ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

স্পিনারদের জন্য খুলছে সিলেটের উইকেট


স্পিনারদের জন্য খুলছে সিলেটের উইকেট

সিলেটে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের শুরুটা কিছুটা হতাশাজনক ছিল। প্রথম ঘণ্টায় টাইগাররা উইন্ডিজের একটি উইকেটও নিতে পারেনি। তবে সেশনের শেষ ঘণ্টায় দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ মধ্যাহ্নবিরতিতে খানিকটা স্বস্তি নিয়ে যায়।

সিলেটে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে। বর্তমানে সফরকারীদের বিরুদ্ধে বাংলাদেশের ৯৮ রানের লিড রয়েছে।

চতুর্থ দিনে বাংলাদেশ প্রথম উইকেটটি পায় তাইজুল ইসলামের মাধ্যমে। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করে তিনি।

আরও পড়ুন: সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় সিলেট ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায়

প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল। কিন্তু শর্ট কাভারে ক্যাচটি তালুবন্দী করতে পারেননি তাওহীদ হৃদয়।

তবে কিংয়ের উইকেট পেতে বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে।

বর্তমানে ৩০ রান করে অপরাজিত আছেন কেভম হজ।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। এর জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড নেয়।

আরও পড়ুন: ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফুটবল ফেডারেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক যুবদল নেতা মো. মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা। তিনি বলেন, মাদকসহ গ্রেপ্তারের ঘটনার পর দিন শনিবার রাতে মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়।  এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নতুন সময়সীমা ২৪ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নতুন সময়সীমা ২৪ ডিসেম্বর

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করেছে। পরীক্ষার গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশের সকল কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সম্প্রতি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা চিঠিতে বার্ষিক পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফল প্রকাশের সকল কার্যক্রম ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এই নির্দেশনার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে।

এদিকে, নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দফতরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জেলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় আইডিইবি জেলা শাখার উদ্যোগে শহরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং প্রকৌশলী আব্দুল আউয়াল।

আইডিইবি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ জি এন ভট্টাচার্য, চাকরিবিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এইচএইচ পলিটেকনিক ইনস্টিটিউট, পুনর্ভবা, অ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা ও উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা এ র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোম্পানীগঞ্জ থানায় ৪ জন, কবিরহাট থানায় ৪ জন, বেগমগঞ্জ মডেল থানায় ১ জন, সেনবাগ থানায় ২ জন, সোনাইমুড়ী থানায় ২ জন, চাটখিল থানায় ২ জন, চরজব্বর থানায় ৩ জন এবং হাতিয়া থানায় ১১ জনকে আটক করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%