০৫:০৯ পি.এম
স্পেনের পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে বর্তমানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই কারণে, মঙ্গলবার, দেশের আবহাওয়া সংস্থা এইমেট সর্বোচ্চ লাল রঙের সতর্কতা জারি করেছে।
তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দক্ষিণ ইউরোপজুড়ে এই সপ্তাহে যে নতুন তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আরাগন, কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়া অঞ্চল। বার্সেলোনা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
আরও পড়ুন: এল নিনোর প্রভাবে পেরুর দাবানলে ১২ জনের মৃত্যু
আবহাওয়াবিদদের মতে, এই তাপপ্রবাহ অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য ও সম্পদের ওপর সম্ভাব্য ‘অত্যন্ত গুরুতর প্রভাব’ পড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন