১২:৫৮ পি.এম
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করেছে। পরীক্ষার গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশের সকল কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
সম্প্রতি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা চিঠিতে বার্ষিক পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফল প্রকাশের সকল কার্যক্রম ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
এই নির্দেশনার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে।
এদিকে, নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দফতরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাউশির জরুরি চিঠিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আর্ট এক্সিবিশনের অনুমতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন