০৯:১০ পি.এম
আসন্ন ৩ নং সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড (দক্ষিণ সাথালিয়া) থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া চেয়ে প্রচারণা চালাচ্ছেন সাবেক ছাত্রনেতা মোঃ মাছিদুল ইসলাম (মজিদুল)।
তিনি এলাকার নির্যাতন, নিপীড়ন ও অধিকারবঞ্চিত অবহেলিত, মেহনতি মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ইতিপূর্বে সমাজসেবামূলক কাজে যুক্ত থেকে তিনি এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থেকে পিছিয়ে যাননি।
মোঃ মাছিদুল ইসলাম (মজিদুল) উচ্চশিক্ষিত একজন প্রতিনিধি; তিনি এম.এ পাশ করেছেন এবং বর্তমানে এল.এল.বি-তে অধ্যয়নরত রয়েছেন। "ভোট আপনার, সেবা ও উন্নয়নের দায়িত্ব আমার" এই অঙ্গীকার নিয়ে তিনি স্থানীয় ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন এবং একটি মডেল ওয়ার্ড গঠনে সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছেন।
৪ নং ওয়ার্ডের সর্বস্তরের সচেতন নাগরিক ও সাধারণ ভোটাররা তার এই প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছেন। মাছিদুল ইসলাম (মজিদুল) জানান, নির্বাচিত হলে তিনি এলাকা থেকে মাদক নির্মূল, এবং অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন