০৪:৪৮ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের নিকটবর্তী বাবরা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান। এই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল এই বিষয়টি নিশ্চিত করে বলেন, "খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।" নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
নিহতের পরিচয় শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি জুলফিকার আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন