ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও দলের বিরুদ্ধে ষড়-য-ন্ত্রকারীদের প্রতিহত করা হবে : ভূমিমন্ত্রী


জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও দলের বিরুদ্ধে ষড়-য-ন্ত্রকারীদের প্রতিহত করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি উল্লেখ করেছেন, দেশের এবং দলের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণের সমর্থন নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সৈনিকদের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার নগরীর বাটার মোড়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন এটি। এই দলকে নিয়ে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি সর্বদাই দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করেছে এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন: হাজারীবাগে কুরিয়ার সার্ভিস কার্যালয়ে হামলা ও লুটপাট

তিনি উল্লেখ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম নিপীড়ন চালিয়েও বিএনপিকে স্তব্ধ করা যায়নি; কারণ বিএনপি কখনো কারও কাছে মাথা নত করে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক যুগান্তকারী ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করছেন, যার প্রত্যক্ষ সুফল পাচ্ছেন দেশের সাধারণ মানুষ।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নুল আবেদীন, সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

সমাবেশ শেষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কাজ করেছিলেন। পাশাপাশি তিনিই বাংলাদেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন, যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান হলেন একজন ক্ষণজন্মা পুরুষ। ১৯৭১ সালে বিএনপির প্রতিষ্ঠা না হলেও, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জিয়াউর রহমানের রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার সূচনা হয়েছিল। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার আহ্বানে ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে যখন দেশ আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আশঙ্কার সম্মুখীন হয়েছিল, তখন ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াউর রহমান দেশকে সেই সংকট থেকে রক্ষা করেন। পরে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নের রাজনীতির সূচনা করেন।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় জীবনে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল। জীবনের এই পর্যায়ে এসে তিনি গর্ববোধ করেন যে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত ছিল।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একসময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন বাংলাদেশ টিকে থাকবে কি না—তা নিয়ে বিশ্ববাসীর মধ্যে নানা আশঙ্কা ছিল।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তার পররাষ্ট্রনীতিও ছিল অত্যন্ত দূরদর্শী। অল্প সময়ের মধ্যেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুদৃঢ় করতে সক্ষম হন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, কৃষি, শিল্পসহ দেশের প্রায় প্রতিটি খাতে জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ছোঁয়া লেগেছিল। তার সময় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায় এবং চাল রফতানি শুরু করে। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য তার নেওয়া উদ্যোগগুলো আজও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তার আদর্শ ও মর্যাদা সমুন্নত রেখে মানুষের জন্য কাজ করে যেতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা ও মায়ের মতোই বড় চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে বাংলাদেশকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিপাহসালার হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা তার সৈনিক হিসেবে আগামী দিনে সিলেট সিটি করপোরেশনসহ পুরো সিলেটের উন্নয়ন ও অগ্রগতিকে আরও গতিশীল করতে কাজ করব। সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া হবে।

সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা কামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি, প্রধান বক্তাসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং জায়ান্ট কসকোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে। শিপিং কোম্পানিটি বিভিন্ন দেশের উপকূলবর্তী সামরিক যোগাযোগ ব্যবস্থার ওপর গুপ্তচরবৃত্তির জন্য জাহাজে লুকানো উন্নত সরঞ্জাম ব্যবহার করছিল।

 

-এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, চীনের রাষ্ট্রীয় শিপিং কোম্পানিটি দীর্ঘ সময় ধরে বেইজিংয়ের সাথে গোপন তথ্য সংগ্রহের কার্যক্রম চালিয়ে আসছে। এই কার্যক্রমের আওতায় তারা ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়াজুড়ে চলাচলকারী বিভিন্ন জাহাজ এবং বিমানের যোগাযোগ সংকেত গোপনে সংগ্রহ করে।

এক কর্মকর্তার মতে, কসকোর জাহাজগুলোতে বসানো অত্যাধুনিক সরঞ্জামের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের সামরিক যোগাযোগ প্রযুক্তি এবং এনক্রিপশন ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে বিস্তারিত তথ্য ও গোয়েন্দা সংকেত বেইজিংয়ের কাছে পৌঁছে দেওয়া।

 

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই গোপন কার্যক্রমের মাধ্যমে বেইজিং বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ রুট ও সমুদ্রসীমার ওপর নজরদারি করতে সক্ষম হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং সামরিক যাতায়াতের জন্য অত্যন্ত সংবেদনশীল।

কসকোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি; তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেছে।

চলতি মাসের শেষের দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা নেতা শি চিনপিংয়ের একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নিরাপত্তা ও বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কসকোর জাহাজগুলো ঠিক কী ধরনের সরঞ্জাম ব্যবহার করছে, সে সম্পর্কে মার্কিন কর্মকর্তারা সুনির্দিষ্ট বিবরণ দেননি।

 

তবে তারা জানিয়েছেন, এগুলো সাধারণ যোগাযোগের যন্ত্রাংশ নয়, বরং অত্যন্ত উন্নতমানের গোয়েন্দা তথ্য সংগ্রহের সরঞ্জাম। কর্মকর্তারা আরও জানান, বেইজিং এই সংগৃহীত তথ্য বিভিন্ন আঞ্চলিক জলসীমার বিরোধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে, সমুদ্রের ওপর নজরদারি বাড়াতে এবং বিদেশি সামরিক লক্ষ্যবস্তুর গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা পেতে ব্যবহার করে।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, চীন সরকার কখনো কোনো কোম্পানি বা ব্যক্তিকে স্থানীয় আইন লঙ্ঘন করে অন্য দেশ থেকে তথ্য বা গোয়েন্দা সংকেত সংগ্রহ করার নির্দেশ দেয় না।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেন, ‘আমরা তথাকথিত গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো ভিত্তিহীন গল্প ছড়িয়ে চীনকে বদনাম করার এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছি।’

