ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

‘এখন মোবাইল থাকলেই সাংবাদিক হয়ে যায়’


‘এখন মোবাইল থাকলেই সাংবাদিক হয়ে যায়’

আজকাল হাতে মোবাইল ফোন বা ক্যামেরা থাকলেই অনেকেই সাংবাদিক হয়ে যাচ্ছেন। এমনও দেখা যায়, একটি কক্ষে যতজন শ্রোতা রয়েছেন তার চেয়ে ক্যামেরার সংখ্যাই বেশি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুষ্টু চক্র সব জায়গাতেই থাকে। কিছুদিন আগে বনরুটির মধ্যে ব্লেড পাওয়ার একটি ঘটনা ঘটে। ছবিটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন সহকারী শিক্ষিকা পাঠিয়েছিলেন। এরপর বনরুটির কারখানা, গুদাম ও স্কুলসহ সংশ্লিষ্ট সব জায়গায় তল্লাশি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এমন কোনো প্রক্রিয়া নেই, যেখানে ব্লেড থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

প্রতিমন্ত্রী বলেন, এখন মিডিয়ার যুগ। অনেক স্থানে দেখা যায় একটি কক্ষে যতজন শ্রোতা, তার চেয়ে ক্যামেরার সংখ্যা বেশি। আপনারা সুনামধন্য সাংবাদিক। কিন্তু এখন হাতে একটি মোবাইল ফোন থাকলেই কেউ কেউ সাংবাদিক হয়ে যাচ্ছেন। এর ফলে পেশাদার সাংবাদিকদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি আরও বলেন, কেউ অনেক কষ্ট করে পড়াশোনা করে সাংবাদিকতায় আসছেন। অন্যদিকে কেউ একটি মোবাইল ফোন কিনেই সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এমন ঘটনা এখন অনেক ঘটছে। তাই সবাইকে বিচক্ষণ হতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ করে কেউ মোবাইল নিয়ে ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ শুরু করতে পারেন না। মনে রাখতে হবে, স্কুলের গ্রাউন্ডে সংশ্লিষ্ট ও অনুমোদিত স্টেকহোল্ডার ছাড়া কারও প্রবেশ বা দায়িত্ব পালনের অধিকার নেই। অনায়সে কেউ কারও অনুমতি ছাড়া স্কুলে ঢুকতে পারেন না। বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে বিএনপির কমিটি নিয়ে উত্তেজনা, হাবিবের কুশপুত্তলিকা দাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ঈশ্বরদীতে বিএনপির কমিটি নিয়ে উত্তেজনা, হাবিবের কুশপুত্তলিকা দাহ

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি বাতিলের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এই সময়ের মধ্যে কমিটি বাতিল না হলে তারা রাজপথে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, বিক্ষোভ মিছিল শেষে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। পদবঞ্চিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এর আগে, ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসূদুর রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্যসচিব হিসেবে শরিফুল ইসলাম তুহিন এবং পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মাহাবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব হিসেবে ইমরুল কায়েস সুমনের নাম ঘোষণা করে আংশিক আহ্বায়ক কমিটি দেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, "দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, হামলা-মামলার শিকার এবং পলাতক থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ‘নিশিরাতে’ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি দিতে হবে।" তা না হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ না হওয়া পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলেও তিনি ঘোষণা করেন। সংবাদ সম্মেলন শেষে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে পুরাতন বাস টার্মিনাল মোড়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন, বিএনপি নেতা খন্দকার আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, জাকির হোসেন জুয়েল, আব্দুর রাজ্জাক, এলবাস হোসেন, আক্কাস আলী, জাহাঙ্গীর হোসেন, আবু তালেব ও টুটুল সরদারসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বিরোধী দল’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


‘কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বিরোধী দল’

বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি উল্লেখ করেন, ‘সারের ডিলারদের আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছে।

সেই আমল থেকে বাপ-দাদারা মিলে তারা ডিলারি করতেছে।’

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় নীলফামারী ডোমারের চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘আমরা আগের ডিলার বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের দ্বিতীয় পরিপত্র দিয়েছি। তৃতীয় পরিপত্রের সময় বাড়িয়ে দিয়ে প্রতি ইউনিয়নে ইউএনওর মাধ্যমে একজন করে ডিলার নিয়োগ করা হবে।

 

যার মাধ্যমে জনগণ সহজেই সার পায়।’

