ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু


আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু

উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ সাংবাদিকদের জানান, জিজেল, বেজাইয়া ও তিজি উজু প্রদেশে এসব প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে জিজেলে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি উজুতে তিনজন রয়েছেন।

মন্ত্রী বেজাইয়া প্রদেশের সুক এল থেনিন শহরের একটি হাসপাতাল পরিদর্শনকালে এসব তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি দাবানলে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার পরিস্থিতি পর্যালোচনা করেন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

সরকারি বার্তা সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিসের তথ্য অনুযায়ী, ওই হাসপাতালে বর্তমানে ৫৪ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

একদিনে ১৫৪টি অগ্নিকাণ্ড

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বুধবার দেশজুড়ে মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা সিভিল প্রোটেকশন বাহিনী নথিভুক্ত করেছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশে ৩৬টি অগ্নিকাণ্ড ঘটেছে। এসবের মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিনির্বাপণকারী দল স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে বেজাইয়ায় এখনও ১৮টি এলাকায় আগুন জ্বলছে। একইভাবে জিজেল প্রদেশের ১২টি পৌর এলাকায় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যম জিজেল নিউজের প্রচারিত ছবিতে দেখা যায়, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয় বাসিন্দারা একটি ডাকঘরে আশ্রয় নিচ্ছেন।

আলজেরিয়া ও প্রতিবেশী দেশ তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় আলজেরিয়ায় প্রায়ই মৌসুমি দাবানলের ঘটনা ঘটে। গত মাসেই দেশটিতে দাবানলে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

তথ্যসূত্র : আল-জাজিরা

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হড়কা বান ও ভূমিধস: নেপাল ও তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৫ এম


হড়কা বান ও ভূমিধস: নেপাল ও তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষ

হিমালয় পর্বতমালায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নেপাল ও চীনের তিব্বত সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। গত বুধবার হিমালয়ের পার্বত্য নদী থেকে আসা প্রলয়ংকারী হড়কা বান এবং কাদা ও পাথরের ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু গ্রাম ও পাহাড়ি নগরী। বৃহস্পতিবার রয়টার্স ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্যোগের পর থেকে নেপাল ও চীনের তিব্বত মিলিয়ে অন্তত দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৮০০ জনেরও বেশি বিদেশি পর্যটক ও পুণ্যার্থী রয়েছেন।

লাসা ও কাঠমান্ডুকে যুক্ত করা নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ রসুয়াগধি ও জিরোং কাউন্টি এলাকায় এই বিপর্যয় ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, কাদা ও পাথরের বিশালাকার দেয়াল ঢল ধেয়ে এসে চোখের পলকে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। পাহাড়ের উচ্চ স্থান থেকে নেমে আসা কাদা ও পানির প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে বাড়িঘর, পথঘাট, সেতু এবং কয়েকটি বিদ্যুৎ প্রকল্প।

নেপাল পুলিশ জানিয়েছে, শুধু নেপালের অংশ থেকেই প্রায় ৬০০ বিদেশি নাগরিকসহ ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়, মার্কিন, অস্ট্রেলীয়, ব্রিটিশ এবং কানাডীয় নাগরিক রয়েছেন। অন্যদিকে তিব্বতের জিরোং কাউন্টিতে ২৬০ জন বিদেশিসহ মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। এদের মধ্যে অনেকেই বিখ্যাত কৈলাশ মানস সরোবর যাত্রায় আসা পুণ্যার্থী ছিলেন।

ভয়াবহ এই দুর্যোগের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে নেমেছেন বিজ্ঞানীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিক তথ্যে এটিকে ৪.৪ মাত্রার ভূমিকম্প মনে করা হলেও মূলত হিমবাহের বিশাল অংশ ভেঙে নিচে পড়ে যে প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়েছিল, তারই প্রতিক্রিয়া হিসেবে কম্পনটি অনুভূত হয়। এই বরফ ও পাথরধসের কারণেই পাহাড়ের ক্ষিপ্র স্রোতের লেন্দে নদীতে ভাসিয়ে নিয়ে আসা ধ্বংসাবশেষ থেকে এমন প্রলয়ংকারী বন্যার সৃষ্টি হয়েছে। তিব্বতের উজানে কৃত্রিমভাবে একটি হ্রদ আটকে থাকার খবর পাওয়া গেছে, যা চীনের কর্তৃপক্ষ চিহ্নিত করেছে। এই হ্রদটি ভেঙে গেলে উদ্ধারকাজ আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

বর্তমানে দুর্ঘটনাকবলিত দুর্গম পার্বত্য এলাকায় সামরিক বাহিনী ও পুলিশের পাঁচ হাজারেরও বেশি সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করছেন। আটকা পড়া হাজার হাজার মানুষের কাছে হেলিকপ্টারের মাধ্যমে তাবু, শুকনো খাবার ও জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ভারতীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এ ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৬ এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত

সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, সংসদ অধিবেশন পরিচালনা এবং দলীয় কৌশল সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

চলমান বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫০ এম


মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। একই সময়ে পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহজনক দুটি কার্গো বোটের উপর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

তল্লাশির সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।

 

একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ এম


মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, স্কুলছাত্র নিহত

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আব্দুর রহমান নামে আরেক স্কুলছাত্র।

 

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত কুতুব বিশ্বাস (১৩) মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে এবং পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, আহত আব্দুর রহমান (১২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাতে তারা সেউলি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

 

পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ঘটনাস্থলেই কুতুব বিশ্বাসের মৃত্যু ঘটে এবং আব্দুর রহমান গুরুতর আহত হন। আহত স্কুলছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতের মধ্যেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%