২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন কসকোকে চীনা সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করে।

 

এর ফলে কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং মার্কিন সরকারের সাথে ব্যবসা করার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

চীনের আইন অনুযায়ী সব সংস্থাকে রাষ্ট্রীয় গোয়েন্দা কাজে সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে। তবুও, কসকো এখনো মার্কিন বন্দরগুলোতে যাতায়াতকারী শীর্ষস্থানীয় বৈশ্বিক শিপিং কোম্পানিগুলোর একটি। মার্কিন বন্দরগুলোতে কন্টেইনার সেবায় বেশ কয়েকটি যৌথ ব্যবসাও রয়েছে কোম্পানিটির।

গত বছর ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ঝিমিয়ে পড়া জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক শিল্পকে পুনরুজ্জীবিত করতে কসকোসহ চীনা শিপিং কোম্পানিগুলোর ওপর শত কোটি ডলারের বন্দর ফি বা শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল।

তবে গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিতের চুক্তি হওয়ার পর সেই পরিকল্পনাটি সাময়িকভাবে থামানো হয়। এই চুক্তির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে। আগামী সেপ্টেম্বর মাসে দুই নেতার আসন্ন বৈঠকে এই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হল কার্ড ছাড়াই শিক্ষাজীবন শেষ, পাবিপ্রবির দুই হলে এখনও মেলেনি পরিচয়পত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


হল কার্ড ছাড়াই শিক্ষাজীবন শেষ, পাবিপ্রবির দুই হলে এখনও মেলেনি পরিচয়পত্র

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হল ও গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠার এক বছর সময় পেরিয়ে গেলেও এখনো হলের পরিচয়পত্র পাননি। শিক্ষার্থীদের কাছ থেকে পরিচয়পত্রের জন্য ১০০ টাকা করে নেওয়া হলেও, দীর্ঘ সময় ধরে তা সরবরাহ না করার অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

‎

তথ্য সংগ্রহের মাধ্যমে জানা গেছে, ২০২৫ সালের ১ আগস্ট থেকে জুলাই-৬ হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের কক্ষে ওঠার অনুমতি দেয় হল প্রশাসন। একই বছরের ডিসেম্বর থেকে গণতন্ত্র হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেওয়া হয়। কিন্তু জুলাই-৬ হলে শিক্ষার্থীদের ওঠার এক বছর এবং গণতন্ত্র হলে ওঠার প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও, তাদের হাতে এখনো হলের পরিচয়পত্র পৌঁছেনি।

‎

এদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের জুলাই-৬ ও গণতন্ত্র হলের আবাসিক কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সম্পন্ন করলেও, তারা হলের পরিচয়পত্র পাননি। ফলে, পরিচয়পত্র ছাড়াই তাদের আবাসিক হলের জীবন শেষ হয়ে গেছে।

‎

শিক্ষার্থীদের অভিযোগ, হলের পরিচয়পত্রের জন্য নির্ধারিত অর্থ নেওয়া হলেও, সময়মতো পরিচয়পত্র প্রদান করা হয়নি। একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে হলে নিজের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কাজ, অভিযোগ, আবেদন কিংবা জরুরি পরিস্থিতিতে পরিচয়পত্রের প্রয়োজন হতে পারে। এছাড়া, হলের পরিচয়পত্র থাকলে একজন শিক্ষার্থীকে সহজে শনাক্ত করা সম্ভব হয়। বহিরাগত প্রবেশ করলে তা শনাক্ত করা যাবে, যা হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতে সহায়ক হবে।

‎

জুলাই-৬ হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান জানান, জুলাই-৬ হলে ওঠার এক বছর হয়ে গেলেও, তাদের এখনো হল কার্ড দেওয়া হয়নি। আবাসনের নিশ্চিতকরণের সময় হল কার্ড দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও, হল প্রশাসন এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছেন না। এর ফলে, অভিযোগ, আবেদন, প্রশাসনিক কাজ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিচয় শনাক্ত করতে গিয়ে তারা অসুবিধায় পড়ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়ায় জনআকাঙ্ক্ষার প্রতীক মোঃ সবুজ খান

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়ায় জনআকাঙ্ক্ষার প্রতীক মোঃ সবুজ খান

বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম পরিচিত ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও নির্বাচনী আমেজ।

এ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সবুজ খান। সততা, পরিশ্রম, মানবিকতা ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি এলাকার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোঃ সবুজ খান একজন সৎ, পরিশ্রমী ও মেহনতী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রতি তার আন্তরিকতা এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

৩ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন মোঃ সবুজ খান।

এলাকাবাসীর প্রত্যাশা, একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। সেই প্রত্যাশা থেকেই অনেকেই মোঃ সবুজ খানকে ভবিষ্যৎ জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।

মোঃ সবুজ খান বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করব এবং ৩ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এখন আলোচনার অন্যতম নাম মোঃ সবুজ খান। সততা, পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসাকে পুঁজি করে তিনি এগিয়ে যেতে চান সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%