহ আলম (৪০), মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মো. রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায় এবং তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। অপরদিকে, শাহ আলমের বাড়ি নোয়াখালীতে অবস্থিত, এবং তাকে বুধবার সকালে দাফন করা হয়েছে।

এ ছাড়া, অগ্নিদগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাঁর অবস্থা চিকিৎসকদের মতে সংকটাপন্ন।

এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

এ ঘটনায়, ৩০ জুন ফিশিং ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

 

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে কলেজের ফ্যাকাল্টি সদস্য, কোর্স মেম্বার ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলটি যখন বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছায়, তখন তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির এবং প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকেরা।

পরে, কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত এবং বারির জ্যেষ্ঠ বিজ্ঞানীরা।

সভা শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবন ও অর্জন সম্পর্কে অবহিত হন এবং এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসনিয়ার ভারপ্রাপ্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কিন কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বসনিয়ার ভারপ্রাপ্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কিন কূটনীতিক

বসনিয়ায় শান্তি রক্ষার দায়িত্ব পালন করার জন্য মার্কিন কূটনীতিক লুই জন ক্রিশককে মঙ্গলবার ভারপ্রাপ্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তিনি জার্মানির ক্রিশ্চিয়ান শ্মিটের স্থলাভিষিক্ত হিসেবে থাকবেন যতক্ষন না স্থায়ী হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়। ১৯৯০-এর দশকে বসনিয়ার জাতিগত যুদ্ধের অবসান ঘটানো শান্তিচুক্তির বেসামরিক দিকগুলো তদারকির দায়িত্বে নতুন আন্তর্জাতিক দূত নিয়োগের ক্ষেত্রে চলতি মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

ডেটন শান্তি চুক্তি বাস্তবায়ন তদারকির দায়িত্বে থাকা পিস ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের (পিআইসি) স্টিয়ারিং বোর্ড হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেয়। সাম্প্রতিক বছরগুলোতে এই পদে যারা ছিলেন, তাদের ক্ষমতা নিয়ে ইউরোপীয় দেশগুলো, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য বিদ্যমান।

সারায়েভো থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি জানিয়েছে। জার্মান কূটনীতিক ক্রিশ্চিয়ান শ্মিট গত মে মাসে পদত্যাগ করেন। তিনি ওয়াশিংটনের ‘বিরাট ও অপ্রত্যাশিত’ চাপের কথা উল্লেখ করে পদত্যাগকে আকস্মিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেন।

নতুন দূত নিয়োগের দায়িত্বে থাকা বোর্ড জানায়, বর্তমান প্রধান উপ-হাই রিপ্রেজেন্টেটিভ লুইস জন ক্রিশক স্থায়ী প্রতিনিধি নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। বোর্ড একটি বিবৃতিতে জানায়, ‘যত দ্রুত সম্ভব নতুন হাই রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ঐকমত্যে পৌঁছাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১৪ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।’

উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রচকো জেলার তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালনকারী ক্রিশক বুধবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে শ্মিটের পদত্যাগ কার্যকর হবে। হাই রিপ্রেজেন্টেটিভ পদে আইন জারি করা বা নির্বাচিত কর্মকর্তাদের অপসারণের মতো ব্যাপক ক্ষমতা ব্যবহারের কারণে শ্মিটের সঙ্গে বসনিয়ার সার্ব নেতা ও মস্কোর মিত্র মিলোরাদ দোদিকের বিরোধ তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্র এ পদটি চালু রাখতে চায়, তবে তারা আশা করে, পরবর্তী হাই রিপ্রেজেন্টেটিভ ধীরে ধীরে ক্ষমতা বসনিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করবেন। গত মে মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে রাশিয়া এ কার্যালয় অবিলম্বে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিল।

বসনিয়ার ভেতরে সার্ব ও ক্রোয়াট নেতারা এ পদ বিলুপ্ত করা অথবা অন্তত এর ক্ষমতা কমানোর দাবিদার হয়ে উঠেছেন। শ্মিটের উত্তরসূরি হিসেবে দুটি নাম আলোচনায় রয়েছে। একজন ইতালীয় কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রার্থী আন্তোনিও জানার্দি লান্দি। অন্যজন হলেন যুক্তরাজ্য ও জার্মানির সমর্থন পাওয়া ফরাসি কূটনীতিক রেনে ত্রোকাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%