সার বিক্রির ক্ষেত্রে কেউ যেন বেশি দাম নিতে না পারে, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার, যার মাধ্যমে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে।

 

আমাদের এই এলাকা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কৃষি কাজ করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস পালন করতে পারেন, সেইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলব।’

তিনি আরও জানান, ‘আমাদের এই অঞ্চলে প্রতিনিয়ত পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আগে ২০ থেকে ২৫ ফুট নিচেই আমরা টিউবওয়েলে পানি পেতাম। এখন ২০০ ফুট নিচেও পানি পাওয়া যায় না। বরেন্দ্র এলাকায় ৬০০ থেকে ৭০০ ফুট নিচেও পানি পাওয়া যাচ্ছে না।

 

’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সঙ্গে ভারতের ৫৪টি নদী রয়েছে। আজ এই নদীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ, স্লুইসচগেট ও ব্যারাজ দিয়ে পানিকে প্রবাহিত করে বাংলাদেশকে মরুভূমি করার চেষ্টা করা হচ্ছে।’

ভারতের সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যদি আমাদের বন্ধু মনে করেন তাহলে বাংলাদেশকে মরুভূমি থেকে রক্ষা করার জন্য জাতিসংঘ সনদের ভেতরে বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্যা আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে মনে করব আপনারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান।’

অনুষ্ঠানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রেয়াজুল ইসলাম কালুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্প

উত্তেজনা রোধে ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে ‘তাড়া নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার কোনো সময়সূচি নেই, একদমই না। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ও সামরিক হামলা কার্যকর রয়েছে বলেও জানান ট্রাম্প।

বুধবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ‘বিশাল জয়’ পাচ্ছে এবং তেহরানের ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে ও অর্থনীতি ভেঙে পড়েছে। আলজাজিরাকে ট্রাম্প বলেন, ইরান তাদের জনগণের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে এবং অসংখ্য বিক্ষোভকারীকে হত্যা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এখনো জীবিত আছেন। রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেকের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না তিনি মারা গেছেন। তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। তার শরীরের বাম পাশে হাত, পা, পুরো অংশটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি গুরুতর আহত হয়েছিলেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে তিনি মারা গেছেন।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল আমদানির বিধিনিষেধ প্রত্যাহার, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


মোটরসাইকেল আমদানির বিধিনিষেধ প্রত্যাহার, গেজেট প্রকাশ

সরকার মোটরসাইকেল আমদানির বিধি-নিষেধ তুলে নিয়েছে, যা দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। এখন থেকে বাংলাদেশে সম্পূর্ণ তৈরি বা সিবিইউ (সিবিএই) অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানি করা যাবে।

মবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় নতুন আমদানিনীতি আদেশের গেজেট প্রকাশ করেছে। এর আগে, ২০২১-২০২৪ সালের আমদানিনীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা ছিল। নতুন নীতির মাধ্যমে সেই সীমা ৩৭৫ সিসি পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন আমদানিনীতি কার্যকর হলে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আনার সুযোগ বৃদ্ধি পাবে।

 

ফলে দেশের বাজারে নতুন মডেল ও ব্র্যান্ডের মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ১৬৫ সিসির সীমার কারণে যেসব আন্তর্জাতিক মডেল আগে সরাসরি আমদানি করা সম্ভব হয়নি, নতুন নীতির ফলে সেগুলোর বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে।

নতুন আমদানিনীতি আদেশে মোটরসাইকেল ছাড়াও সামগ্রিক আমদানি প্রক্রিয়া সহজ ও সম্প্রসারণের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

 

নতুন নীতিতে ঋণপত্র বা এলসির পাশাপাশি কোনো মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ পাবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। এছাড়া, ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের শিল্প খাতে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা দেওয়ার পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানির সুযোগও বৃদ্ধি করা হয়েছে।

২০২১-২০২৪ সালের আমদানিনীতি আদেশেও এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ছিল। তবে বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে এ সুবিধার ওপর নির্দিষ্ট সীমা ও শর্ত আরোপ করা হয়েছিল।

 

নতুন আমদানিনীতি আদেশে এসব সুযোগ আরো বিস্তৃত করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে দেশের আমদানি ব্যবস্থাকে আরও সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেশের বাইকের বাজারে বড় পরিবর্তন আনতে পারে। এতে ক্রেতাদের জন্য পছন্দের সুযোগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্যও বাংলাদেশের বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%