০২:০৮ এম
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও তারা জানান।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে বলেছে যে, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মন্তব্য করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বারবার বলেছে যে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বরদাস্ত করবে না। তিনি বলেন, আজ (সোমবার, ৮ জুন) রাতে আগ্রাসনকারীরা তাদের জবাব পেয়েছে।
মোহসেন রেজাই আরও বলেন, এই জবাব তাদের অপকর্ম বন্ধ করার একটি সতর্কবার্তা; যেকোনো নতুন পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর জবাব এবং আরও বড় মূল্য দিতে হবে।
তার এই সতর্কবার্তার কিছুক্ষণ পরেই ইসরাইলি সামরিক বাহিনী তাদের সবশেষ তথ্যে জানিয়ে দেয়, ‘বিমান বাহিনী (ইসরাইলের) এ পর্যন্ত ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।’
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে স্পষ্ট বার্তা দিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
তবে ইসরাইলের দিকে ছোড়া ‘অতিরিক্ত উৎক্ষেপণ’ (ক্ষেপণাস্ত্র) শনাক্ত করার কথাও জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন