ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রেলওয়ের তিন শীর্ষ পদে রদবদল


রেলওয়ের তিন শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ রেলওয়ের তিনটি শীর্ষ পদে রদবদল ঘটেছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক-এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার, রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের আওতায়, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনরত মামুনুল ইসলাম পিইঞ্জকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা

এছাড়া, অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে স্থানান্তরিত করা হয়েছে।

নতুন দায়িত্বের পাশাপাশি, আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নারীবাদী কর্মী ও সাংবাদিক গ্লোরিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


যুক্তরাষ্ট্রের নারীবাদী কর্মী ও সাংবাদিক গ্লোরিয়ার মৃত্যু

যুক্তরাষ্ট্রের নারী মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান মুখ গ্লোরিয়া স্টেইনেম মৃত্যুবরণ করেছেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯২ বছর। পোস্টে উল্লেখ করা হয়েছে, নিউ ইয়র্ক সিটিতে নিজের বাড়িতে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

লেখক ও ম্যাগাজিন সম্পাদক স্টেইনেম ৫০ বছরেরও বেশি আগে ‘উইমেনস অ্যাকশন অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠা করেন, যা লিঙ্গবৈষম্য বা যৌনতাভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিবেদিত ছিল। ১৯৭০-এর দশকে নিউ ইয়র্কে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি ‘মিস’ ম্যাগাজিনটি সহ-প্রতিষ্ঠা করেন। এই প্রকাশনাটি গৃহস্থালি কাজ ও রূপচর্চার বাইরেও নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করত। ১৯৭০-এর দশকে নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকারসহ বিভিন্ন দাবির পক্ষে প্রচারণায় স্টেইনেম ছিলেন অন্যতম প্রধান কণ্ঠস্বর।

২২ বছর বয়সে লন্ডনে তিনি নিজে একটি অবৈধ গর্ভপাত করিয়েছিলেন। বহু বছর পর ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ‘রো বনাম ওয়েড’ এক রায়ের মাধ্যমে নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার প্রদান করে। তবে প্রায় অর্ধশতাব্দী পর তিনি সেই রায় বাতিল বা উল্টে যাওয়ার ঘটনাও প্রত্যক্ষ করেন। সমলিঙ্গের বিয়ের বৈধতা এবং নারীদের সমান অধিকার ও সমান বেতনের পক্ষেও তিনি সোচ্চার ছিলেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও নারী যৌনাঙ্গ বিকৃতকরণের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানান।

১৯৩৪ সালের ২৫ মার্চ ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে জন্মগ্রহণকারী স্টেইনেমের শৈশব কেটেছিল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে; ১২ বছর বয়স পর্যন্ত তিনি নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ পাননি। ১৯৫০-এর দশকের শেষের দিকে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি একটি গবেষণা বৃত্তির আওতায় ভারতে যান। সেখানে দুই বছর তিনি নানা ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যার মধ্যে ছিল গ্রামীণ নারীদের সরকারি নীতির বিরুদ্ধে অহিংস প্রতিবাদ সংগঠিত করতে সহায়তা করা। এ কাজটি তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলনের প্রতি তার আগ্রহ জাগিয়ে তোলে।

এরপর ১৯৬০-এর দশকের শুরুর দিকে ফ্রিল্যান্স লেখক হিসেবে কর্মজীবন শুরু করতে তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন। ‘প্লেবয় বানি’-দের কর্মপরিবেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও সাফল্য লাভ করেন। পরবর্তীতে তিনি ‘নিউ ইয়র্ক ম্যাগাজিন’-এর কলামিস্ট হিসেবে কাজ করেন এবং ১৯৭২ সালে ‘মিস’ ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন।

তার প্রতিষ্ঠিত সংস্থা জানিয়েছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গ্লোরিয়া সমতার জন্য কাজ করে গেছেন। গ্লোরিয়ার সবচেয়ে বড় গুণ ছিল অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা। যার মাধ্যমে তিনি মানুষকে অনুভব করাতেন, যে তাদের গুরুত্ব আছে এবং তাদের কথা শোনা হচ্ছে। তার কথা, কাজ ও জীবনধারা মানুষকে নিজেদের প্রকৃত সত্তা নিয়ে বাঁচার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। গ্লোরিয়া সর্বদা তার স্বাধীনচেতা সত্তার সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করেছেন, যার মধ্যে ছিল অদম্য কৌতূহল ও রসবোধ।

সংস্থাটি আরও জানায়, জীবনের শেষ দিনগুলোতে তিনি সমাজ ও মানুষের সান্নিধ্যে থেকে লেখালেখিতে সময় কাটিয়েছেন। এ সময় তিনি বাড়িতে ‘টকিং সার্কেলস’ (মতবিনিময় বা আলোচনার আসর)-এর আয়োজন করে অতিথিদের স্বাগত জানাতেন, যে প্রথাটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সামাজিক ন্যায়বিচার আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে নিজের বাড়িটিকে গড়ে তোলার উদ্যোগ এবং তার আসন্ন বই ‘অ্যান আনএক্সপেক্টেড লাইফ’ এসবই হলো গ্লোরিয়ার দেওয়া এমন সব উপহার, যা আগামী প্রজন্মের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে ‘নাশকতার’ গোপন তথ্য রয়েছে। তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই আশঙ্কার কথা তুলে ধরেন। নিরাপত্তা বাড়ানোর বিষয়টিও তিনি উল্লেখ করেন।ব্রিফিংয়ের সময় মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে, অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে সাব্যোটাজ (নাশকতা) করবার জন্য একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।’তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’এর আগে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন একটি মামলায় সাক্ষ্য গ্রহণের পর আসামির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এদিন হাতকড়া, ভেস্ট এবং হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সাক্ষ্যগ্রহণের পর জিয়াউল আহসান এ নিয়ে কিছু বলতে চান।ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি জানান, সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেওয়ার সময় কোমর ও ঘাড়ে ব্যথা পান। তিনি উল্লেখ করেন, ইদানীং কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় তাকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরানো হচ্ছে। তিনি এই বিষয় থেকে অব্যাহতি চান।ট্রাইব্যুনাল তখন প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় নিরাপত্তাজনিত কারণে তাকে এভাবে আনা হচ্ছে।’এ সময় ট্রাইব্যুনাল জিয়াউলকে বলেন, প্রসিকিউশন বলছে আপনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থেই এ ব্যবস্থা। জবাবে জিয়াউল বলেন, প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দূরত্ব মাত্র পাঁচ গজ। এ ছাড়া গাড়ি থেকে নামানোর সময় ২০ জন পুলিশ সদস্য থাকেন।এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, পাঁচ গজ নয়, এক গজ থেকেও কেউ চাইলে স্নাইপারে টার্গেট করতে পারেন। জিয়াউল জবাব দেন, ‘এখানে টার্গেট নেওয়ার কোনো দিক নেই। ট্রাইব্যুনালে অনেক বেশি নিরাপত্তা। চাইলেই কেউ টার্গেট করতে পারবে না। অতএব আমি এ থেকে অব্যাহতি চাই।’

সহকর্মীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত পরে হাতকড়া ও ভেস্ট থেকে অব্যাহতির জন্য জিয়াউল আহসানকে একটি আবেদন করার পরামর্শ দেন ট্রাইব্যুনালের এক বিচারক। পরে জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার শিগগিরই আবেদন করা হবে বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ৪ মিনিটে জাদুঘরের ‘গুপ্তধন’ চুরি, ফেলে গেল মহাজাগতিক রত্ন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মাত্র ৪ মিনিটে জাদুঘরের ‘গুপ্তধন’ চুরি, ফেলে গেল মহাজাগতিক রত্ন!

একদল চোর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে জাদুঘরের সুরক্ষিত কাচ ভেঙে মাত্র ৪ মিনিটের মধ্যে কোটি কোটি টাকার সোনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি করে পালিয়ে গেছে। তবে তাড়াহুড়ায় চকচকে সোনার লোভে তারা একটি অত্যন্ত মূল্যবান জিনিস ফেলে রেখে গেছে, যা বিজ্ঞানের দৃষ্টিতে পুরো সংগ্রহের মধ্যে সবচেয়ে দামি। সেটি হলো মহাকাশ থেকে পৃথিবীতে পড়া এক খণ্ড উল্কাপিণ্ড দিয়ে তৈরি একটি প্রাচীন ব্রেসলেট।

স্পেনের ভিয়েনা মিউজিয়ামে চাঞ্চল্যকর ও রহস্যময় এই চুরির ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চোরেরা ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক সংগ্রহ এবং ৩ হাজার বছরের পুরোনো ‘ট্রেজার অব ভিয়েনা’-র একটি বড় অংশ চুরি করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রোঞ্জ যুগের অমূল্য সোনার বাটি, বোতল ও ব্রেসলেট, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।

চুরির পরিকল্পনাটি ছিল অত্যন্ত পেশাদার। ভোরের দিকে কাছের একটি ক্রীড়া কেন্দ্রে ‘ফলস অ্যালার্ম’ বাজিয়ে পুলিশের মনোযোগ অন্যদিকে ঘোরানো হয়। এই সুযোগে মুখোশধারী চোরেরা মিউজিয়ামের পাশের জানালা ও আর্মার্ড শোকেস ভেঙে প্রায় ৬০টি সোনার নিদর্শন লুট করে। ভোর ৫টা ২০ মিনিটে মিউজিয়ামের অ্যালার্ম বাজলেও, মাত্র ৪ মিনিটের মধ্যে তারা কাজ গুছিয়ে চম্পট দেয়।

ভিয়েনার মেয়র ফুলজেন্সিও সেরদান এই ঘটনায় চরম হতাশা প্রকাশ করে বলেন, "এটি আমাদের ঐতিহ্য ও সম্পদের অপূরণীয় ক্ষতি।"

অন্যদিকে, গবেষক ইগনাসিও মন্টেরো জানান, চোরেরা কেবল আর্থিক মূল্যের লোভেই এই কাজ করেছে। তাই সোনাগুলো গলিয়ে ধ্বংস করে ফেলার তীব্র শঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, "এগুলো চিরতরে হারিয়ে গেলে ভবিষ্যতের গবেষণার পথ একেবারেই বন্ধ হয়ে যাবে।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের জ্বালানি স্থাপনায় আবারও হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ইরানের জ্বালানি স্থাপনায় আবারও হামলার হুমকি ইসরায়েলের

ইসরায়েল আবারও ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি প্রদান করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, যদি ইরান ইসরায়েলে আক্রমণ করে, তাহলে তাঁর দেশ ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হানবে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরানের পক্ষ থেকে যদি কোনো ধরনের উসকানি বা হামলা হয়, তাহলে ইসরায়েলের ওপর থাকা সমস্ত কৌশলগত বিধিনিষেধ উঠে যাবে।

এক বক্তৃতায় তিনি উল্লেখ করেন, ‘ইসরায়েলে আক্রমণ চালানো হলে আমরা ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো, বিশেষ করে সব এনার্জি ও জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত হানব। এর মাধ্যমে ইরানকে সম্পূর্ণ অন্ধকার এবং মধ্যযুগীয় প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার চলমান নতুন সামরিক উত্তেজনা ও সংঘাত থেকে আপাতত নিজেদের কিছুটা দূরে রেখেছিল তেল আবিব। ইসরায়েলের নতুন এই বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%