০৬:৪৭ পি.এম
নড়াইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সুবর্না সিকদার ঠাকুরকে এক অনুষ্ঠানে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির আয়োজনে এ আলোচনার সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক দেব মজুমদারসহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতারা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী ও পুরুষ একত্রিত হয়ে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন