মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫৩ পি.এম
নওগাঁর পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস আমির উদ্দিন বাবুকে গুরুত্বপূর্ণ সরকারি নথিতে কাটাছেঁড়া বা টেম্পারিংয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুজনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মে পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে একটি চিঠি জেলা রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪২১/৪৭১ নম্বর বালাম বইয়ের একটি স্থানে ‘১২৫’ সংখ্যাটি কেটে ‘১৩৫’ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি রেকর্ডে এ ধরনের পরিবর্তনের বিষয়টি নজরে আসার পর পোরশা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে রেকর্ডরুমের রেজিস্টার যাচাই করা হয়। রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট বালামটি পর্যায়ক্রমে ইসমত আলী, রাবেয়া বেগম এবং সর্বশেষ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নকল নবীস আমির উদ্দিন বাবু বের করেছিলেন। এরপর সংশ্লিষ্ট তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। পরবর্তীতে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নির্দেশে বিষয়টি তদন্তের জন্য ধামইরহাটের সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। তদন্তের সময় সংশ্লিষ্ট নথির হাতের লেখা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করা হলেও বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়ার প্রয়োজন দেখা দেয়। এ কারণে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করার সুপারিশ করে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন দেওয়া হয়। পরে অধিকতর তদন্তের জন্য বিষয়টি মান্দার সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কথিত নথি টেম্পারিংয়ের সঙ্গে কারা সরাসরি জড়িত সে বিষয়ে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।এদিকে, গত ২৩ আগস্ট ২০২৬ পোরশা সদর ইউনিয়ন ভূমি অফিসে কথিত দালাল সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহের সময় আমির উদ্দিন বাবুসহ কয়েকজনের উপস্থিতি দেখা যায়। পরে ওই ভূমি অফিসকেন্দ্রিক দালাল সিন্ডিকেটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আমির উদ্দিন বাবু সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভূমি অফিসে দালালি করেন এবং ভূমি-সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নথি টেম্পারিং এবং দালালি সংক্রান্ত অভিযোগের বিষয়ে আমির উদ্দিন বাবুর বক্তব্য পাওয়া যায়নি।জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নথি টেম্পারিংয়ের অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত শেষে নির্ধারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের সকলের বেতন দ্বিগুণ হবে, এ বিষয়টি সঠিক নয়। তবে তিনি স্বীকার করেছেন যে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা বিদ্যমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।
তথ্য উপদেষ্টা বলেন, 'আমি কথা বলে দেখেছি, সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল দীর্ঘদিন হয়নি। অনেকের ইনক্রিমেন্ট হতে হতে বেতন অনেক ক্ষেত্রে ওই পর্যায়ে চলে গেছে। অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাদের বেতন আসলে কত টাকাই বা বাড়বে।'
তিনি আরও বলেন, 'দেখতে মনে হচ্ছে, বেতন অনেক বেড়ে যাবে, শতভাগ বেড়ে ডাবল হয়ে যাবে। বিষয়টি কিন্তু এরকম না। অনেক সিনিয়র কর্মকর্তা আছেন, যাদের বেতনের ইনক্রিমেন্ট হতে হতে তারা নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছেন।'
পে স্কেল বাস্তবায়নে ব্যয় বাড়বে এবং এই ব্যয়ের জন্য সরকারের বাজেট রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
নতুন পে-স্কেলের ফলে বাজারে কী প্রভাব পড়তে পারে এবং তা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে সেটিকে সহনীয় বলা যায়। কিন্তু দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কে ছিল এবং তা ১০ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে অবশ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়লে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকার সময় হোসে মরিনহোকে কত রাত ঘুম হারাম করতে হয়েছে লিওনেল মেসিকে সামলাতে, তার কোনো হিসাব নেই। এই পর্তুগিজ ‘স্পেশাল ওয়ান’ মেসির জাদুকরী ড্রিবলিং এবং ক্ষুরধার আক্রমণ ভেস্তে দিতে বিশেষ পরিকল্পনা তৈরি করতেন।
বহু যুদ্ধের সেই পরিচিত প্রতিপক্ষ যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, তখন শত্রুতার দেওয়াল গলে বেরিয়ে আসে নিখাদ শ্রদ্ধা।
সম্প্রতি সান্তিয়াগো বার্নাবেউয়ের হটসিটে ফিরে আসা মরিনিওকেও মেসির বিদায়ে তৈরি হওয়া শূন্যতা স্পর্শ করেছে। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার আন্তর্জাতিক অবসরের ঘোষণা তার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা জানান মেসি।
অবসরের বার্তায় আবেগপ্রবণ হয়ে আলবিসেলেস্তে অধিনায়ক লেখেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিদায়বেলায় নিজের ভেতরের আবেগ ধরে রাখতে না পেরে দেশের ভক্তদের উদ্দেশে মেসি আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে। তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি।
কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’
মহাকাব্যিক ক্যারিয়ারের এই শেষ পাতায় প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি মরিনিও। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কোচ হলেও মেসির বিদায় মেনে নিতে তার কষ্ট হচ্ছে। মেসির সেই পোস্টের কমেন্ট বক্সে পর্তুগিজ মাস্টারমাইন্ড লেখেন, ‘চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।
তোমার অনুপস্থিতিতে পরের কোপা আমেরিকা ও পরের বিশ্বকাপ আগের মতো একই রকম থাকবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে ১৮ ঘন্টা পরিশ্রম করছেন আর অন্য একটি দল নির্বাচনে হেরে গিয়ে পাগল হয়ে তারেক রহমানের কাজে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রবল করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা বলে দিতে চাই তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন দেশের মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন।মিথ্যা অপবাদ দিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না। আমরা বিরোধী দল মতের বন্ধুদের সাবধান করে দিতে চাই,আপনারা ভালো কাজের সাথে থাকেন তারেক রহমানের উন্নয়নের সাথে থাকেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন আপনারা। ফ্যাসিস্টদের বিদায় হয়েছে বাংলাদেশের লক্ষ জনতা নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের রক্তের প্রতি সম্মান রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড,জাফর আলী মিয়া,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক এ্যাড,মাসুদ পারভেজ,জেলা কৃষকদলের আহবায়ক ওলিউর রহমান দর্জি,সদস্য সচিব এ্যাড,অহিদুজ্জামান খানসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে তার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর হবে।
ঠাকুরগাঁওবাসীর মধ্যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগদান করবেন।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানিয়েছেন, রাষ্ট্রপতি ওই দিন হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছাবেন। তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর শহরের সেনুয়া গোরস্থানে তার পিতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি নিজের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানিয়েছেন, নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি বর্তমানে একটি নিরপেক্ষ ব্যক্তি। তাই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক প্রদর্শন না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