ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, বাঁশের সাঁকোই ভরসা


বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, বাঁশের সাঁকোই ভরসা

বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, বাঁশের সাঁকোই ভরসা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী আঞ্চলিক সড়কের (বাঁধ) ক্ষতিগ্রস্ত অংশ দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তসংক্রান্ত জটিলতা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তির কারণে বাঁধটি পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে ভাঙা স্থানে বাঁশের সাঁকোই তাদের চলাচলের একমাত্র ভরসা।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

টানা বৃষ্টিপাত ও ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুলাউড়ার নদীতীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ও শিকড়া গ্রামের বেড়িবাঁধ। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

বুধবার (৮ জুলাই) গভীর রাত থেকে ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে নেমে আসা ঢলে শিকড়া গ্রামের সড়কের একটি অংশ ভেঙে যায়। এতে পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে শিকড়া, রাজাপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। দুর্ভোগে পড়েন শতাধিক পরিবার।

স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মনু নদীর উজানের প্রবল স্রোতে এই বাঁধটি প্রথম ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সীমান্তসংক্রান্ত জটিলতা ও বিএসএফের বাধার কারণে ক্ষতিগ্রস্ত অংশটি আর মেরামত করা হয়নি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

(১৩জুলাই) সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা অংশে স্থানীয় বাসিন্দারা বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। ঝুঁকি নিয়েই নারী, শিশু, প্রবীনসহ এলাকাবাসীদের ওই সাঁকো ব্যবহার করতে হচ্ছে।

আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী। ২০২৪ সালের বন্যায় আমাদের একমাত্র যাতায়াতের সড়কটি ভেঙে যায়। এরপর থেকে আজ পর্যন্ত সেটি আর সংস্কার হয়নি। এবারও বন্যার পানিতে ঘরবাড়ি, ফসল ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে দ্রুত বাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এ সময় তিনি জানান, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের বাঁধ দ্রুত পুনর্নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর ধোলাইখালে সড়ক ধসে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


রাজধানীর ধোলাইখালে সড়ক ধসে পড়েছে

পুরান ঢাকার ধোলাইখালে সড়কের একটি অংশ ধসে পড়েছে। রোববার (১২ জুলাই) বিকেল থেকে শুরু করে সোমবার (১৩ জুলাই) দুপুরের মধ্যে নারিন্দা মোড়–সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা অংশটি ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করায় এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় রাস্তার মাঝখানে একটি গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে, এবং দেবে যাওয়া অংশটি ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করে। এক পর্যায়ে আইল্যান্ডঘেঁষা অংশটি ধসে পড়ে।

ঘটনার পর, সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং মেরামতকাজ শুরু করেন।

সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন জানালেন, সড়কের নিচের ভূমি সরে যাওয়ার কারণে ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। সেটিই ধসের কারণ হয়েছে।

তিনি আরও জানান, মূল মেরামত কার্যক্রম শেষ করতে দুই থেকে তিনদিন প্রয়োজন হবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ সম্পন্ন করতে প্রায় ১০ দিন লাগতে পারে। জনদুর্ভোগ কমানোর জন্য পুরো সড়ক বন্ধ রাখা হবে না। একপাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্যপাশে মেরামতের কাজ চালানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানব পাচারের মামলায় তিন ভাইয়ের ১৯, বোনের ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


মানব পাচারের মামলায় তিন ভাইয়ের ১৯, বোনের ১৭ বছরের কারাদণ্ড

এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের পৃথক ধারায় তিন ভাইকে ১৯ বছর এবং তাদের বোনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি চার আসামিকে ৬ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অনাদায়ে আরও ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সৌদি প্রবাসী তিন ভাই আদালতে পলাতক ছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত বোন রেশমা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী রাশেদ হাওলাদার, রাসেল হাওলাদার, টিপু হাওলাদার এবং তাঁদের বোন রেশমা বেগম।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী আহিদা খাতুনের স্বামী শহিদুল ইসলাম পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আসামিরা তাঁকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকায় পাঠানোর প্রস্তাব দেন। পরে শহিদুল ইসলাম ৪ লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের পর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁকে সৌদি আরবে পাঠানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, সৌদি আরবে নেওয়ার পর তাঁকে একটি কক্ষে আটকে রেখে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। পরে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় আহিদা খাতুন চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কাউনিয়া থানা-পুলিশ তদন্ত শেষে চার ভাই-বোনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মামলাটির সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে রায় প্রদান করেন। আদালত অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রেশমা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত পলাতক তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে বগুড়ায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার বাদ আসর বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় ট্রলারের ডুবির ঘটনায় ৪ জেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


কুতুবদিয়ায় ট্রলারের ডুবির ঘটনায় ৪ জেলের মৃত্যু

বৈরী আবহাওয়ার কারণে এবং উত্তাল সমুদ্রের মাঝে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। যে ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, ট্রলারটিতে থাকা অন্যান্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানিয়েছেন, সোমবার (১৩ জুলাই) বিকেলে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গণমাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%