ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান হাবিবের


ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান হাবিবের

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। তিনি মন্তব্য করেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। বাংলাদেশ প্রতিটি নাগরিকের জন্য এ দেশের।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধের সময় ধর্ম-বর্ণের কোনো বিভেদ ছিল না। সকলের লক্ষ্য ছিল একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ২৪-পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশেও সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনের সুযোগ নেই। বিএনপি ঐক্য, সম্প্রীতি, সাম্য ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়তে বিশ্বাসী।

আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের ১৯ দফার দ্বিতীয় দফায় ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সংরক্ষণের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বলা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার দ্বিতীয় দফায়ও ‘রেইনবো নেশন’ বা সম্প্রীতিমূলক জাতিসত্তার কথা উল্লেখ রয়েছে।

হাবিবুর রশীদ হাবিব জানান, ধর্মীয় সম্প্রীতি কেবল একটি স্লোগান নয়। দেশের প্রতিটি মানুষের মর্যাদা, নিরাপত্তা, সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং রাষ্ট্রের কাছ থেকে সমান অধিকার ও মর্যাদা পাবেন—এটাই তাদের অঙ্গীকার।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বছর পূজার ছুটি এক দিন বাড়িয়ে তিন দিন নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি ভোগ করছেন দেশের মানুষ। পাশাপাশি পূজামণ্ডপে সরকারি অনুদান বৃদ্ধি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করেছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী পবন দাস। সঞ্চালনা করেন গুরুদাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু যদু চন্দ্র দাস, পঞ্চায়েত সভাপতি বাবু ঠাকুর দাস এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ অন্যান্যরা।

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, উদ্দিন সরদার আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, ২৫ অক্টোবর থেকে সেবা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, ২৫ অক্টোবর থেকে সেবা শুরু

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সার্ভার কক্ষের এভিআর মেশিন (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) পুড়ে গেছে। ফলে সেবা প্রদান এবং স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৯ অক্টোবর) আগুন লাগার কারণে সেবা নিতে আসা অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মকর্তারা আগুনের বিষয়টি জানতে পারেন। তারা দ্রুত সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। আগুনের কারণে সার্ভার, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতির ক্ষতি হয়নি। তবে এভিআর মেশিনের নষ্ট হওয়ার কারণে সোমবার সারাদিনের জন্য সেবার কার্যক্রম, যেমন পার্সপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে।

এভিআর মেশিনটি সংস্কার করার জন্য পাঠানো হয়েছে। এটি ঠিক হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় সেবা প্রদান শুরু হবে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় গ্রাহকরা তেমন ভোগান্তিতে পড়বেন না বলে জানিয়েছেন বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

তিনি উল্লেখ করেন, ‘মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। যার কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এভিআর মেশিন পুড়ে গেলেও, সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি বা ডকুমেন্টের ক্ষতি হয়নি। এভিআর মেশিনটি সংস্কার করতে দেয়া হয়েছে। আশা করছি ২৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলন মাস্কের ঘোষণা: প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


ইলন মাস্কের ঘোষণা: প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ তাঁর মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স-এর একটি করে শেয়ার দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পেসএক্স-এর বর্তমান বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার।

ইলন মাস্কের এই ঘোষণাটি এসেছে এমন একটি সময়ে, যখন প্রযুক্তি কোম্পানিগুলো সমাজের ওপর তাদের প্রভাবের কারণে ক্রমবর্ধমান কঠোর পর্যালোচনার সম্মুখীন হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, ‘আগামী বছর, আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্স-এর একটি করে শেয়ার দেব। এটি এমন অনেক পদক্ষেপের মধ্যে প্রথম।’

সিএনএন জানাচ্ছে, স্পেসএক্স গত জুন মাসে প্রথমবারের মতো সাধারণ জনগণের জন্য শেয়ার কেনাবেচা শুরু করে, যা ছিল ইতিহাসের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানিটির প্রতিটি শেয়ার প্রায় ১৪৬ ডলারে বিক্রি হচ্ছিল।

ইলন মাস্কের শেয়ার দেয়ার প্রস্তাবে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। কোটি কোটি মার্কিন শিশুর মধ্যে কিভাবে সেই শেয়ারগুলো বিতরণ করা হবে, কিংবা তারা সবাই কি এর জন্য যোগ্য হবে, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সি মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। ফলে স্পেসএক্স-এর বর্তমান শেয়ার দর অনুযায়ী মাস্কের সম্ভাব্য এই উপহারের মূল্য প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতি মানুষের সেবায় হওয়া উচিত: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


রাজনীতি মানুষের সেবায় হওয়া উচিত: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য যদি জনকল্যাণ হয়, তবে মানুষের সেবায় সেই কল্যাণের সবচেয়ে সুন্দর রূপটি প্রতিফলিত হয়।

সোমবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

পরিদর্শনের সময় উপস্থিত সাধারণ মানুষ, চিকিৎসাপ্রার্থী ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল জানান, ‘হেলথ ক্যাম্প বা এই ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, গত দুই বছর ধরে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন, যা তাদের তৃতীয় বছর। পূর্ববর্তী সময়ে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিকূলতার কারণে মানবিক কাজগুলো স্বাধীনভাবে করা সম্ভব হয়নি।

তিনি উল্লেখ করেন, ‘গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি। শুধু কলমাকান্দা নয়, দুর্গাপুর, নাজিরপুর, লেঙ্গুরা, গাওকান্দিয়াসহ বিভিন্ন স্থানে এই ক্যাম্প চলমান রয়েছে।’

চক্ষু শিবিরের কার্যক্রম শুধুমাত্র ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনের লজিস্টিক ও ব্যবস্থাপনা অত্যন্ত চমকপ্রদ। ডেপুটি স্পিকার জানান, গত বছর কলমাকান্দা ও দুর্গাপুর মিলিয়ে আনুমানিক সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং এর মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

এবারের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। বরাবরের মতোই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই-তিন দিন রেখে অপারেশন শেষে আবার আমাদের দায়িত্বে প্রতিটি রোগীকে তাদের নিজ বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসা—পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।’

তিনি মনে করেন, রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের সেনা ঘাঁটিতে হুথিদের হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ইয়েমেনের সেনা ঘাঁটিতে হুথিদের হামলায় নিহত ২০

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতে সৌদি সমর্থিত জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে আবারও রক্তপাতের ঘটনা ঘটেছে। একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের আকস্মিক হামলায় অন্তত ২০ জন সেনা ও যোদ্ধা নিহত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি বড় ধরনের ধাক্কা হিসেবে কাজ করবে।

স্থানীয় সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং এর ফলে ঘাঁটির ভেতরের অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে উভয়পক্ষের মধ্যে নিয়মিত বিরতিতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে, যা স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য বারবার তাগিদ দিলেও সহিংসতার মাত্রা কমছে না।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের বর্তমান সংকট কেবল আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং এটি চরম মানবিক সংকটকেও আরও দীর্ঘায়িত করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে সব পক্ষকে সংযত হয়ে যুদ্ধবিরতির টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%