ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন আটক


গোমস্তাপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন আটক

গোমস্তাপুর থানার পুলিশ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতভর অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন—গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ শাহজাহান আলী দুখুর ছেলে মোঃ খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মোঃ সাদেক আলী (৪৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আযাদের ছেলে মোঃ জান্নাতুল আলম ওরফে মধু (৪৮)।

পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেপ্তার হওয়া খাদিমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। অপরদিকে, সাদেক আলী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত।

জান্নাতুল আলম ওরফে মধু গোমস্তাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন রেজার আপন ভাগ্নে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকা প্রধান শিক্ষকের উপর হামলা, মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০১ এম


ভালুকা প্রধান শিক্ষকের উপর হামলা, মারধর

ভালুকা উপজেলার ভাটগাঁও গ্রামে ডাক্তার এম,আমানউল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা লিয়াকত আলী শেকের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষক কামাল হোসেন যখন মারধরে বাধা দেন, তখন তাকেও মারধর করা হয়।

এই মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা স্কুল প্রাঙ্গনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা মানববন্ধনও করে।

প্রধান শিক্ষক লিয়াকত আলী শেক জানান, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় ৫-৬ জন সন্ত্রাসী তার গতিরোধ করে চাঁদার টাকার জন্য। কথাবার্তার এক পর্যায়ে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে মারধর করে এবং জামা কাপড় ছিড়ে ফেলে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীরা সকলেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় জাতীয়তাবাদী তরুন দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ এম


কয়রায় জাতীয়তাবাদী তরুন দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা

কয়রা উপজেলা জাতীয়তাবাদী তরুন দলের উদ্যোগে দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা তরুন দলের আহবায়ক মোঃ আবুল হাসান গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস।

এছাড়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা তরুন দলের সভাপতি এমএম আজিজুল হাকিম। বিশেষ বক্তা ছিলেন জেলা তরুন দলের সাধারন সম্পাদক মামুন গাজী। উপজেলা তরুনদলের সদস্য সচিব আলমগীর হােসেনের সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল হুদা, এফএম মহরম হােসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কয়রা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইব্রাহিম সানা, কয়রা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আছির উদ্দিন, যুবদল নেতা আনায়ার সাদাত কাজল এবং উপজেলা তরুন দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম তারেক আরাবী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, রুপসা উপজেলা তরুনদলের সভাপতি খালিদ হোসেন লস্কর প্রমুখ।

আলোচনা শেষে, জেলা সভাপতি এমএম আজিজুল হাকিম মহারাজপুর ইউনিয়ন তরুন দলের আহবায়ক কমিটি ঘোষণা করেন, যেখানে আব্দুল্যাহ সরদারকে আহবায়ক এবং মোঃ আবু মুছা গাজীকে সদস্য সচিব করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক চাষীদের জন্য ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক চাষীদের জন্য ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ

দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি কাজে দক্ষতা ও স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষিছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং লক্ষীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দুই সপ্তাহব্যাপী কৃষি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে দুল্লাতলী ইউনিয়ন এবং আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন প্রান্তিক কৃষকের অংশগ্রহণে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুল্লাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং দুল্লাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।

দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি এলাকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন এবং কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা প্রদান করা হবে।

প্রশিক্ষণ শেষে কৃষকদের উৎসাহিত করতে তাদের মাঝে সনদপত্র, সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। দুর্গম পাহাড়ে নানা সীমাবদ্ধতার মধ্যেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে এ উদ্যোগ তাদের কৃষি উৎপাদন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহায়ক হবে বল আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়ছীড় জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১ নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ং ওয়ার্ডের অন্তর্গত দুটি বিদ্যালয়ে, শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে পূর্বে সুপেয় পানির ব্যবস্থা ছিল না। এই সমস্যা সমাধানের জন্য লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় এবং ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উক্ত বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

এছাড়া, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ ওয়াসির মন্তব্য করেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো বেশি উৎসাহি করে তুলবে বলে আমাদের বিশ্বাস।”

বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ এই কার্যক্রমের ফলে স্বস্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম সাধারণ জনগণের কল্যাণে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%