ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা মহানগর ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন


ঢাকা মহানগর ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে।

তাকে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আনোয়ার হোসেন খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং পেশাদার কর্মকর্তা হিসেবে সহকর্মীদের মধ্যে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, অভিযুক্ত নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ এম


নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, অভিযুক্ত নারী গ্রেপ্তার

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শহিদুল আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার লুটের এবং পরে হত্যার ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত হাসিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৫ জুন চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ফাতেমা বেগম মারা যান। এর আগে, একটি প্রতারক চক্র তাকে অজ্ঞান করে তার গলা ও হাতের স্বর্ণালংকার লুট করে শহরের নদীপাড় এলাকার একটি ময়লার পট্টিতে ফেলে রেখে যায়। সেখানে থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের পর জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নামে।

মামলার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ শহরের বিভিন্ন এলাকার ৮৫ থেকে ৮৭টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে মুখে মাস্ক, চোখে চশমা এবং সঙ্গে আড়াই বছরের একটি শিশু থাকা এক নারীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে নওহাটা এলাকা থেকে হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে হাসিনা বেগম স্বীকার করেছেন, তিনি সুকৌশলে বিভিন্ন মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে ঘুমের ওষুধ খাইয়ে সর্বস্ব লুট করতেন।

ঘটনার দিন উকিলপাড়া এলাকায় ফাতেমা বেগম ও তার স্বামীর সাথে পরিচিত হন হাসিনা। এক পর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে ফাতেমা বেগমকে নিয়ে রিকশায় ওঠেন। এরপর নিজের কাছে থাকা ফলের জুসের সঙ্গে আগে থেকে গুঁড়ো করা ‘জিওনিল’ নামের ঘুমের ওষুধের ৬ থেকে ৭টি ট্যাবলেট মিশিয়ে ফাতেমা বেগমকে খাইয়ে দেন। ফাতেমা বেগম অচেতন হয়ে পড়লে হাসিনা তার স্বর্ণালংকার খুলে নিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান।

জিজ্ঞাসাবাদে হাসিনা আরো জানান, লুট করা স্বর্ণালংকারগুলো শহরের ‘জোয়ারদার জুয়েলার্স’-এর ইমরান নামের এক ব্যক্তির কাছে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. জিন্নাহ আল মামুন, ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাবিব এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদ দিবস উপলক্ষে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্মরণসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০৯ এম


জুলাই শহীদ দিবস উপলক্ষে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্মরণসভা

রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে কলেজের গভর্নিং বডির সভাপতি মীর হাসান কামাল তাপস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম।

স্মরণসভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুরনো দিনের শহীদদের অবদান স্মরণ করেন। বক্তারা একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি ও আলবিসেলেস্তেদের রেকর্ডের খতিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ এম


মেসি ও আলবিসেলেস্তেদের রেকর্ডের খতিয়ান

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এই শ্বাসরুদ্ধকর জয়ের রাতে, একদিকে দল হিসেবে আর্জেন্টিনা যেমন ফুটবল ইতিহাসের পাতায় নতুন গল্প লিখেছে, অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসি ভেঙে চুরমার করেছেন একের পর এক রেকর্ড।

ফাইনালে ওঠার এ ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনা দল এবং মেসির গড়া রেকর্ডগুলোর বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম ইউরো এবং কোপা আমেরিকার বর্তমান দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।

বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে একাধিক ম্যাচ জেতা একমাত্র দল এখন আর্জেন্টিনা।

১৯৯২ সালে ফিফা র‍্যাংকিং চালুর পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে শীর্ষ দুদল মুখোমুখি হতে যাচ্ছে। ফাইনালটি হবে র‍্যাংকিংয়ের ১ নম্বর দল আর্জেন্টিনা ও ২ নম্বর দল স্পেনের মধ্যে।

ইতালি (১৯৩৪, ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮, ১৯৬২) পর ইতিহাসের মাত্র তৃতীয় দেশ হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের সুযোগ এখন আর্জেন্টিনার সামনে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার খরা কাটাল আর্জেন্টিনা।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর টাইব্রেকার ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠল সপ্তমবারের মতে।

১৯৮৬ ও ১৯৯০ সালের পর এই প্রথম তারা টানা দুবার ফাইনালে উঠল।

সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে জার্মানি, ৮ বার। আর্জেন্টিনা ও ব্রাজিল সাতবার করে তালিকার দ্বিতীয় স্থানে।

ম্যাচের ৫৫ মিনিটে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলের পর থেকে ৯২ মিনিটে লাউতারো মার্তিনেজের গোল হওয়া পর্যন্ত ইংল্যান্ডের দখলে বল ছিল মাত্র ১২% আর আর্জেন্টিনার ছিল ৮৮%।

২০২৬ বিশ্বকাপে এর চেয়ে কম বল দখলে রেখেছিল শুধু কাতার (১১%), যখন তারা ৯ জনের দল নিয়ে কানাডার কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল।

আর্জেন্টিনা টানা ১৩ বিশ্বকাপ ম্যাচে অন্তত দুটি বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড ধরে রেখেছে।

দ্বিতীয় সর্বোচ্চ ১১ ম্যাচে গোল করেছে উরুগুয়ে।

সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা ও স্পেন এ পর্যন্ত ম্যাচ খেলেছে ১৪টি।

দুদলই জিতেছে ছয়টি করে, বাকি দুটি ড্র।

এনজো ফার্নান্দেজ হলেন আর্জেন্টিনার প্রথম খেলোয়াড়, যাকে মেসি বিশ্বকাপে দুবার গোলে অ্যাসিস্ট করলেন।

এর আগে মেসির ১০টি অ্যাসিস্ট ছিল ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে।

মেসি রোববারের ফাইনালে খেললে ব্রাজিলের কাফুর পর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড গড়বেন।

গত ৬০ বছরের ইতিহাসে বিশ্বকাপের সেমিফাইনালে একাধিক অ্যাসিস্ট করা চতুর্থ খেলোয়াড় হলেন মেসি।

মেসি আট গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে এ বিশ্বকাপের শীর্ষ গোলদাতা।

তবে অ্যাসিস্টে এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ের শীর্ষে এখন মেসি।

একসঙ্গে চারটি অ্যাসিস্ট নিয়ে অ্যাসিস্টের তালিকার যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।

আর্জেন্টিনার হয়ে খেলা ১৩টি বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ ও কোপা আমেরিকা) মধ্যে আটটিতেই ফাইনালে উঠলেন মেসি।

মেসি ইংল্যান্ডের বিপক্ষে ৯টি সফল ড্রিবলিং করেছেন, যা ২০২৬ বিশ্বকাপের যেকোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ।

বিশ্বকাপের নকআউট পর্বে মেসির অ্যাসিস্ট এখন ১০টি, যা গত ৬০ বছরে যেকোনো খেলোয়াড়ের চেয়ে ছয়টি বেশি।

চারটি অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পেলে ও গ্রিজম্যান।

২০২২ সাল থেকে শুরু করে মেসি টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেছেন, যা ১৯৬৬ বিশ্বকাপ থেকে সর্বোচ্চ।

মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১২ বার বল দখলের লড়াই জিতেছেন।

২০১৪ সালের পর এটিই তার যেকোনো বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ।

সঙ্গে ২০১০ সালের পর অতিরিক্ত সময় ছাড়া যেকোনো বিশ্বকাপ ম্যাচে এটি তার সর্বোচ্চ বল দখলে জয়ের রেকর্ড।

এই বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ২৫টি সুযোগ তৈরি করেছেন।

গত ৬০ বছরে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৩১টি সুযোগ তৈরির রেকর্ড ইয়োহান ক্রুইফ (১৯৭৪) ও আন্তোনিও সিমোয়েসের (১৯৬৬)।

আর্জেন্টাইনদের মধ্যে এক বিশ্বকাপে সর্বোচ্চ সুযোগ তৈরির রেকর্ড ডিয়েগো ম্যারাডোনার (১৯৮৬ সালে ৩০টি)।

বিশ্বকাপে নিজের ৩৩টি ম্যাচে মেসি ৩৩ গোলে অবদান রেখেছেন (২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট), যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ অবদান কিলিয়ান এমবাপ্পের (২৫টি)।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি সুযোগ তৈরির রেকর্ড লিওনেল মেসির, ৯৯টি।

এ তালিকায় ৭১টি সুযোগ তৈরি করে দ্বিতীয় স্থানে আছেন ডিয়েগো ম্যারাডোনা।

ইংল্যান্ডের বিপক্ষে মেসি ৫.২ মাইল পথ দৌড়েছেন।

এই বিশ্বকাপে অতিরিক্ত সময়ে না যাওয়া ম্যাচগুলোর মধ্যে এটিই তার সর্বোচ্চ দৌড়।

৩৯ বছর ২১ দিন বয়সে খেলতে নেমে মেসি বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় (গোলকিপার বাদে) হিসেবে খেলার রেকর্ড গড়লেন।

বিশ্বকাপে লাউতারো মার্তিনেজকে মেসি এবারই প্রথম অ্যাসিস্ট করলেন।

তবে সব প্রতিযোগিতা মিলিয়ে লাউতারোকে দেওয়া এটি মেসির দশম অ্যাসিস্ট—যা আর্জেন্টিনার অন্য যেকোনো সতীর্থের চেয়ে বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ এম


কুবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ যোহর সময় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, জুলাইয়ের আন্দোলনটির কেন্দ্রবিন্দু ছিল মানুষের ন্যায়সঙ্গত অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন সবাইকে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%