ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি


এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহের মধ্যে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। এই অভিযানের সময় তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৭ হাজার ১০৩ জন যাদের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ও ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ১৭ জনকেও আটক করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান সময়ে ৩০ হাজার ৬৭৯ জন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার দায়ে সর্বাধিক ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস রয়েছে। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পের কিউবা পরিকল্পনা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম

কাঠালিয়া উপজেলার আসন্ন ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত সমাজসেবক মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য পরিচিত। সৎ, নিষ্ঠাবান ও নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম এর আগে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ৫নং শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

এ সময় তিনি ৫নং শৌলজালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শনা সীমান্তে ৭ কেজির কাছাকাছি সোনাসহ পাচারকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


দর্শনা সীমান্তে ৭ কেজির কাছাকাছি সোনাসহ পাচারকারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৬ কেজি ৯৬৮ গ্রাম সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় সোনা পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

বিজিবি জানায়, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের চেষ্টা হতে পারে বলে গোপন সংবাদ পায় বিজিবি।

অবশ্যই ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৭৮-এর কাছে গোপনে অবস্থান নেয়।

একপর্যায়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রবিউল ইসলাম নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময়ে তার কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯টি সোনার পিস উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বীকার করেছেন, ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সোনাগুলো বহন করছিলেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, আটক রবিউল ইসলাম ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও সোনা পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েটে শুরু দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


কুয়েটে শুরু দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি দিনের জন্য ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’ অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এই মেলার উদ্বোধন করা হয়েছে।

কুয়েটের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাব স্পেকট্রাম এই চাকরি মেলা ১ ও ২ আগস্ট আয়োজন করেছে। স্পেকট্রাম হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের দ্বারা গঠিত একটি জনপ্রিয় সংগঠন যা পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গঠন এবং করপোরেট দুনিয়ার সঙ্গে পরিচয় করানোর লক্ষ্যে কাজ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন।

শিক্ষার্থীদের, নবীন স্নাতকদের এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। চাকরি মেলা ২০টি শীর্ষস্থানীয় জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকরি প্রত্যাশীদের জন্য মেলায় স্ট্যাবল চাকরি, শিক্ষানবিশের সুযোগ, পেশাগত যোগাযোগের সুযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ এবং প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ রয়েছে। ইতোমধ্যে দেশজুড়ে ৩৪টি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি প্রত্যাশীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি সহযোগী ক্লাব এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী, স্পেকট্রাম-এর মডারেটর এবং যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দেশের অনেক বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা অনুষ্ঠানে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ছাড়াও পেশাগত দক্ষতা, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিতি এবং বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী এবং নবীন স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ এবং সম্ভাবনাময় জনবল খুঁজে পাওয়ার একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করতে সহায়তা করবে।

আয়োজকরা জানালেন, ‘জবস্পেকস ২০২৬’ কেবল একটি চাকরি মেলা নয় বরং এটি শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলার একটি সেতুবন্ধন। এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। যা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এই ন্যাশনাল জব ফেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

 চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ দিন জনমত, আপত্তি, সুপারিশ ও সংশোধনী প্রস্তাব আহ্বান করা হয়েছে।

আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলাৎ হোসেন জানান, পূর্ববর্তী মহাপরিকল্পনার বাস্তবায়নের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা এবং দ্রুত নগরায়নের নানা চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নতুন খসড়া মাস্টারপ্লান প্রণয়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক মো. আবু মুছা আনছারী পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিডিএ’র বোর্ড সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিডিএ জানায়, নতুন মহাপরিকল্পনায় ভূমি ব্যবহার, সড়ক যোগাযোগ, পরিবহন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, আবাসন, পরিবেশ সংরক্ষণ, পাহাড়, নদী, খাল, পুকুর ও জলাশয় রক্ষা এবং শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

পরিকল্পনায় চট্টগ্রাম নগরের সীমানার বাইরেও আনোয়ারা, রাউজান, হাটহাজারী, পটিয়া ও সীতাকুণ্ডসহ আশপাশের বিস্তৃত এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব এলাকায় ভবিষ্যতে যে কোনো সংস্থা উন্নয়ন প্রকল্প বা ভবনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অনুমোদিত মাস্টারপ্লানের নির্দেশনা অনুসরণের বিষয়টি নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মহানগরের জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে আশপাশের উপজেলাগুলোতে পরিকল্পিত মিনি ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রস্তাবও খসড়া পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিডিএ জানায়, আগামী ২ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকেরা সিডিএ ভবনের চতুর্থ তলার হলরুমে গিয়ে খসড়া পরিকল্পনা, প্রস্তাবনা ও সংশ্লিষ্ট মানচিত্র পরিদর্শন করতে পারবেন। একই সঙ্গে সরাসরি সিডিএতে অথবা সিডিএ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে মতামত, আপত্তি ও সুপারিশ জমা দেওয়া যাবে।

সিডিএ চেয়ারম্যান বলেন, এটি সিডিএর চতুর্থ এবং ২৫ বছর মেয়াদি মহাপরিকল্পনা। চট্টগ্রামের মানুষ কেমন নগর চান, কোথায় কী সমস্যা রয়েছে এবং ভবিষ্যতের চট্টগ্রাম কেমন হওয়া উচিত- এসব বিষয়ে নাগরিকদের মতামতের ভিত্তিতেই খসড়া পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

তিনি আরো বলেন, অতীতে নিয়ম ও পরিকল্পনার ব্যত্যয়ের কারণে কাঙ্খিত ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হয়নি। তাই একটি কার্যকর ও বাস্তবসম্মত নগর পরিকল্পনা বাস্তবায়নে নাগরিকদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%