ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ই-গভর্নেন্স সহযোগিতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়


ই-গভর্নেন্স সহযোগিতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘ই-ফেক্টিভ গভর্নেন্স’ কর্মসূচির টিম লিডার আরসেন স্টেপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

ঢাবির জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এসময় সাক্ষাৎকালে উচ্চশিক্ষা খাতে ডিজিটাল গভর্নেন্স, তথ্য আদান-প্রদানের নিরাপদ ডিজিটাল ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

আলোচনায় ঢাবির পক্ষ থেকে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, সনদ প্রদান এবং বিভিন্ন প্রশাসনিক সেবা ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোর শিক্ষার্থী ও একাডেমিক তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং সনদ যাচাইকরণ কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্যভান্ডার ও ডিজিটাল সেবাসমূহকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর ড. আলমোজাদ্দেদী আলফেছানী ঢাবির ডিজিটাল রূপান্তর কার্যক্রমে ব্রিটিশ কাউন্সিলের সম্ভাব্য সহযোগিতাকে স্বাগত জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন: শহীদদের রক্তের দায় নিয়ে মাঠে, কোনো ষড়যন্ত্রে পা দেব না: মামুনুল হক

সাক্ষাৎকালে ঢাবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী, ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্নেন্স কর্মসূচির ই-গভর্নেন্স কো-অর্ডিনেটর মো. ইনামুল হক, সিটিজেন এনগেজমেন্ট অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর সাজিয়া শারমীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রসৈকতে গোসলের সময় বরগুনায় পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সমুদ্রসৈকতে গোসলের সময় বরগুনায় পর্যটক নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাইদুল (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়ে গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিক থেকে ওই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ সাইদুলের বাড়ি আমতলী উপজেলার তারিকাটা গ্রামে, তিনি মুসা মিয়ার ছেলে। পরিবারের সূত্রে জানা গেছে, সাইদুল তাঁর ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায়। বৈরী আবহাওয়া সত্ত্বেও আজ দুপুরে সাইদুল, ভগ্নীপতি শাওনসহ ৫ জন শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে সাইদুল নিখোঁজ হন।

তাঁর সঙ্গে ছিলেন অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও সাইদুলকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। তবে, এই প্রতিবেদনের লেখার সময় আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয়নি। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি।

এদিকে, স্থানীয় জেলে এবং এলাকাবাসী নিজেদের উদ্যোগে নিখোঁজ সাইদুলকে খুঁজতে এবং উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদনের লেখার সময় নিখোঁজ সাইদুলের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

সমুদ্র সৈকত শুভ সন্ধ্যায় বেড়াতে গিয়ে সাগরের ঢেউয়ে তলিয়ে আসাদুল নামের এক দাখিল ফল প্রার্থী নিখোজ হয়েছে।

ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

জানাগেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে দাখিল ফলপ্রার্থী মো. আসাদুল, জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগর, পাঁচ বন্ধু মিলে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যায়।

মঙ্গলবার দুপুরে তারা সাগরে সাঁতার কাটতে নামে। এ সময় তারা সাগরের ঢেউয়ে তলিয়ে যায়। স্থানীয়রা দেখে চারজনকে উদ্ধার করে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছেছে।

তারা তাকে উদ্ধারে চার ঘণ্টা ধরে চেষ্টা চালায়। কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত চারজনকে উপজেলা প্রশাসন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তারা সুস্থ আছেন।

নিখোঁজ আসাদুলের বাড়ী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে। আসাদুল মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।

বন্ধু জাকারিয়া বলেন, "আমরা পাঁচ বন্ধু মিলে সাগরে সাঁতার কাটতে নামি। এ সময় ঢেউ আসলে আমরা পানিতে তলিয়ে যাই। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়েছে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারিনি।"

তালতলী থানার ওসি মো সাইদুল ইসলাম বলেন, "উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত আসাদুল নামের একজনকে উদ্ধার করতে পারিনি।"

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, "চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপর একজনকে উদ্ধারে কাজ চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিতে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


এইচএসসি প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিতে নতুন নির্দেশনা

চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬-এর প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পাঠানো ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

সম্প্রতি, এই নির্দেশনা পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়,

যা করা হয়েছিল মঙ্গলবার (৭ জুলাই) আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, এইচএসসি পরীক্ষা-২০২৬ এর জন্য সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ জন্য কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে পাঠানো এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে পরীক্ষা কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না।

প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে।

এবং কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না।

এই বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদাভর্তি সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


কাদাভর্তি সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

ফেনীর একটি গ্রামীণ সড়ক সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি গভীর কর্দমাক্ত মরণফাঁদে পরিণত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী কাদাভর্তি এই সড়কের মাঝেই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাউতলী গ্রামের একমাত্র কাঁচা সড়কটিতে এই অভিনব প্রতিবাদের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। দীর্ঘ সময় ধরে সংস্কার না করায়, সামান্য বৃষ্টি হলেই পুরো সড়ক হাঁটু সমান কাদায় পরিণত হয়ে যায়। বর্তমানে এই সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষেরও হাঁটতে সমস্যা হচ্ছে। কোনো জরুরি রোগী কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়ার মতো পরিস্থিতি আর নেই।

প্রতিবাদে অংশ নেয়া স্থানীয় ভুক্তভোগী চালক আবদুল গোফরান তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি। গাড়ি চালানো তো দূরের বিষয়, সাধারণ মানুষের হাঁটাহাঁটির কোনো উপায় নেই। বৃষ্টি হলেই রাস্তাটি পুরো কাদার নদীতে পরিণত হয়। আমরা পাঁচ-ছয় দিন ধরে চরম ভোগান্তিতে আছি। প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না।’

এলাকার যুবক মহসিন মজুমদার ও মো. ইব্রাহিম জানান, এলাকাবাসী একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে রাস্তা পাকাকরণ এবং জরুরি সংস্করণের জন্য লিখিত ও মৌখিক আবেদন জানিয়েছেন। কিন্তু প্রতিবারই শুধু আশ্বাস পাওয়া যায়, কাজের কাজ কিছুই হয়নি। কোন সরকারি অর্থ বরাদ্দ না আসায় এলাকাবাসী বাধ্য হয়ে এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। তারা চান, প্রশাসন দ্রুত ঘুম থেকে জেগে উঠুক এবং জনগণের এই দুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

সড়কের ওপর ধানের চারা লাগানোর দৃশ্য দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতার একটি জীবন্ত উদাহরণ। ভুক্তভোগী এলাকাবাসী জরুরিভিত্তিতে সড়কটি টেকসই সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইমরান হোসেন বলেন, ‘সড়কটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে এ সড়কের উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%