০৩:২৫ পি.এম
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ফান্ড সংকটে রয়েছে, কারণ গত ১৭ বছর যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
প্রশাসক বলেন, উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। তবে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, যত্রতত্র উন্নয়নের নামে গত ১৭ বছরে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, ফলস্বরূপ কিছু ফান্ড সংকট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বাইশটেকী এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার
শফিকুল ইসলাম মিরপুরের পানির সমস্যা সমাধানে বেশ কয়েকটি পানির পাম্প নির্মাণ কাজ শুরু হওয়ার বিষয়ে জানান, এটি ৩ থেকে ৪ দিনের মধ্যেই শুরু হবে। তিনি বলেন, পানির সমস্যা এক দিনে হয়নি, তবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পানির পাম্প নির্মাণ কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রীর স্লোগান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 'শনিবারের অঙ্গীকার বাসাবাড়ি করি পরিষ্কার।' তিনি আরও বলেন, শুধুমাত্র সিটি করপোরেশন নয়, জনগণের সচেতনতাই হতে পারে ডেঙ্গুর ভয়াবহতা কমানোর সমাধান।
শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু দমন হয় ওষুধ দিয়ে না। ডেঙ্গু গঠিত হয় আপনার এবং আমার বাসাবাড়িতে। তাই সচেতন হতে হবে, বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করতে হবে। কোথাও যদি পানি জমে থাকে, তাহলে সিটি করপোরেশনকে জানাতে হবে।
আরও পড়ুন: দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার: ৩৫ বিজিবির অধিনায়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন